Author: banglarbhore

কালীগঞ্জ প্রতিনিধি প্রেমিকের জন্য ফেনসিডিল আনতে গিয়ে কালীগঞ্জ পুলিশের হাতে ধরা পড়েছে কিশোরী সাদিয়া আফরিন। আজ (বৃহস্পতিবার) প্রেমিক শুভর জন্য ফেনসিডিল আনতে গিয়ে ধরা পড়ে সে। কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পুলিশের একটি টিম কালীগঞ্জ-কোঁটচাদপুর সড়কের পাতবিলা সেলিমের ইট ভাটার সামনে অবস্থান নেন। এ সময় যশোরগামী যাত্রীবাইী গরীবশাহ বাস থামিয়ে যাত্রী সাদিয়ার ভ্যানিটি ব্যাগ থেকে ৮ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাকে আটক করা হয়। বিকেলে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে সাদিয়াকে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়। আটকের পর সাদিয়া পুলিশকে জানিয়েছে, তার প্রেমিকের কথায় চুয়াডাঙ্গা থেকে ফেনসিডিল আনতে গিয়েছিল।

Read More

বাংলার ভোর প্রতিবেদক আসন্ন যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে শহরের বড়বাজার এইচএমএম রোডে গণসংযোগ করেছেন সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল। আজ (বৃহস্পতিবার) দুপুরে এইচএমএম রোডের বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে তিনি এ গণসংযোগ করেন। এ সময় তিনি বাজারের বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ীদের কাছে লিফলেট বিতরণ করে দোয়া ও সমর্থন চান। সময় শফিকুল ইসলাম জুয়েল বলেন, আমি এর আগে দলমত নির্বিশেষে নানা সেবামূলক কাজ করেছি। যেগুলোর প্রতিফলন পাচ্ছি আমি সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়ে। মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসেন। তাদের ভালোবাসা আমাকে এ নির্বাচনে অংশগ্রহণের জন্য আরও অনুপ্রাণিত করছে। তিনি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিপ্লবী ছাত্র মৈত্রী যশোর জেলা শাখার একাদশ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) জেলা কার্যালয়ে দুপুরে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা এবং সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিলের উদ্বোধন ঘোষণা করেন বিপ্লবী ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদেকুল ইসলাম সোহেল। যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক রায়হান বিশ্বাসের সঞ্চালনায় এবং কৌশিক রায়ের সভাপতিত্বে উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি সাদেকুল ইসলাম সোহেল, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলার সম্পাদক তসলিম উর রহমান, জাতীয় গনতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা কামাল হাসান পলাশ, সাবেক ছাত্র নেতা পলাশ বিশ্ববাস, কৃষক নেতা আসাদুজ্জামান পিল্টু, বিপ্লবী যুব মৈত্রীর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মশালা থেকে বাড়িতে সন্তান প্রসবের হার শূন্যের কোঠায় নামিয়ে আনার তাগিদ দেওয়া হয়েছে। স্বাস্থসেবা প্রদান সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে শতভাগ সন্তান প্রসব নিশ্চিত করতে এ তাগিদ দেওয়া হয়। পাশাপাশি সিজারিয়ান সেকশনের পরিবর্তে স্বাভাবিক প্রসব নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়। ‘ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা ও সপ্তাহে সাতদিন স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা’য় এ তাগিদ দেওয়া হয়। বৃহস্পতিবার যশোর পিটিআই মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ঢাকা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিট এর ব্যবস্থাপনায় যশোর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এই কর্মশালার আয়োজন করে। যশোর পরিবার পরিকল্পনা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক পবিত্র রমজান উপলক্ষে যশোরে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করেছে সামাজিক সচেতন সংস্থা সাসস। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১০টা থেকে যশোর ডিবি কার্যালয়ের সামনে সুলভ মূল্যে এ গরুর মাংস বিক্রির কার্যক্রম শুরু করে এ সামাজিক সংগঠনটি। এখানে কম মূল্যে মাংস কিনতে পেরে খুশি ভোক্তারা। যশোরের বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে সাড়ে ৭শ’ টাকা কেজি। সেখানে বৃহস্পতিবার যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ের দ্বিতীয় গেটের সামনে ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি শুরু করে সামাজিক সচেতন সংস্থা সাসস। একজন ক্রেতা সর্বনিম্ন আড়াইশ’ গ্রাম থেকে সর্বোচ্চ ২ কেজি মাংস নিতে পারছে এখান থেকে। এ ছাড়াও রমজান উপলক্ষে সাসসের উদ্যোগে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, পবিত্র মাহে রমজানেও দেশের জনগণ ভালো নেই। তারা সাহরি এবং ইফতারিতে কি খাবে সেই নিশ্চয়তাটুকু সরকার দিতে পারছে না। আজকে নিম্ন থেকে মধ্যবিত্তরা কেবলমাত্র বেঁচে থাকার মত খাবারের আশায় টিসিবির লাইনে দাঁড়াচ্ছে। দেশের সিংহভাগ মানুষই আজ খাবার পাচ্ছে না। বৃহস্পতিবার (২১মার্চ) যশোর নগর যুবদলের ৫ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শহরে মুজিব সড়কস্থ মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি খাদ্য সামগ্রী প্রদান করেন। এসময় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বর্তমান একদলীয় শাসকগোষ্ঠীর জনগণের ভোটের…

Read More

♦ অপহরণ মামলার রহস্য উদ্ঘাটন বাংলার ভোর প্রতিবেদক যশোরে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ভুয়া ডিবি টিমের ৭ সদস্যকে গ্রেফতার ও অপহরণ মামলার রহস্য উদ্ঘাটন করেছে। একইসাথে অপহরণের আলামত উদ্ধার করা হয়েছে। বুধবার দিনভর অভিযান চালিয়ে এই রহস্য উদ্ঘাটন করা হয়। বৃহস্পতিবার (২১ মার্চ) এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তেঘুরিহুদা গাজীর বাজার এলাকার আবুল কাশেমের ছেলে হারুন অর রশিদ (৩৩), যশোরের শার্শা উপজেলার টেংরালী মাঝেরপাড়া এলাকার সেকেন্দার আলীর ছেলে পিয়াস হাসান (২৪), নাভারণ রেল বাজার এলাকার আব্দুল মতলেবের ছেলে সোহেল আহম্মেদ বাবু (৩২), গোগা গাজীবাড়ি এলাকার আবুল কাশেমের ছেলে উজ্জল হোসেন (৩০), রাজগঞ্জ পুটখালী…

Read More

মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর কেশবপুরে পশুহাটের ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে গরু-ছাগল বেঁচাকেনা করছেন। হাটে বড় বড় মরা গাছের কারণে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে চলছে ঐ আতঙ্ক। পশুহাটে গিয়ে দেখা গেছে খুলনা বিভাগের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দ্বিতীয় বৃহত্তর পশুহাট হিসেবে পরিচিত এই হাটে গতকাল বিকেলে সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিনের পৌর কর্তৃপক্ষ হাট এলাকার মরা গাছ অপসারণ না করায় সেগুলি যেকোন সময় বেঙে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। মরা গাছ অপসারণ না করায় হাটে পশু বিক্রি করতে আসা ব্যবসায়ীদের ভেতর তীব্র আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। হাট কর্তৃপক্ষকে মরা গাছ সম্পর্কে অবহিত করেও হাট ইজারাদার কোন সুরহা পাননি বলে অভিযোগ রয়েছে। কেশবপুর পৌরসভা পশুহাট কর্তৃপক্ষ সূত্রে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বেশির ভাগ অঞ্চলে আগামী শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ওজোপডিকো যশোর-১ অঞ্চলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিজিসিবির (জাতীয় গ্রীড) চলমান পিজিএনএস (জিটুজি) প্রকল্পের আওতায় যশোর ১৩২/৩৩ কেভি এআইএস গ্রিড উপকেন্দ্রের উন্নয়নমূলক কাজ করা হবে। ওজোপাডিকো যশোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন সকল এলাকা (যেমন জজ কোর্ট মোড়, কালেক্টরেট ভবন, জজ কোর্ট, দড়াটানা, পৌরসভা, স্টেডিয়ামপাড়া, সার্কিট হাউজ পাড়া, আশ্রম রোড, রেল রোড, ষষ্ঠীতলা, বেনাপোল রোড, মুজিব সড়ক, চাঁচড়া, সুজলপুর, বেজপাড়া, আর এন রোড, চৌরাস্তা, গাড়িখানা রোড, এমকে রোড, ভোলাট্যাংক রোড, পিটিআই রোড, শংকরপুর,…

Read More

বাংলার ভোর ডেস্ক বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজার মেয়াদ আরও ৬ মাসের জন্য স্থগিত করেছে সরকার। এর ফলে তিনি আরও ৬ মাস কারাগারের বাইরে মুক্ত অবস্থায় থাকতে পারবেন। বুধবার সচিবালয়ে আইনমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। আইনমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার মামলা ফৌজদারি কার্যবিধিমতে ৪০১ ধারায় তার সাজা স্থগিত রেখে যে দুটি শর্তে মুক্তি দেয়া হয়েছিল, সেটা ৭ বার বাড়ানো হয়েছে। বুধবার আবারও সেই একই শর্তে তার সাজা স্থগিত রেখে মুক্তির আদেশ আরও ৬ মাসের জন্য বাড়ানো হলো। এই মতামত দিয়ে এই ফাইল আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিলাম।’ তিনি আরও বলেন, ‘ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার ১ উপধারা মতে, যে আবেদন…

Read More