Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি!

banglarbhoreBy banglarbhoreMarch 21, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

পবিত্র রমজান উপলক্ষে যশোরে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করেছে সামাজিক সচেতন সংস্থা সাসস। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১০টা থেকে যশোর ডিবি কার্যালয়ের সামনে সুলভ মূল্যে এ গরুর মাংস বিক্রির কার্যক্রম শুরু করে এ সামাজিক সংগঠনটি। এখানে কম মূল্যে মাংস কিনতে পেরে খুশি ভোক্তারা।

যশোরের বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে সাড়ে ৭শ’ টাকা কেজি। সেখানে বৃহস্পতিবার যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ের দ্বিতীয় গেটের সামনে ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি শুরু করে সামাজিক সচেতন সংস্থা সাসস। একজন ক্রেতা সর্বনিম্ন আড়াইশ’ গ্রাম থেকে সর্বোচ্চ ২ কেজি মাংস নিতে পারছে এখান থেকে। এ ছাড়াও রমজান উপলক্ষে সাসসের উদ্যোগে প্রতিদিন বাজারের চেয়ে কম দামে ও সুলভ মূল্যে ডিম, লেবু, ডাব, বেগুন, শসাসহ বিভিন্ন সবজি বিক্রয় হচ্ছে। দাম কম হওয়ায় ক্রেতারাও স্বতঃস্ফূর্তভাবে এখান পরিবারের জন্য মাংস ক্রয় করেছেন। বাজারের তুলনায় কেজিতে ১০০ টাকা কম দামে কিনতে পেরে খুশি ভোক্তারা।

মাংস কিনতে আসা বেসরকারি চাকরিজীবী রোকনুজ্জামান বলেন, বাজারে কেউ কিছু বলে না। এর আগে আমরা তো ৫০০ টাকায়ও গরুর মাংস খেয়েছি। এখনে বাজার থেকে ১০০ টাকা কম দামে কিনতে পেরে ভালো লাগছে। আমাদের যে বেতন তা দিয়ে গরুর মাংসের কথা চিন্তাও করতে পারিনা।

অপর ক্রেতা ইজিবাইক চালক মেহেদী হাসান রানা বলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম কম দামে গরুর মাংস বিক্রি হচ্ছে তাই এক কেজি কিনলাম। দেখে খুব ভালো লাগছে যে গরুর মাংস কেজি প্রতি ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। অন্য জায়গায় কিনতে গেলে ৭৫০ টাকা লাগছে। এমন উদ্যোগে আমরা খুবই খুশি।

কম দামে গরুর মাংস বিক্রির উদ্যোক্তা যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক ও সাসস এর প্রতিষ্ঠাতা মফিজুল ইসলাম বলেন, জেলা ডিবি পুলিশ কার্যালয়ের ২নং গেটে রমজানের শুরু থেকে সাসস যশোর শাখার উদ্যোগে সুলভ মূল্যে পণ্য বিক্রির জন্য একটি স্টল দেওয়া হয়েছে। এতদিন ডিম-ডাবসহ কিছু জিনিস যেগুলো বাজারে বেশি দামে বিক্রি হয়, তা এখানে সংগঠনটি সুলভ মূল্যে বিক্রি করা হয়েছে। আজকে তারা বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য ও মানুষকে উদ্বুদ্ধ করার জন্য গরুর মাংসও কম মূল্যেও বিক্রি করা হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.