Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
  • চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
  • পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
  • যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
  • নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
  • যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত
  • নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে তিন সার্ভাইভারকে ইঞ্জিনচালিত রিকশা-ভ্যান প্রদান

banglarbhoreBy banglarbhoreMarch 20, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

শ্রম পাচারের শিকার হয়ে লিবিয়া এবং সৌদি আরব থেকে ফিরে আসা তিনজন সার্ভাইভারকে জীবন পুনর্গঠনের জন্যে ইঞ্জিনচালিত রিকশা ও ভ্যান প্রদান করেছে মানবাধিকার সংগঠন রাইটস যশোর।

আজ (বুধবার) বিকেলে তাদের হাতে এগুলো তুলে দেন সংস্থার সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাক্তার ইয়াকুব আলী মোল্লা ও নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। এ সময় সংস্থার পরিচালক (কর্মসূচি) প্রদীপ দত্ত, উপ-পরিচালক এসএম আজহারুল ইসলাম এবং ম্যানেজার (মনিটরিং) দেবব্রত ঢালী উপস্থিত ছিলেন। কোইকা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর অর্থায়নে সংস্থা পরিচালিত ‘বাংলাদেশে মানব পাচার প্রতিরোধে একটি সমন্বিত উদ্যোগ’ প্রকল্পের অর্থনৈতিক পুনঃএকত্রীকরণ সহায়তার আওতায় এই রিকশা ও ভ্যান প্রদার করা হয়।

সাপোর্ট প্রাপ্তদের মধ্যে বাঘারপাড়ার জাহাঙ্গীর হোসেন দালালের খপ্পড়ে ভারত থেকে লিবিয়ায়, নাসির হোসেন ভারত থেকে সৌদি আরবে এবং মণিরামপুরের জসিম উদ্দিন ভারত থেকে সৌদি আরবে পাচার হয়েছিলেন। তাদের মধ্যে জাহাঙ্গীর হোসেন ২০২২ সালের ডিসেম্বরে, নাসির হোসেন ২০২৩ সালের জানুয়ারি মাসে এবং জসিম উদ্দিন ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে ফিরে আসেন। রাইটস যশোর তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্যে জীবনদক্ষতামূলক প্রশিক্ষণ প্রদান করে। দুইজন চরম অসুস্থ থাকায় তাদেরকে চিকিৎসা সহায়তাও প্রদান করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ

    November 10, 2026

    চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা

    November 10, 2026

    পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ

    November 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.