বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগর-মণিরামপুর উপজেলার সীমান্তবর্তী মশিয়াহাটি ডিগ্রি কলেজের দক্ষিন পাশে ১৫ নং কুলটিয়া ইউনিয়নের কুলটিয়া মোড়ে নিপুনের দোকানে সন্ত্রাসীরা মানব মন্ডল (৪০) নামে একজনকে গুলি করেছে। তার উরুতে গুলি লেগেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।আজ (শুক্রবার) রাত আনুমানিক পোনে ৯টায় কুলটিয়া মোড়ে এ গুলির ঘটনা ঘটে। তিনি মণিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের মৃণাল কান্তি মন্ডলের ছেলে। গুলি করে বেরিয়ে যাওয়ার সময় অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটীতে ডিবির হাতে ৩ জন সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। তারা হলেন, অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের সমসপুর গ্রামের নারায়ন মন্ডলের ছেলে শিশির মন্ডল (৩০), মনিরামপুর উপজেলার হরিদাশকাটি ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের অমল সরকারের ছেলে তন্ময় সরকার (১৮) ও অভয়নগর উপজেলার বুইকরার…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী ৯ নম্বর ওয়ার্ডে মতবিনিময় করেছেন। আজ (শুক্রবার) সন্ধ্যায় আরবপুর ইউনিয়নের মালঞ্চী ও দূর্গাপুর গ্রামের স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান চুন্নু, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মামুনুর রশিদ, ৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জাফর ইকবাল, দেয়াড়া ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের আহ্বায়ক সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী, সদর যুবলীগের সাবেক সদস্য রোস্তম আলী, চাঁচড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাজ্জাত হোসেন বাবু প্রমুখ। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের শংকরপুর…
সাকিবুর রহমান ডলার, কালীগঞ্জ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জে তালিকায় নাম থাকলেও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ঢেউটিন না দেয়ার অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। উপজেলার ত্রিলোচনপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু তার এলাকার দুটি হতদরিদ্র পরিবারকে ঢেউটিন না দিয়ে তার পছন্দের লোকদের বিতরণ করেছেন বলে অভিযোগ। জানা যায়, গেলো আম্ফান ঝড়ের সময়ে ওই ইউনিয়নের বেশ কিছু মানুষের ঘরবাড়ি ভেঙ্গে ক্ষতিগ্রস্থ হয়। সে সময়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্থ হতদরিদ্রদের জন্য ঢেউটিন বরাদ্দ আসে। কিন্তু চেয়ারম্যান ঋতু তালিকায় অন্তর্ভুক্তদের মধ্যে ঢেউটিন না দিয়ে পছন্দের ব্যক্তিদের মাঝে বিতরণ করেন। এ ছাড়াও টিন বিতরণের সময়ে হতদরিদ্রদের প্রাপ্য টিনের থেকে ২ পিস করে কম দিয়েছেন বলে…
রাজগঞ্জ প্রতিনিধি বিপুল উৎসাহ উদ্দীপন মধ্য দিয়ে মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আজ (শুক্রবার) বিকেল ৩টায় নেংগুড়াহাট স্কুল এণ্ড কলেজ মাঠে এক বিশাল গনসংবর্ধনা আয়োজন করা হয়। এতে সংবর্ধিত অতিথি চিলেন নবনির্বাচিত সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী। গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, কোন উন্নয়ন কাজে কোন ধরনের অস্বচ্ছতা বরদাস্ত করা হবে না। আজ নিজস্ব অর্থায়নে পদ্মা বহুমূখী সেতু নির্মাণ করার মধ্য দিয়ে শেখ হাসিনা সরকার সর্বকালের শ্রেষ্ঠ সাফল্য অর্জন করেছে। যারা পদ্মা সেতু নির্মাণ নিয়ে কটাক্ষ করে সমালোচনামুখর ছিল, আজ তারা প্রধানমন্ত্রীর দৃঢ়তার প্রশংসা করছেন। শুধু পদ্মাসেতু নয়; কর্ণফুলি টানেল, মেট্রোরেলের মত মেগা প্রকল্প বাস্তবায়নের…
♦ জনপ্রতিনিধিদের একাংশকে হয়রানির অভিযোগ ♦অপরাধীর অন্য পরিচয় মূখ্য নয়: অতিরিক্ত পুলিশ সুপার বাংলার ভোর প্রতিবেদক সম্প্রতি যশোরে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি হওয়ায় নড়চড়ে বসেছে পুলিশ প্রশাসন। সন্ত্রাস দমনে কঠোর অবস্থানে জেলা পুলিশ। চাঁদাবাজ, সন্ত্রাসী, কিশোর গ্যাং, মাদক কারবারে জড়িত চক্র ও এদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। গত দুইদিনে যশোরে পুলিশের তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে কিছু স্বস্তি ফিরেছে। জনপ্রতিনিধিদের একাংশের দাবি, পুলিশ উদ্দেশ্যমূলকভাবে তাদের হয়রানি করছে। আর পুলিশের দাবি, কতিপয় জনপ্রতিনিধির অভিযোগ মিথ্যা ও বানোয়াট। কাউকে হুমকি কিংবা হয়রানি করা হয়নি। পুলিশ অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। জানা যায়, যশোর জেলায় জানুয়ারিতে ৬ জন খুন হয়েছেন। সর্বশেষ ফেব্রুয়ারি…
বাংলার ভোর দৈনিক কল্যাণের ৪০তম জন্মদিন উপলক্ষে আজ (বৃহস্পতিবার) কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা এবং ভারপ্রাপ্ত সম্পাদক এহসান উদ দৌলাকে ফুলে শুভেচ্ছা জানান সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন, উপদেষ্টা সম্পাদক হারুন অর রশীদসহ বাংলার ভোর পরিবারের সদস্যরা।
বাংলার ভোর প্রতিবেদক যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় (এমএম কলেজ) শাখা ছাত্রদলের এক কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। আজ (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ছাত্রদল কর্মীর নাম কানোয়ার হোসেন (২৪)। তিনি কলেজের অর্নাস রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ শিক্ষার্থী। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ছাত্রদল কর্মী কানোয়ার জানান, গতকাল রাতে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পিকনিক যাওয়ার কথা রয়েছে। আমি ও বন্ধুরা সেই পিকনিকের টিশার্ট আনতে কলেজের ডিপার্টমেন্টে যায়। ক্যাম্পাসে পৌঁচ্ছালে ক্যাম্পাস ছাত্রলীগের কর্মী রবিউল ইসলাম ও এনামুল ইসলাম আমারে ডাকে। এর পর ক্যাম্পাস ছাত্রদলের সভাপতির সাথে থাকা আমার একটি…
বাঘারপাড়া সংবাদদাতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ (বৃহস্পতিবার)। পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা প্রতিবারই করেন পরীক্ষা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। তবে এবার বাঘারপাড়া থানা পুলিশের এক মহিলা সদস্য পরীক্ষার্থীর পাশে থেকে সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নাড়িকেলবাড়িয়া থেকে বাঘারপাড়া ফাজিল মাদ্রাসায়া পরীক্ষা দিতে আসেন এক পরীক্ষার্থী। সঙ্গে নিয়ে আসেন তার ৬ মাস বয়সের বাচ্চা শিশুকে। পরিবার ও স্বজনদের কেউ শিক্ষার্থীকে পরীক্ষা দিতে রাজি ছিলেন না। সেই কারণে শিক্ষার্থীর সঙ্গে কেউ আসেননি পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষা কেন্দ্রে বাচ্চাকে নিয়ে প্রবেশ করেন মা পরীক্ষার্থী। এ সময় শিশু বাচ্চাকে নিজ দায়িত্বে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত নিজের…
বাংলার ভোর প্রতিবেদক ইতিহাস ঐতিহ্যের ধারক শতবর্ষী যশোর জেলা পরিষদ ভবন রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে যশোরের ঐতিহ্য রক্ষা সংগ্রাম কমিটি। আজ (বৃহস্পতিবার) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন থেকে নেতৃবৃন্দ, অবিলম্বে শতবর্ষী যশোর জেলা পরিষদ ভবন ভাঙ্গার সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি উচ্চারণ করেন। ঘণ্টাব্যাপি মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, সংগ্রাম কমিটির আহবায়ক প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোবাশ্বের হোসেন বাবু, সদস্য সচিব শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সভাপতি ও দৈনিক বাংলার ভোরের…
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহকারী মহাসচিব, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের (জেডিইউজে) প্রতিষ্ঠাতা, বর্ষিয়ান সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টু স্মরণে আগামী ১৮ ফেব্রুয়ারি বেলা ১২টায় প্রেসক্লাব যশোরে এক স্মরণ সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হবে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত উক্ত স্মরণ সভায় ইউনিয়নের সকল পর্যায়ের নেতা-কর্মিসহ সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম।-প্রেস বিজ্ঞপ্তি
