কেশবপুর (পৌর) প্রতিনিধি আজ ১৫ ফেব্রুয়ারি কবি, নাট্যকার, গবেষক ও সব্যসাচী লেখক মুহম্মদ শফির ৬৫তম জন্মদিন। ১৯৬০ সালের এই দিনে যশোরের কেশবপুর পৌরসভার ১নং ওয়ার্ডের ভবানীপুরে জন্মগ্রহণ করেন তিনি। পিতা আফসার আহমদ সিদ্দিকী, মাতা সবুরন্নিসা সিদ্দিকা। কবির জন্মদিন উপলক্ষে ভবানীপুরে কবিবাড়িতে এক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আজ বিকেল সাড়ে ৩ টায় কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম ওই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খ্যাতিমান সাহিত্যিক ও গবেষক ফারইস্ট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. সন্দীপক মল্লিক। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর সরকারি এম এম বিশ্ববিদ্যালয় কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ড. ইবাইস…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক ঘড়ির কাঁটায় তখন বেলা ১১টা। ফুল হাতে চৌগাছা পৌর শহরের ভাস্কর্যের মোড়ে দাঁড়িয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ সদস্য। পৌর শহরে আগত সকল শ্রেণি পেশার জনগণকে জানানো হচ্ছে ফুলেল অভ্যর্থনা। একই সময়ে থানায় প্রবেশ করতেই সাধারণ মানুষকে ফুল দিয়ে জানানো হচ্ছে অভ্যর্থনা। ভেতরে গেলে তাদের আপ্যায়ন করা হচ্ছে চা ও চকলেট দিয়ে। গতকাল বসন্তবরণ ও ভালোবাসা দিবস উপলক্ষে এটি ছিল চৌগাছা থানার চিত্র। পুলিশের এ উদ্যোগে মুগ্ধ সেবাপ্রার্থী ও সাধারণ মানুষ। চৌগাছা উপজেলার পেটভরা গ্রামের আশিকুল ইসলাম মিথুন (২৩) বলেন, আমার একটি বেসরকারি ব্যাংকের চেক বই হারিয়ে গেছে। এ কারণে থানায় সাধারণ ডায়েরি…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের বহিস্কৃত যুবলীগ নেতা ও শীর্ষ সন্ত্রাসী ম্যানসেলসহ চার ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে যশোর সরকারি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে আবারো হানা দেওয়ার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত বছর (২০২৩ সাল) ৫ মার্চ সরকারি ওই কেন্দ্রে হামলা চালিয়ে কর্মকর্তাকে লাঞ্ছিত ও কর্মচারীকে মারপিট করেছিলেন শীর্ষ সন্ত্রাসী ম্যানসেলসহ তার ক্যাডাররা। ওই ঘটনায় জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ থানায় মামলা করলে ম্যানসেলকে কয়েক মাস হাজতবাস করতে হয়। ‘জোর করে’ সেই মামলা প্রত্যাহারের কাগজপত্রে স্বাক্ষর করাতে বুধবার ওই অফিসে হানা দেন ম্যানসেল। যশোরের শীর্ষ সন্ত্রাসী মেহবুব রহমান ম্যানসেল যশোর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।…
বাংলার ভোর প্রতিবেদক পথ আল্পনা, বাণী অর্চনা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিদ্যার দেবী সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে প্রতিমা স্থাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বেলা ১১ টায় সরস্বতী পূজা উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি বলেন, আমরা এমন একটি দেশে বাস করি, যেখানে ধর্মীয় সম্প্রীতি সবচেয়ে বেশি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অসাম্প্রদায়িক নেতা। যিনি বাঙালী মুসলিমদের বাঙালী, বাঙালী হিন্দুদের বাঙালী, বাঙালী খৃষ্টানদের…
বাংলার ভোর প্রতিবেদক সনাতন ধর্মীয় শাস্ত্র মতে, সরস্বতী পুজোর দিন বিদ্যারম্ভের জন্য শ্রেষ্ঠ। সনাতন ধর্মীয় বাঙালি সমাজে হাতেখড়ির মাধ্যমে বিদ্যারম্ভের সূচনা করা হয়। এদিন পুজোর পর মা, বাবা অথবা পুরোহিত শিশুর হাত ধরে স্লেটে ‘অ, আ, ক, খ’ লিখিয়ে অক্ষর পরিচয় করান। এই হাতেখড়ির প্রথার শিক্ষার জগতে প্রবেশ করে সেই শিশু। এমনই প্রথায় যশোর রামকৃষ্ণ আশ্রমে হাতেখড়ি দিল আড়াই বছরের শিশু শ্রেয়া। মা- বাবাকে পাশে বসিয়ে পাশে বসিয়ে শ্রেয়াকে কাঠের স্লেটে খড়িমাটি (চক) দিয়ে ‘ওঁ ঐং সরস্বত্যৈ নমঃ’ লিখে বিদ্যারম্ভের সূচনা করে দিলেন আশ্রমের সহসম্পাদক স্বামী আত্মবিভানন্দ মহারাজ। শ্রেয়াসহ প্রায় ১৫জন শিশু আনুষ্ঠানিকভাবে শিক্ষাজীবন শুরু করলো এদিন। এদিকে, বসন্ত পঞ্চমী…
বাংলার ভোর প্রতিবেদক গতকাল রাতে শহরের পালবাড়ি এলাকায় যশোর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনের অফিসে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় পুলিশ বিদেশি মদসহ কাউন্সিলর মিলনসহ চারজনকে অটক করেছে। পুলিশ বলছে, হত্যা চাঁদাবাজিসহ ডজনখানেক মামলার চার্জশিটভুক্ত আসামি কাউন্সিলর মিলন। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। সম্প্রতি পালবাড়ি এলাকার হাই স্পিড ইন্টারনেট ব্যবসায়ী আবুল বাশারকে চাঁদার দাবিতে মারধরের অভিযোগে কাউন্সিলর মিলনের অফিসে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে কাউন্সিলর মিলনের অফিস থেকে চার বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ। এ সময় কাউন্সিলর মিলনসহ তার চার সঙ্গীকে আটক করে পুলিশ। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, শেখ জাহিদ হোসেন…
বাংলার ভোর প্রতিবেদক র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে শহরের ষষ্টিতলা থেকে সন্ত্রাসী সাইফুল ইসলাম সাগর নামে এক যুবককে একটি ওয়ান স্যুটারগানসহ গ্রেফতার করেছে। তিনি শহরের আরবপুর বিএফসি রোড, বর্তমানে শহরের ষষ্টিতলা বাইলেন মুজিব সড়কের রহিমা খানের বাসার ভাড়াটিয়া। র্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানা যায়, ১৩ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে র্যাবের সদস্যরা গোপন সূত্রে জানতে পারেন শহরের ষষ্টিতরা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ি ও সন্ত্রাসী মাদকদ্রব্য ক্রয়-ব্রিকয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১ টায় রহিমা খানের বাড়ির ভাড়া বাসায় ঘেরাও করে। ঘরে থাকা সাইফুল ইসলাম সাগরকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘরের মধ্যে তোষকের নিচ…
অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে পৌর ওয়ার্ড যুবলীগ নেতা মুরাদ হোসেন (২৮) হত্যাকাণ্ডের ৪৮ ঘন্টা পর থানায় মামলা হয়েছে। আজ (বুধবার) দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আকিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। ১৩ ফেব্রুয়ারি রাতে নিহত মুরাদের বোন লিলি বেগম বাদী ১০ জনের নামে মামলা করেন। যার নং-১২। তবে এ হত্যা মামলায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেননি। নিহত মুরাদ হোসেন নওয়াপাড়া গ্রামের মধ্য তরফদারপাড়া এলাকার এবং নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন। মামলার বাদী লিলি বেগমের কাছে আসামিদের নাম পরিচয় জানতে চাইলে তিনি ওসির সঙ্গে কথা বলতে বলেন। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মঙ্গলবার রাত…
কেশবপুর প্রতিনিধি কেশবপুরে পারিবারিক কলহের জের ধরে রুবিয়া বেগম (৪৬) নামে এক গৃহবধূ বিষপানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনাটি ঘটে। সে পৌরসভার ৩নং ওয়ার্ডের বায়সা গ্রামের মুনসুর রহমানের স্ত্রী। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রুবিয়া বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। ১২ ফেব্রুয়ারি দুপুরে স্বামীর সাথে ঝগড়াঝাটি ও মনোমালিন্যের জের ধরে স্বামীর উপর অভিমান করে সকলের অগোচরে বসতবাড়িতে ওই গৃহবধূ বিষপান করেন। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, বিষপানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের…
বাংলার ভোর প্রতিবেদক প্রাক্তন ছাত্রদের সংগঠন যশোর জিলা স্কুল এ্যালামনাই এসোসিয়েশনের বর্ধিত সভা আজ(বুধবার) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। শতাধিক প্রাক্তন ছাত্রদের উপস্থিতিতে স্কুল অডিটরিয়ামে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এবিএম শহিদুল ইসলাম লাল্টু। সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট শাহরিয়ার বাবু, মাহফুজুর রহমান মিন্টু, মোহাম্মদ সেলিম, অ্যাডভোকেট ফজলুর রহমান বাবু, অ্যাডভোকেট মুনছুরুল হক পিংকু, সৈয়দ মেহেদী হাসান, ডা. এস হক রাহাত, মাসুদুর রহমান, জাকির হোসেন পলাশ, আশিকুর রহমান চঞ্চল, সুদীপ, পাপ্পু, ফারহান আজম, শেখ তৌফিক রাব্বি বর্ষণ প্রমুখ। সভায় আগামী ১৭ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৪ টায় জিলা স্কুল কার্যালয়ে সভা আহ্বান করা হয়েছে।
