বাংলার ভোর প্রতিবেদক বুধবার রাতে শহরের পালবাড়ী ঘোষপাড়া কাঁচা বাজারস্থ জনৈক ওয়াহিদুর রহমানের ৫ম তলা ভবনের নিচতলায় হাইনেট ব্রান্ড নামক অফিস পৌর সভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন মিলনের রাজনৈতিক অফিসে মদ পান করার অভিযোগে কাউন্সিলরসহ তার ৪ সহযোগী গ্রেফতারের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। বুধবার রাতে মামলাটি করেন কোতয়ালি থানার এসআই অমিত কুমার দাস। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এরা হলো, যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া মানিকতলা বর্তমানে পুরাতন কসবা কাঠালতলা এলাকার জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলন, সহযোগী শহরের পুরাতন কসবা পুলিশ লাইন্স টালীখোলার শেখ দস্তগীর হোসেন উজ্জ্বল ও মারুফুজ্জামান এবং পুরাতন কসবা কদমতলার শফিকুল ইসলাম। গ্রেফতারকৃতদের দখল…
Author: banglarbhore
খাজুরা সংবাদদাতা যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক কায়েম আলী বিশ্বাস (৮০) মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে এক ছেলে, ৬ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। আজ (বৃহস্পতিবার) বাদ আসর বন্দবিলা পশ্চিমপাড়ায় মরহুমের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে সকালে শিক্ষক কায়েম আলী চিকিৎসাধীন অবস্থায় যশোরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান। মরহুমের পৌত্র হাফেজ মোহাম্মদ মুন্নার পরিচালনায় নামাজে জানাজায় বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, বন্দবিলা ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খান, আওয়ামী লীগ নেতা রোস্তম আলী মোল্যা, জহুরপুর ইউনিয়নের…
অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে ভৈরব নদের ভেতর অবৈধভাবে গড়ে তোলা আরো ১০টি জেটি ভেঙে গুড়িয়ে দিয়েছে নওয়াপাড়া নদীবন্দর কর্তৃপক্ষ। আজ (বৃহস্পতিবার) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নওয়াপাড়া নদীবন্দরের নিয়ন্ত্রণাধীন এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় মধ্যপুর গ্রামে নওয়াপাড়া ট্রেডার্স ও জয়েন্টের ঘাট, নওয়াপাড়া কাঁচা বাজার ঘাট, শংকরপাশা গ্রামে রফিক গাজীর ঘাট, ফেরিঘাট সংলগ্ন সেলিম ফারাজীর ঘাট, নওয়াপাড়া মহাশ্মশান সংলগ্ন মাস্টার ট্রেডিং ঘাট, চেঙ্গুটিয়া গ্রামে জয়েন্ট ট্রেডিং ঘাট, একই এলাকায় সরকার ট্রেডার্সের ঘাট, নওয়াপাড়া জুট মিল সংলগ্ন আকিজ ঘাটসহ নদীর জমিতে অস্থায়ীভাবে তৈরি করা কয়েকটি অবৈধ গাইড ওয়াল ভেঙে গুড়িয়ে দেয়া হয়। অভিযানের পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অভয়নগর উপজেলা…
কেশবপুর প্রতিনিধি আসন্ন কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ ব্যাপক গণসংযোগ করে চলেছেন। আজ (বৃহস্পতিবার) বিকেলে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে কেশবপুর উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়নের হাসানপুর বাজার, বুড়িহাটি বাজার, জিয়ালতলা বাজার, আওলগাতি বাজার, বগাবাজারসহ বিভিন্ন বাজারে যেয়ে সর্বস্তরের মানুষের নিকট দোয়া আর্শীবাদ ও সমর্থন চেয়ে পথসভা, লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন। পথসভা, লিফলেট বিতরণ ও গণসংযোগ কালে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের সাথে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী, কেশবপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক…
কেশবপুর প্রতিনিধি কেশবপুরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে নির্মিত গাভীর ডেমো ফার্ম পরিদর্শন করেন খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. লুৎফর রহমান। ১৪ ফেব্রুয়ারি বিকেলে তিনি প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে নির্মিত উপজেলার মজিদপুর গ্রামের খামারী খায়রুল বাশারের গাভীর ডেমো ফার্ম ও বাগদা গ্রামের ডেইরি প্রডিউসার গ্রুপের ফার্মারস ফিল্ড স্কুল পরিদর্শন করেন। এ সময় তিনি খামারি খায়রুল বাশারকে গাভীসহ বাছুরের যত্নে নিয়মিত ভ্যাকসিন কার্যক্রম পরিচালনাসহ সবধরণের সহযোগিতার আশ্বাস দেন। তিনি এলডিডিপি প্রকল্পের আওতায় মজিদপুর ইউনিয়নের বাগদা গ্রামের ডেইরি প্রডিউসার গ্রুপের ফার্মারস ফিল্ড স্কুল পরির্দশনকালে গরু-বাছুরের ক্ষুরারোগ, লাম্পিস্কিন ডিজিজ, ছাগলের পিপিআর, হাঁস-মুরগির রাণীক্ষেত, ডাক প্লেগ রোগসহ বিভিন্ন রোগের টিকাদান…
আয়ুব খান, কেশবপুর পৌর সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য যশোরের কেশবপুরে আট গুণীজন এবারের কবি মুহম্মদ শফি স্মারক সম্মাননা পেয়েছেন। আজ (বৃহস্পতিবার) বিকেলে পৌর শহরের ভবানীপুরে কবি মুহম্মদ শফির ৬৫তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। কবি মুহম্মদ শফি স্মারক সম্মাননা-২০২৪ পেলেন, বিশিষ্ট সাহিত্যিক, লেখক ও গবেষক অ্যাসোসিয়েট প্রফেসর ড. ইবাইস আমান (প্রবন্ধ গবেষণা), কবি ও ঔপন্যাসিক এম. এন. এস. তুর্কী (কথা সাহিত্য), প্রাক্তন প্রধান শিক্ষক বজলুর রহমান খান (শিক্ষা), কেশবপুর প্রেসক্লাবের সদস্য কামরুজ্জামান রাজু (সাংবাদিকতা), কবি ও কথাশিল্পী যোগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় (কথা সাহিত্য), কবি ও নাট্যকার মুনছুর আযাদ (রম্যনাট্য), চারুপীঠ একাডেমীর পরিচালক উৎপল দে (চারুশিক্ষা)…
আয়েশা খাতুন। ৩ বছর বয়সী শিশুটির জন্মের পরপরই হৃদ্যন্ত্রে ছিদ্র ধরা পড়ে। বর্তমানে সে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন। আয়েশার বাবা ইকবাল হোসেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট গ্রামের বাসিন্দা। তিনি বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন, তার মেয়ের হৃদ্যন্ত্রে অস্ত্রোপচার করতে হবে। এ জন্য বড় অঙ্কের অর্থের প্রয়োজন। ইকবাল হোসেন বলেন, তিনি দিনমজুরি করে সংসার চালান। তার পক্ষে চিকিৎসার এ খরচ বহন করা সম্ভব নয়। ইকবাল হোসেন মেয়ের চিকিৎসায় এগিয়ে আসতে সমাজের হৃদয়বান মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন। সহায়তা পাঠানোর ঠিকানা: মনিরা বেগম, হিসাব নম্বর ১১৪.৯০১.০০২.৪৯৭৬, রূপালী ব্যাংক লিমিটেড, রামদিয়া শাখা, কাশিয়ানী, গোপালগঞ্জ। মুঠোফোন: ০১৩০১-৭৯৭২৫৪ (বিকাশ)। বিজ্ঞপ্তি
বাংলার ভোর প্রতিবেদক যশোর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলনকে আটকের প্রতিবাদে কর্মবিরতিসহ লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন যশোর সদর উপজেলা ও পৌরসভার জনপ্রতিনিধিদের একাংশ। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় যশোর পৌরসভার সভাকক্ষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন পৌরসভার প্যানেল মেয়র মোকসিমুল বারী অপু। এ সময় যশোর-৩ (সদর) আসনের সরকার দলীয় সাংসদ কাজী নাবিল আহমেদের সমর্থক হিসেবে পরিচিত স্থানীয় সরকার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে উপস্থিত ছিলেন না পৌর মেয়র হায়দার গণি খান পলাশ ও সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী । গতকাল রাতে পৌর মেয়র হায়দার গনি খান পলাশ সাংবাদিকদের জানান, পৌরসভা সম্মেলনকক্ষে আয়োজিত…
অভয়নগর (যশোর) প্রতিনিধি যশোরের অভয়নগরে যুবলীগ নেতা মুরাদ হোসেন (২৮) হত্যাকান্ডের পাঁচ দিন পর ১০ নম্বর এজাহারভুক্ত আসামি বাবুল আক্তারকে আটক করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার) সকালে যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। বুধবার মধ্যরাতে উপজেলার নওয়াপাড়া গ্রামের তরফদারপাড়া নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ১০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নিহত মুরাদের বোন লিলি বেগম বাদী হয়ে থানায় হত্যার মামলা দয়ের করেন। মামলায় স্থানীয় ওবেদ ফারাজীর ছেলে শাহীন ফারাজীকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও অন্যান্য আসামিরা হলেন কেএম আলী, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সালাম শেখ…
শ্যামনগর প্রতিনিধি সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের শ্যামনগর উপজেলার দীপ ইউনিয়ন গাবুরায় দৈনিক ১০ হাজার মানুষের সুপেয় খাবার পানি সরবরাহের জন্য পানির প্লান্ট উদ্বোধন করা হয়েছে। যুক্তরাজ্যস্থ মিনহা ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায়। আজ (বৃহস্পতিবার) সকাল ১০টায় দ্বীপ ইউনিয়ন গাবুরার চকবারা গ্রামে ২০ লক্ষাধিক টাকা ব্যয়ে এ পানির প্লান্ট উদ্বোধন শেষে বাংলাদেশ হুফ্ফাজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানার ছাত্রদের নিয়ে বার্ষিক কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা হয়। এতে জেলার বিভিন্ন এতিমখানার ৫০ জন ছাত্র অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন, মিনহা ফাউন্ডেশনের বাংলাদেশের প্রতিনিধি মোস্তফা হুমায়ুন কবির, মারকাজুল ফুরকান হিফজ মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ক্বারী আব্দুল হান্নান তারেক, বায়তুল কুরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মাও. কাওছার আহমেদ খান, মিনহা হিফজুল…
