বাংলার ভোর প্রতিবেদক বিশ্ব ভালোবাসা দিবসে গতানুগতিক অনুষ্ঠানের ধারার বাইরে গিয়ে ইয়ামাহা রাইডার ক্লাব যশোর বৃদ্ধাশ্রমে বসবাসরত পরিবার বঞ্চিত বয়োবৃদ্ধের সাথে সময় কাটান এবং তাদের জীবনের অভিজ্ঞতা এবং সুখ দুঃখের কথা শোনেন। ইয়ামাহা রাইডার ক্লাবের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ সম্পর্কে ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের এডমিন ইয়ামন পিয়াল জানান, ইয়ামাহা রাইডার ক্লাব দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় তাদের এই উদ্যোগ। তিনি আরো বলেন, আজ বয়োবৃদ্ধদের যে অভিজ্ঞতা আমরা শুনলাম তা আমাদের জীবনের পথচলায় ভূমিকা রাখবে। তাদের সাথে কাটানো বিকেল আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। তাদের এই ধরনের কাজে সর্বদা সহযোগিতা করার জন্য তিনি এসিআই মটরস’র এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত…
Author: banglarbhore
মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর কেশবপুরের পাঁজিয়া পাথরা বিলের ১১শ’ হেক্টর জমির ইরি বোরো আবাদ করতে জমির মালিকরা পানি সেচ কার্যক্রম শুরু করেছেন। ১১শ’ হেক্টর জমির মধ্যে ৯ শ হেক্টর জমি ইরি বোরো ধান আবাদ উপযোগী হলেও বাকি ২শ হেক্টর জমির পানি সেচ কার্যক্রম পরিচালনা করতে হিমশিম হচ্ছেন কৃষকরা। পাথরা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের একটি চার ভেন্ট গেট আছে। যা বর্তমান সময়ে নদীর সাইড পলিতে ভরাট হওয়ায় কোন প্রকার পানি নিষ্কাশনের পথ নেই। যে কারণে বিল এলাকার কৃষকরা বিঘা প্রতি ৭শ’ ও বিল অভ্যন্তরের মাছের ঘের মালিকরা ৮ শ টাকা হারে সেচ ব্যয় দিলেও সম্পূর্ণ পানি সেচ করা দুরুহ হয়ে পড়েছে।…
নড়াইল প্রতিনিধি নড়াইল সদরসহ কালিয়া নড়াগাতী ও লোহাগড়া উপজেলার বিভিন্ন স্থানে গড়ে উঠেছে লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা। নড়াইল জেলা পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জেলায় ৬৪টি ইট ভাটা থাকলেও নামমাত্র লাইসেন্স আছে ৫টি। তাও আবার পরিবেশ দূষণে প্রতিকারে নেই কোন ব্যাবস্থা। জেলার বিভিন্ন ইট ভাটা ঘুরে দেখা যায় বেশিরভাগ ইট ভাটা গড়ে উঠেছে জন ও ঘনবসতিপূর্ণ এলাকায়, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার খুব কাছেই। শুধু তাই নয়, সরকারি নীতিমালা উপেক্ষা করে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়েই ব্যবহার করা হচ্ছে ব্যারেল চিমনি ও কাঁচা জ¦ালানি কাঠ। নড়াইল জেলা পরিবেশ অধিদপ্তরের এমনটা তথ্যের ভিত্তিতে গত ১ ফেব্রুয়ারি খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ…
আয়ুব খান, কেশবপুর (পৌর) প্রতিনিধি যশোরের কেশবপুরে নানা আয়োজনে বসন্তবরণ উদযাপন করা হয়েছে। আজ (বুধবার) বিকেলে শহরের পাবলিক ময়দানে উপজেলা প্রশাসন ও বসন্ত উৎসব উদযাপন পর্ষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বসন্ত উৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক আশরাফ-উজ-জামান খান। অনুষ্ঠানে বক্তব্য দেন কেশবপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মশিউর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী, পল্লী বিদ্যুৎ অফিসের পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ, বসন্ত…
শ্যামনগর প্রতিনিধি আইনের তোয়াক্কা না করে উপকূলীয় অঞ্চল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার অধিকাংশ ইটভাটায় অবাধে পোড়ানো হচ্ছে কাঠ। অদৃশ্য কারণে প্রশাসনও আছে নিরব। উপজেলার জনবসতিপূর্ণ এলাকা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই গড়ে ওঠা এ সকল অবৈধ ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছে, ক্লাসের সময় ইটভাটার কালো ধোঁয়া সরাসরি তাদের শরীরে প্রবেশ করে। চোখে বালু ও ধোঁয়া ঢুকে যায়। ফলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। চোখেও সমস্যা হয়। ইটভাটার ট্রাক ও ভেকুসহ বিভিন্ন মেশিনের শব্দে ক্লাসের সময় তারা শিক্ষকদের কথা শুনতে পারে না। বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করার সময় ভাটার ট্রাকগুলো দ্রুতগতিতে আসে। এতে তারা ভয় পায়। এ প্রসঙ্গে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর ৩ আসনের সংসদ সদস্য তরুণ সমাজের অভিভাবক কাজী নাবিল আহমদের সাথে শুভেচ্ছা বিনিময় ও দোয়া প্রার্থনা করেছেন আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলিমুজ্জামান আলী। মঙ্গলবার রাতে শহরের কাজী সেন্টারে এমপি কাজী নাবিল আহমেদের সাথে সাক্ষাত করে দোয়া প্রার্থনা করেন তিনি। এ সময় নাবিল সেন্টারে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন যশোর পৌরসভার প্যানেল মেয়র-১ মোকছিমুল বারী অপু, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রাজিবুল আলম, শ্রমিক লীগ জেলা সভাপতি জবেদ আলী প্রমুখ। ‘তরুণরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগান হৃদয়ে ধারণ করে জনপ্রিয়তার তুঙ্গে থাকা আলিমুজ্জামান আলী এবার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন।…
শ্যামনগর প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগরে ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস উপলক্ষে দিবসটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে ও সুন্দরবনের প্রকৃতি জীববৈচিত্র্য সংরক্ষণে যুববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) সকাল ১০টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামে সুন্দরবনের পাদদেশ অবস্থিত মালঞ্চ নদীর তীরে শরুব ইয়ুথ টিমের আয়োজনে উপকূলীয় যুবদের অংশগ্রহণে এস এম রাশিদুল ইসলামের সঞ্চালনায় যুববন্ধনে বক্তব্য রাখেন শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এসএম জান্নাতুল নাঈম, শরুব ইয়ুথ টিমের মুন্সিগঞ্জ ইউনিটের ফ্যাসিলেটর শুভজিৎ সরকার, কো-ফ্যাসিলেটর বিশ্বজিৎ মন্ডল, প্রজেক্ট ম্যানেজার সবুজ মন্ডল, পাবলিক রিলেশনশিপ অফিসার তনুশ্রী মন্ডল। এ সময় আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর পৌরসভা ইউনিটের কো-ফ্যাসিলেটর আবিদ হোসেন আপন, সহ-সভাপতি সোহেল রানা, ঈশ্বরীপুর ইউনিটের প্রজেক্ট ম্যানেজার দেবব্রত…
কেশবপুর প্রতিনিধি শ্রী নদীর নাব্যতা না থাকায় স্থায়ী জলাবদ্ধতার কারণে চলতি মৌসুমে যশোরের কেশবপুর উপজেলার ৫ ইউনিয়নের ২০টি বিলের প্রায় আড়াই হাজার হেক্টর জমিতে বোরো আবাদ নিযে অনিশ্চয়তায় কৃষকরা। উপজেলার পূর্বাংশের কালিচরণপুর, বাগডাঙ্গা, বুড়ুলি,খুকশিয়া, গরালিয়া বিলসহ ২০টি বিলের ২ হাজার ৪শ’ ৪৭ হেক্টর জমিতে এবারও বোরো আবাদ করা যাবে না। গত ৪ বছর ধরে জলাবদ্ধতার কারণে এসব বিলের জমিতে বোরো আবাদ করতে না পেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাজারো কৃষক। উপজেলার পূর্বাংশের পাঁজিয়া,সুফলাকাটি, মঙ্গলকোট গৌরিঘোনা ও কেশবপুর সদর ইউনিয়নে ২২টি ছোট বড় বিল রয়েছে। পলি জমে শ্রী নদী ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টিতে জমে থাকা বিলের পানি বিভিন্ন খাল দিয়ে শ্রী নদীতে নিস্কাশিত…
নড়াইল প্রতিনিধি চলতি বোরো আবাদের ভরা মৌসুমে নড়াইলে সরকার নির্ধারিত দামে সার পাওয়া নিয়ে চাষীদের দুর্ভোগের স্বীকার হতে হচ্ছে। ইউরিয়াসহ সব ধরনের সারের সরবরাহ স্বাভাবিক থাকলেও জেলার অধিকাংশ এলাকায় নানা অজুহাতে সরকার নির্ধারিত দামের চেয়ে প্রকার ভেদে প্রতি কেজি সার ৩ থেকে ৮ টাকা পর্যন্ত বাড়তি দাম হাতিয়ে নেয়ার অভিযোগ বিক্রেতাদের বিরুদ্ধে কৃষকের। উর্ধগতির এ বাজারে এ যেন মরার খাঁড়ার ঘা চাষিদের জন্য। তবে সারের বাড়তি দাম নেয়ার কথা অস্বীকার করছেন সার ডিলাররা। এদিকে, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা বলছেন কৃষি বিভাগ। বছরজুড়ে ধানের ভালো দামে নড়াইলের চাষীরা লাভের আশায় এবার ব্যাপকভাবে বোরো আবাদে মেতে উঠেছেন। গতবারের তুলনায় এবার জেলায়…
কেশবপুর প্রতিনিধি যশোর জেলা পরিষদের ৮ নম্বর কেশবপুর ওয়ার্ডের শূন্য পদে উপনির্বাচনে সাত জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন আজ (মঙ্গলবার) বিকেল পর্যন্ত এসব প্রার্থীরা সাধারণ সদস্য পদে মনোনয়পত্র জমা দেন। এর মধ্যে একজন নারী প্রার্থীও রয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, সদস্য পদে মনোনয়পত্র জমা দেয়া প্রার্থীরা হলেন, টিপু সুলতান, আলতাফ হোসেন, আব্বাস আলী, এসএম মহব্বত হোসেন, রেহেনা খাতুন, জাকির হোসেন ও নাজমুল হুসাইন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২২ ফেব্রুয়ারি। ২৩ ফেব্রুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ৯ মার্চ সকাল ৯টা হতে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, যশোর জেলা পরিষদের…
