Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে যুব বন্ধন : সাতক্ষীরায় আলোচনা সভা

banglarbhoreBy banglarbhoreFebruary 14, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস উপলক্ষে দিবসটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে ও সুন্দরবনের প্রকৃতি জীববৈচিত্র্য সংরক্ষণে যুববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (বুধবার) সকাল ১০টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামে সুন্দরবনের পাদদেশ অবস্থিত মালঞ্চ নদীর তীরে শরুব ইয়ুথ টিমের আয়োজনে উপকূলীয় যুবদের অংশগ্রহণে এস এম রাশিদুল ইসলামের সঞ্চালনায় যুববন্ধনে বক্তব্য রাখেন শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এসএম জান্নাতুল নাঈম, শরুব ইয়ুথ টিমের মুন্সিগঞ্জ ইউনিটের ফ্যাসিলেটর শুভজিৎ সরকার, কো-ফ্যাসিলেটর বিশ্বজিৎ মন্ডল, প্রজেক্ট ম্যানেজার সবুজ মন্ডল, পাবলিক রিলেশনশিপ অফিসার তনুশ্রী মন্ডল।
এ সময় আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর পৌরসভা ইউনিটের কো-ফ্যাসিলেটর আবিদ হোসেন আপন, সহ-সভাপতি সোহেল রানা, ঈশ্বরীপুর ইউনিটের প্রজেক্ট ম্যানেজার দেবব্রত বিশ্বাস, বুড়িগোয়ালিনী ইউনিটের ফ্যাসিলেটর বিক্রম মন্ডল, সহ-সভাপতি হালিমা খাতুন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সুন্দরবন প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। সুন্দরবন দিবস, ভালবাসা দিবসে ভালবাসুন সুন্দরবনকে। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবসকে জাতীয়ভাবে স্বীকৃতি দিতে হবে।
২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়।
সাতক্ষীরা সংবাদদাতা জানান, “বিশ^ ভালবাসা দিবসে সুন্দরবনকে ভাল বাসুন, প্লাস্টিক ও পলিথিন মুক্ত সুন্দরবন জনপদ গড়ে তুলুন” এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় ১৪ ফেব্রুয়ারী সুন্দরবন দিবস হিসেবে জাতীয়ভাবে স্বীকৃতির দাবিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সুন্দরবন একাডেমীর সহায়তায় গতকাল সকালে শহরের মিনি মার্কেট থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যন নজরুল ইসলাম। ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.