চুয়াডাঙ্গা সংবাদদাতা চুয়াডাঙ্গার কৃষকরা বছরে তিনটি মৌসুমে সবজি উৎপাদন করেন। স্থানীয় চাহিদা মিটিয়ে সবজির একটি বড় অংশ যায় ঢাকাসহ দেশের বিভিন্ন মোকামে। কৃষকেরা এতে আর্থিকভাবে লাভবান হলেও উৎপাদন থেকে শুরু করে ভোক্তার খাবার টেবিলে পৌঁছানো পর্যন্ত সহনীয় মাত্রার চেয়ে বেশি সার ও বালাইনাশকসহ ব্যবহার করা হয়। সাধারণত রোগবালাইয়ের ধরন বুঝে শাকসবজিতে বিভিন্ন ধরনের বালাইনাশক ব্যবহার করা হয়ে থাকে। মোড়কের গায়ে জমি ও ফসল অনুযায়ী পরিমাপ লেখা থাকলেও কৃষকরা সবজিতে কীটনাশক ও বালাইনাশক ব্যববহারে ওই নির্দেশনা মানেন না। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার অতিরিক্ত পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কায়সার ইকবাল জানান, ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বালাইনাশক প্রয়োগের পর খাওয়ার জন্য ন্যুনতম…
Author: banglarbhore
বাংলার ভোর ডেস্ক অবশেষে শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক দুর্নীতি, নিয়োগে অনিয়ম এবং জাল সনদ ধরার কাজে গতি ফিরছে। এ বছরের জুনের মধ্যে ১৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। এর ফলে গত তিন বছর ধরে জমে থাকা জট খুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে অধিদপ্তর ও কর্মকর্তাদের বার্ষিক লক্ষ্যমাত্রাও অর্জিত হবে। ডিআইএ কর্মকর্তারা বলছেন, ২০২৩-২০২৪ অর্থবছরে সারা দেশে ২ হাজার ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মাত্র ৬৯৭টি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। ফলে প্রথম ৬ মাসের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। জানুয়ারি মাস থেকে পরিদর্শনের গতি ফেরানোর উদ্যোগ নেয়া হয়েছে। অর্থবছরের…
বাংলার ভোর ডেস্ক জাতীয় সম্পদ রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই বাহিনীকে আরও স্মার্ট ও আধুনিক করতে কাজ করছে সরকার। আজ (সোমবার) সকালে গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপির সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জাতীয় যেকোনো প্রয়োজনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নির্বাচন ঠেকানোর নামে বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কর্মসূচি প্রতিহত করে জাতীয় সম্পদ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা। তিনি বলেন, গ্রাম উন্নয়নের লক্ষ্যে কাজ করেছে সরকার। সহযোগিতা করছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে সমাজকে রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে যথাযথ…
বাংলার ভোর প্রতিবেদক, ঝিকরগাছা এক দিনের ব্যবধানে প্রতি পিস গোলাপের দাম কমেছে ৮ টাকা পর্যন্ত। হঠাৎ দরপতন হওয়ায় অনেক কৃষক গোলাপ বাড়িতে ফেরত নিয়ে গেছেন। বিশ^ ভালোবাসা দিবস ও বসন্তবরণ উৎসব ঘিরে চাষিদের স্বপ্ন রঙিন হলেও একদিনের ব্যবধানে তা ফিকে হয়েছে। এটি ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালি মোকামের আজকের চিত্র। মোকাম সংশ্লিষ্টদের দাবি, গতকাল ২৩০ জন চাষি ফুল বিক্রি করতে আসেন। তারা ৩ লাখ পিস গোলাপ ফুল বিক্রি করেন। রোববারের তুলনায় গোলাপ ফুলের দাম প্রতি পিসে কমেছে ৬ টাকা থেকে ৮ টাকা পর্যন্ত। ভারত থেকে গোলাপ আমদানির গুঞ্জনে ফুলের বাজারে দরপতন হয়েছে বলে ধারণা পাইকারী ও চাষিদের। গতকাল গদখালী ফুল…
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। আজ (সোমবার) বিকেলে চৌগাছা উপজেলার কয়ারপাড়া মোড়ে সংঘটিত দুর্ঘটনায় আহতরা হলেন, চৌগাছা উপজেলার উত্তর কয়ারপাড়া গ্রামের শ্রবণপ্রতিবন্ধী চন্ডি সিংহ (৫০), আনসার সদস্য ঝিনাইদহ হরিণাকুন্ডু ভায়নার জোড়াদহ গ্রামের সামসুর রহমান (৩৭) ও ভায়নার মান্দিয়া গ্রামের মিজানুর রহমান (৩০)। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় রেফার করা হয়েছে। আহত আনসার সদস্য মিজানুর জানান, তিনি ও সামসুর রহমান চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে থেকে মোটরসাইকেলযোগে তারা অফিসের কাজে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার কয়রা মোড়ে পৌঁছলে হঠাৎ করে শ্রবণপ্রতিবন্ধী চন্ডি সিংহ রাস্তা পার হচ্ছিলেন।…
বাংলার ভোর প্রতিবেদক, ঝিকরগাছা যশোরের ঝিকরগাছা মহিলা কলেজ থেকে মুগদা মেডিকেল কলেজে ভর্তি সুযোগ পেয়েছেন সুমাইয়া আক্তার। যশোরের ঝিকরগাছা মহিলা কলেজ থেকে সুমাইয়া আক্তার ঢাকা মুগদা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তিনি গদখালি ইউনিয়নের নজরুল ইসলামের মেয়ে। সুমাইয়া আক্তারের মা একজন গৃহিণী মা। সুমাইয়া দরিদ্র ঘরের সন্তান হওয়ায় অনেক কষ্টে লেখাপড়া শিখেছেন। সুমাইয়া আক্তার মেডিকেল কলেজের চান্স পাওয়ায় বলেন – পরিশ্রমের বিকল্প নাই। আজ তার পরিশ্রম সার্থক হয়েছে। সুমাইয়া আক্তার সকলের দোয়া চেয়েছেন।
নড়াইল প্রতিনিধি নড়াইল জেলা কালচারাল অফিসার হামিদুর রহমানের অনিয়ম ও দুর্নীতির সত্যতা পাওয়া গেছে। দুর্নীতির কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংস্কৃতি বিষয়ক সচিবের কাছে প্রতিবেদন পাঠিয়েছে তদন্ত কমিটি। এর আগে গত ২৪ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে কালচারাল অফিসার হামিদুর রহমানের অনিয়ম, দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগে সাক্ষ্য দেন জেলার ৩২ জন সাংস্কৃতিক কর্মী ও ভুক্তভোগী অভিভাবকসহ সংশ্লিষ্টরা। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম এম আরাফাত হোসেনের কাছে সাক্ষ্য দেন ভুক্তভোগীরা। জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দসহ ভুক্তভোগীরা জানান, কালচারাল অফিসার হামিদুর রহমানের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে গত ১৩ ডিসেম্বর জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর কাছে স্মারকলিপি দেয়া হয়। এ প্রেক্ষিতে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেছেন, উন্নত দেশের বিশ্ববিদ্যালয়গুলো কখনো ঘুমায় না। যবিপ্রবির বাতি বন্ধ হবে না। বাতি নিভে গেলে দেশের বাতিও নিভে যাবে। বিশ্ববিদ্যালয়ের বাতি জালিয়ে রাখার দায়িত্ব নবীনদের। যবিপ্রবির এ্যাগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি (এপিপিটি) বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে আজ (সোমবার) সকালে আয়োজিত নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এসব কথা বলেন। এর আগে অনুষ্ঠানে অ্যালামনাই শিক্ষার্থীদের ও বিভাগের একমাত্র পিএইচডি অর্জনকারী শিক্ষার্থীকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়াও বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের রেলস্টেশন এলাকায় আলোচিত জুম্মান সরদার হত্যাকান্ডে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। রোববার রাতে যশোর শহরে অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র্যাব জানিয়েছে। আজ (সোমবার) দুপুরে র্যাব এটি নিশ্চিত করেছে। গ্রেফতারকৃত হলেন, যশোর শহরের টিবি ক্লিনিক এলাকার মো. রবির ছেলে শুভ (৩২), বেজপাড়ার বিহারি পট্টি এলাকার ইমান আলী ড্রাইভারের ছেলে সবুজ (২৮) এবং পুলেরহাট কৃষ্ণবাটি এলাকার বাবু আলীর ছেলে মোহাম্মদ (২২)। এর আগে শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যশোরের রেল স্টেশন এলাকায় জুম্মান ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। র্যাব-৬ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি…
অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে মুরাদ হোসেন (২৮) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ১০ টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রামের মধ্য তরফদপাড়া এলাকার স্বপ্ন ভিলার সামনে এ ঘটনা ঘটে। নিহত মুরাদ হোসেন ওই এলাকার বাসিন্দা এবং নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। এ ঘটনাকে কেন্দ্র করে ওই রাতেই নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুস সালামের অস্থায়ী কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে, যুবলীগ নেতা মুরাদ হত্যার প্রতিবাদে গতকাল বিকেলে নওয়াপাড়া পৌর যুবলীগের আয়োজনে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় বিক্ষোভ সমাবেশ করা হয়। সমাবেশ থেকে আসামীদের ধরে…
