Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ৫ দিয়ে দুই খুন : আতঙ্ক খুলনাজুড়ে
  • ব্যঞ্জন যশোরের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন গুণীজনকে সম্মননা
  • পৈতৃক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কার করতে হবে : আবু জাফর
  • সারের কার্ড ভাগাভাগি নিয়ে মহেশপুরে দু’পক্ষের সংঘর্ষ : আহত ১২
  • যশোরে ইন্টারনাল মেডিসিন দিবস উদযাপিত
  • আশাশুনিতে সন্ত্রাসবিরোধী মামলার আসামির সাথে স্টেজে ওসি
  • তথ্য অফিসের উদ্যোগে যশোরে ডেঙ্গু সচেতনতামূলক ওরিয়েন্টেশন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিশ্ববিদ্যালয়ের বাতি জালিয়ে রাখার দায়িত্ব নবীনদের : যবিপ্রবি উপাচার্য

banglarbhoreBy banglarbhoreFebruary 12, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেছেন, উন্নত দেশের বিশ্ববিদ্যালয়গুলো কখনো ঘুমায় না। যবিপ্রবির বাতি বন্ধ হবে না। বাতি নিভে গেলে দেশের বাতিও নিভে যাবে। বিশ্ববিদ্যালয়ের বাতি জালিয়ে রাখার দায়িত্ব নবীনদের।
যবিপ্রবির এ্যাগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি (এপিপিটি) বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে আজ (সোমবার) সকালে আয়োজিত নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এসব কথা বলেন। এর আগে অনুষ্ঠানে অ্যালামনাই শিক্ষার্থীদের ও বিভাগের একমাত্র পিএইচডি অর্জনকারী শিক্ষার্থীকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়াও বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

বিভাগটির কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। খাদ্য উৎপাদনের পরে সঠিকভাবে সংরক্ষণ করতে না পারায় প্রায় ৩০ শতাংশ খাদ্য নষ্ট হয়ে যায়। এপিপিটি বিভাগের শিক্ষার্থীরা উন্নতমানের টেকনোলজি ব্যবহার করে আগামীতে খাদ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। বিশে^র কাছে নিরাপদ খাদ্য পৌঁছিয়ে দেওয়া তোমাদের দায়িত্ব। এজন্য এপিপিটি বিভাগের ল্যাব ও শ্রেণিকক্ষকে বিশ^মানের করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা করা যায়, বের হওয়া যায় না। উন্নত বিশে^ অ্যালামনাইরা বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে নিয়ে যায়। তোমরা এতোদিন এই বিশ^বিদ্যালয় থেকে অনেক কিছু নিয়েছো, এখন তোমাদের দেওয়ার সময় হয়েছে। অ্যালামনাই শিক্ষার্থীদের জন্য এই বিশ্ববিদ্যালয়ের দ্বার সবসময় খোলা থাকবে।

এপিপিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাসের সভাপতিত্বে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিনস কমিটির আহবায়ক ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. সেলিনা আক্তার, সহকারী অধ্যাপক মো. সুমন রানা, যবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা, বিদায়ী শিক্ষার্থী বিক্রম জিৎ বিশ্বাস, প্রথম বর্ষের শিক্ষার্থী ইফতেখার মাহমুদ লাবিব, আফসারা তাসনিম শিলা প্রমুখ। উপস্থিত ছিলেন এপিপিটি বিভাগের সহকারী অধ্যাপক বি এম খালেদ, মো. আক্তারুজ্জামান, মাহফুজুল আলম, প্রভাষক মো. আশরাফুল ইসলাম, শারমিন আক্তারসহ বিভাগটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগটির সহকারী অধ্যাপক এস এম সামিউল আলম। পরে বিভাগটির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ৫ দিয়ে দুই খুন : আতঙ্ক খুলনাজুড়ে

    October 30, 2026

    ব্যঞ্জন যশোরের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন গুণীজনকে সম্মননা

    October 30, 2026

    পৈতৃক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

    October 30, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.