চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। আজ (সোমবার) বিকেলে চৌগাছা উপজেলার কয়ারপাড়া মোড়ে সংঘটিত দুর্ঘটনায় আহতরা হলেন, চৌগাছা উপজেলার উত্তর কয়ারপাড়া গ্রামের শ্রবণপ্রতিবন্ধী চন্ডি সিংহ (৫০), আনসার সদস্য ঝিনাইদহ হরিণাকুন্ডু ভায়নার জোড়াদহ গ্রামের সামসুর রহমান (৩৭) ও ভায়নার মান্দিয়া গ্রামের মিজানুর রহমান (৩০)। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় রেফার করা হয়েছে।
আহত আনসার সদস্য মিজানুর জানান, তিনি ও সামসুর রহমান চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে থেকে মোটরসাইকেলযোগে তারা অফিসের কাজে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার কয়রা মোড়ে পৌঁছলে হঠাৎ করে শ্রবণপ্রতিবন্ধী চন্ডি সিংহ রাস্তা পার হচ্ছিলেন। তাকে বাঁচাতে গিয়ে সামনে থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে শ্রবণপ্রতিবন্ধী চন্ডিসহ তারা আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের সার্জারি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ফিরোজ কবির জানান, তাদের শরিরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এদের মধ্যে সামসুর রহমান ও চন্ডি সিংহর অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !