কেশবপুর প্রতিনিধি যশোর জেলার কেশবপুরে বন্ধু কল্যাণ সমিতির পরিচালক আসাদুজ্জামান খান আসলাম ও তিতাস দে কর্তৃক গ্রাহকদের সাথে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অর্থ ফেরত পেতে ভুক্তভোগী গ্রাহকরা কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায় কেশবপুরের মধ্যকুলের বাসিন্দা আসাদুজ্জামান খান আসলাম ও সাহাপাড়ার বাসিন্দা তিতাস দে ২০০৮ সালে বন্ধু কল্যাণ সমিতি খুলে পাঁচ বছর মেয়াদি ডিপিএস চালু করে। গ্রাহকরা সমিতির নিয়ম কানুন শুনে ২০১৭ সালে বন্ধু কল্যাণ সমিতির সদস্য হন এবং নিয়মিত টাকা জমা দেন। ২০২২ সালে তাদের ডিপিএস এর মেয়াদ শেষ হয়। মেয়াদ শেষে ভুক্তভোগী গ্রাহকরা বন্ধু কল্যাণ সমিতির অফিসে টাকার জন্য…
Author: banglarbhore
রাজগঞ্জ প্রতিনিধি কর্মজীবনের শুরুতে ভাড়ায় মোটরসাইকেল চালাতেন কালিপদ বিশ্বাস (৪৫)। কয়েক বছর আগে যাত্রী নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় পায়ে আঘাত পেয়ে পা হারান। এরপর সংসার চালাতে অন্যের জমিতে টিনের ছাপড়া তুলে চা ও মুদি মালের দোকান দেন কালিপদ। গত শুক্রবার রাতে সেই দোকানে ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন লেগে পুড়ে মারা যান কালিপদ বিশ্বাস। নিহত কালিপদ বিশ্বাসের বাড়ি যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মোবারকপুর গ্রামে। আগুন লাগার পর তাঁকে বাঁচাতে এসে দগ্ধ হন ছেলে কলেজ শিক্ষার্থী অমিত বিশ্বাস। ওই সময় তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, স্ত্রী আর দুই সন্তান নিয়ে কালিপদর টানপোড়েনের সংসার। ছোট্ট দোকানটি চালিয়ে…
লালন কফি হাউজে ৩৩ বছর ধরে চলে শুধুই লালন সংগীত প্রতীক চৌধুরী ৩৩ বছর ধরে চা ও কফি বিক্রি করেন আবদুল হামিদ (৭০)। তার দোকানের নাম রেখেছেন লালন কফি হাউজ। দোকানের নামকরণের ইতিহাস ভিন্ন। দোকানটি চালুর পর থেকে কোনদিন লালনগীতি ছাড়া অন্য কোন গান বাজান না। নামের সঙ্গে মিল রেখে তার দোকানে সারাদিন বাজে লালনগীতি। তার ক্রেতারাও লালনগীতিভক্ত। ব্যতিক্রমী এই লালন কফি হাউজ যশোরের চৌগাছা উপজেলা শহরে অবস্থিত। ব্যতিক্রমী এই দোকানে ক্রেতার ভিড় লেগেই থাকে। ব্যাকগ্রান্ড সাউন্ড হিসেবে লালনগীতি পরিবেশনে দোকানের পরিবেশও শান্ত। নেই কোন হট্টগোল। ক্রেতারা আসছেন চা, কফি পান করে চলে যান। ক্রেতারাও উপভোগ করেন সামগ্রিক পরিবেশ। যশোরের…
প্রতিবেদক, ঝিকরগাছা যশোর ২ ঝিকরগাছা – চৌগাছা সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের ৩ নারী নেত্রী মনোনয়নপত্র কেনার পর তা জমা দিয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর সংসদে ৫০ সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচিত হবেন। সংসদের সংরক্ষিত মহিলা সদস্য হওয়ার জন্য ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা থেকে তিনজন নারী নেত্রী মনোনয়নপত্র কেনার পর তা জমা দিয়েছেন। ঝিকরগাছা থেকে যারা কিনেছেন, তারা হলেন-যশোর জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী ও ঝিকরগাছা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী। চৌগাছা থেকে কিনেছেন যশোর জেলা পরিষদের ৩ নম্বর সংরক্ষিত মহিলা সদস্য শ্যায়লা জেসমিন। রোববার দুপুরে লুবনা তাক্ষীকে ফোন করা হলে তিনি জানান, আমি…
প্রতিবেদক চলতি মাসের সর্বশেষ এক সপ্তাহে যশোর কোতয়ালি মডেল থানা এলাকায় চারটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তার, সুদের কারবার ও পরকীয়া সংক্রান্ত কারণে এসব হত্যকান্ডের ঘটনা ঘটেছে। অপরাধী শনাক্ত ও জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর থাকলেও থামছে না হত্যাকান্ড। পরপর তিনদিন ছুরিকাঘাত ও পিটিয়ে খুনের ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। জানা যায়, সর্বশেষ ১০ ফেব্রুয়ারি রাতে যশোরে ফয়জুল গাজী (২৭) নামের এক যুবককে চুরির অপবাদে রাতভর নির্যাতন করে হত্যা করা হয়। শনিবার সদর উপজেলার সতীঘাটা নামক এলাকার একটি ওয়ার্কশপে এ ঘটনা ঘটে। নিহত ফয়জুল গাজী সতীঘাটা গোলদার পাড়া এলাকার জালাল উদ্দীন গাজীর ছেলে। ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় যশোর শহরের শংকরপুর রেল বাজার এলাকায়…
প্রতিবেদক গতকাল সকালে যশোর শহরতলীর ধর্মতলা জনতা স’মিলের সামনে পাওনা টাকা চাওয়ায় শেখ রিপন হোসেন (৪৫) নামে এক চা দোকানিকে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি সদরের আরবপুর খোলাডাংগা এলাকার বাসিন্দা। আহত রিপন জানান, সদরের ধর্মতলা জনতা স’মিলের সামনে তার চায়ের দোকান থেকে সুমন হোসেন, রিমন হোসেন ও মামুন ক নিয়মিত বাকিতে চা-সিগারেট নেন। পুনরায় তারা গতকাল বাকিতে চা সিগারেট নিতে চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এ সময় সুমন হোসেন, রিমন হোসেন ও মামুনসহ আরো দুই থেকে তিনজন তার দোকান ভাঙচুর করেন। এতে বাধা দিলে তারা তাকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের…
প্রতিবেদক গত অক্টোবর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত কথিত নাশকতা মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে আটক হয়ে কারাবরণকারী যশোর নগর ও সদর উপজেলা বিএনপির অধিনস্ত সকল ইউনিটের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংবর্ধনা দেয়া হয়েছে। যশোর নগর ও সদর উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠান গতকাল জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন। অনিন্দ্য ইসলাম অমিত অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিসহ অন্যান্য অতিথিদের সাথে নিয়ে নগর…
প্রতিবেদক যশোর শহরের রেলস্টেশন এলাকায় ডজন খানেক মামলার আসামি জুম্মান হত্যাকান্ডের ঘটনায় এখনো মামলা হয়নি। হত্যাকান্ডের সাথে জড়িত অভিযোগে পুলিশ কাউকে আটকও করতে পারেনি। হত্যাকান্ডের ঘটনায় স্টেশন এলাকায় বিরাজ করছে আতঙ্ক। অস্ত্র ও মাদক বিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় শহরের রেলস্টেশন এলাকায় জুম্মানকে প্রতিপক্ষ সন্ত্রাসীরা হত্যা করে। জুম্মানের খালা লিপি বেগম জানান, পূর্ব শত্রুতার জের ধরে ভাইপো রাকিবের নেতৃত্বে প্রিন্সসহ ৪/৫ জন ছুরিকাঘাতে জুম্মানকে হত্যা করে। রেলস্টেশন পুকুরপাড়ে যুশোর জেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি আসাদুজামান মিঠুর সিসিটিভির ফুটেজে জুম্মান হত্যার সাথে কারা জড়িত তা পরিস্কার দেখা যাচ্ছে। জুম্মান হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা করা…
কেশবপুর পৌর প্রতিনিধি আসন্ন কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ আওয়ামী লীগের দলীয় সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে পথসভা, লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ করেছেন। আজ (সোমবার) বিকেলে উপজেলার ৮নং সুফলাকটি ইউনিয়নের কাটাখালী বাজার, হাজির মোড়, কলাগাছী বাজার, নারায়ণপুর বাজার, বেতীখোলা বাজারসহ বিভিন্ন বাজারে যেয়ে সর্বস্তরের মানুষের কাছে দোয়া আশীর্বাদ ও সমর্থন চেয়ে পথসভা, লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, কেশবপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুব ও ত্রুীড়া বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী…
নড়াইল প্রতিনিধি নড়াইল সদর উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের তারাপুর এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে একটি পরিবারের তিনটি বাড়ি ভাংচুর করে মাটির সাথে মিশিয়ে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় লুটটাট করা হয়েছে আসবাবপত্রসহ গরু ও সোনা গহনা। গত ৭ ও ৯ ফেব্রুয়ারি এই দুই দিন তান্ডব চালিয়ে ঘর ভাংলেও সাহায্যে এগিয়ে আসেনি কেউ। এ ঘটনায় পুলিশের জরুরি সেবা ৯৯৯- এ ফোন করেও কোন সহযোগিতা পাননি ভুক্তভোগী পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে, তারাপুর গ্রামের নয়ন শেখরে পরিবারের সাথে একই গ্রামের জুবায়ের শেখ পরিবারের জমিজমা নিয়ে বিরোধ চলছিলো। পূর্ব শত্রুতার জের ধরে ৪ ফেব্রুয়ারি প্রতিপক্ষ জুবায়েরকে আক্রমণ করে নয়ন শেখ পক্ষীয় জুরাইল…
