চুকনগর সংবাদদাতা উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করা হয়েছে। এ নিয়ে অশান্তির আশংকা থেকে উপজেলার ভেরচী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক শামিম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে জবর দখলের চেষ্টাকারীরা স্থান ত্যাগ করেন। উপজেলার ভেরচী গ্রামের এসএম হাবিবুর রহমান হাবিবের স্ত্রী শিরিনা আক্তার দীর্ঘদিন ধরে সন্ন্যাসগাছা মৌজার আর এস ১৬৩৮ খতিয়ানের ২৩৮০, ২৩৭৯, ৪৩৭৮ দাগের ১ একর ৪৭ জমি কিনে চাষাবাদ করছেন। তিনি এই জমি সন্ন্যাসগাছা গ্রামের আব্দুল করিম ফকির, আব্দুল কাদের ফকির, আনছার আলী ফকির আব্দুর রহিম ফকির, মেয়ে মোমেনা খাতুনসহ তাদের ওয়ারিশগণ, রাজ্জাক ফকির, মোতালেব ফকির, মোর্তজা…
Author: banglarbhore
বাগেরহাট সংবাদদাতা বাগেরহাটের মোল্লাহাটে আধুনিক পদ্ধতিতে ক্লাস্টার ভিত্তিক মৎস্য চাষ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আজ (সোমবার) বেলা ১১ টায় উপজেলার নতুন ঘোষগাতী আলীম মাদ্রাসা মাঠে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘সাসটেইনেবল ক্লাসটার মেরিন ফিসারিস প্রজেক্ট (ফার্স্ট রিভাইসড) ওয়ার্কশপ অন গুড এ্যাকোয়াকালচার প্র্যাকটিস ইন কালচার ম্যানেজমেন্ট’ শীর্ষক ব্যানারে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার। এ সময় সভাপতির বক্তব্যে মৎস্য চাষীদের উদ্দেশ্যে উপজেলা নিবার্হী কর্মকর্তা শোভন সরকার বলেন, বিজ্ঞান ভিত্তিক মৎস্য চাষ করলে আপনারা অধিক লাভবান হবেন, এতে আপনার অর্থনৈতিক উন্নয়ন হবে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন…
সাকিবুর রহমান ডলার, কালীগঞ্জ প্রতিদিনের মতো রাতে স্ত্রীকে নিয়ে ঘরে ঘুমাচ্ছিলেন দিনমজুর ফজলু মন্ডল। হঠাৎ ঘুম ভেঙে দেখেন আগুনের শিখায় জ্বলছে তার বসতঘর। কোনোরকমে প্রাণ নিয়ে দুজনে ঘর থেকে বের হয়ে পাড়া প্রতিবেশীর সহায়তায় আগুন নেভাতে পারলেও ততক্ষণে পুড়ে গেছে তার সংসার। গত ৭ ফেব্রুয়ারি রাতে এ এঘটনা ঘটে কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নে। অভাবের সংসারে মাটি ও টিনের তৈরি দুই ঘরে থাকা সংসারের খুঁটিনাটি জিনিসপত্র সব কিছুই পুড়ে যায় আগুনে। দুজনের পরনের কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করতে পারেননি তারা। প্রতিবেশী সোহাগ জানান, ৩ মেয়ে ও স্ত্রীকে নিয়ে তার সংসার কোনো রকমে চলছিল। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় শুধু স্বামী-স্ত্রী থাকেন…
শ্যামনগর প্রতিনিধি সুন্দরবনে জেলেদের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের জাভা ভোল মাছ। এটির দাম তোলা হয়েছে ৪ লাখ টাকা। রোববার বিকেলে মাছটি লোকালয়ে নিয়ে আসে জেলেরা। সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী গ্রামের আবদুস সালাম বলেন, সুন্দরবনের মালঞ্চ নদীর ফিরিঙ্গি খালে শনিবার রাতে একই গ্রামের শুকুর আলীর জালে মাছটি ধরা পড়ে। মাছটি নিয়ে তিনি রোববার বিকেলে লোকালয়ে ফেরেন। শুকুর আলী বলেন, মাছটির ওজন ২৫ কেজি ৩৬০ গ্রাম। তিনি ৪ লাখ টাকায় মাছটি বিক্রি করবেন। এখন পর্যন্ত ব্যাপারীরা মাছটির দাম বলেছেন ৩ লাখ ৭৫ হাজার টাকা। মাছটির এত দামের কারণ জানতে চাইলে স্থানীয় মাছ ব্যবসায়ীরা বলেন, জাভা ভোল মাছ খুব একটা…
খুলনা সংবাদদাতা খুলনার পাইকগাছায় রোববার রাতে এক গৃহবধূর চোখে-মুখে আঠা লাগিয়ে এবং হাত-পা বেঁধে ধর্ষণ করা হয়েছে বলে স্বজনরা অভিযোগ করেছেন। প্রতিবেশীরা গতকাল ভোরের দিকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। গৃহবধূর ছেলে ও স্থানীয়রা জানান, কাঁচামালের ব্যবসায়ী ওই গৃহবধূর স্বামী ঘটনার রাতে বাড়িতে ছিলেন। আর পড়ালেখার জন্য তাদের ছেলে মেয়েরা বাইরে থাকেন। ওই রাতে দুর্বৃত্তরা বাড়ির পাশের গাছ বেয়ে ছাদে বাড়িতে ঢোকে। গতকাল ওই নারীর গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় আঠা দিয়ে তার চোখ ও মুখ লাগানো ছিল। তার হাত ও পা বাঁধা ছিল। ওই…
শালিখা প্রতিনিধি মাগুরা শালিখার সীমাখালী ইসলামিয়া আইডিয়াল একাডেমির আয়োজনে ২০২৪ দাখিল পরীক্ষাথীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন একাডেমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা সাখাওয়াত হুসাইন। আলোচক ছিলেন ছয়ঘরিয়া এবিএস ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আ. সাত্তার, সহযোগী অধ্যাপক মাওলানা হাজী বশিরুল্লাহ, গভর্নিং বডির সভাপতি আ. রাজ্জাক মন্ডল, অভিভাবক মাওলানা মফিজুল ইসলাম, শতখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মিনা, বাংলাদেশ মাদরাসা ছাত্র কল্যাণ পরিষদের শফিকুল ইসলাম, একাডেমির উপাধ্যক্ষ মাওলানা আলমগীর হুসাইন, ইংরেজি শিক্ষক হাসিবুর রহমান, শিক্ষার্থী তাহুরা, সাদিয়া, ইমরুল কায়েস, অথৈ, সাহাবুল ইসলাম, জুনাইদ, সিয়াম, আলিউল আজিম প্রমুখ। সঞ্চালনায় ছিলেন শাকিল আর সালাম। অপরদিকে, শালিখার…
মেহেরপুর সংবাদদাতা মেহেরপুর সদর উপজেলার আমছঝুপিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হুরমত আলী (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ (সোমবার) বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি বিজ খামারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুরমত আলী মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের মোল্লাপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, ঘটনার সময় হুরমত আলী সার, বিষ কেনার জন্য বাড়ি থেকে মোটরসাইকেলে মেহেরপুর শহরে যাচ্ছিলেন। আমঝুপি বিজ খামারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেসময় চিকিৎসক…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুর উপজেলা পারখাজুরা বাঁওড়ের ডিডকৃত ৫০% এর মালিকানা বুঝে না দিয়ে বরং সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা মামলাসহ জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।আজ (সোমবার) দুপুরে স্থানীয়ভাবে সাংবাদিক সম্মেলন করেন বাঁওড়ের অর্ধেকের মালিক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পাদ মন্ত্রণালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সরকারের সংশ্লিষ্ট দপ্তর ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের ইজারাদারা মালিক হয় হাকিমপুর মৎসজীবী সমবায় সমিতি। তিনি বলেন, সমিতির সভাপতি মলয় কুমার ও সাধারণ সম্পাদক অসীতকে সাথে নিয়ে সমিতি প্রতিষ্ঠার সকল কার্যক্রম নিজ অর্থে সম্পন্ন করাসহ কয়েক বছর ধরে সমিতির কার্যক্রম চালানোর ব্যয়ভার নির্বাহ করেন তিনি। সে সময় ওই…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগরে সরকার ঘোষিত পরিবেশগত সংকটাপন্ন এলাকায় গড়ে তোলা হচ্ছে বরফ কল। সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে অন্তত পাঁচটি বরফ কল গড়ে উঠেছে। নিষেধাজ্ঞা জারি করে পরিবেশ অধিদপ্তর সংশ্লিষ্টদের পত্র দিলেও তার তোয়াক্কা করছেন না তারা। খোঁজ নিয়ে জানা যায়, শ্যামনগরের কলবাড়ি এলাকায় বরফ কল নির্মাণ করছেন স্থানীয় মিঠু গাজী ও ধানখালীর আব্দুর রউফ মধু নামের দুই প্রভাবশালী ব্যক্তি। পরিবেশগত সংকটাপন্ন এলাকায় বরফ কল নির্মাণের বিষয়টি নজরে আসলে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তরের একটি প্রতিনিধি দল। পরে পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের ২২.০২.৪০৮৭.৩০১.৭৭.০০১.২২.২০২ নং স্মারকের পত্রে নির্মাণাধীন বরফ কলের কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়। ওই পত্রে বলা হয়,…
অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে মুরাদ হোসেন (২৮) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১১ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রামের মধ্য তরফদপাড়া এলাকার স্বপ্ন ভিলার সামনে এ ঘটনা ঘটে। নিহত মুরাদ হোসেন ওই এলাকার বাসিন্দা এবং নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। এ ঘটনাকে কেন্দ্র করে ওই রাতেই নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুস সালামের অস্থায়ী কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের বাবা সাহাবুল ইসলাম বলেন, মুরাদ নওয়াপাড়া বাজার থেকে রাত ১০ টার দিকে বাড়ি ফেরার পথে স্বপ্ন ভিলার সামনে পৌঁছালে পূর্ব থেকে…
