মেহেরপুর সংবাদদাতা
মেহেরপুর সদর উপজেলার আমছঝুপিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হুরমত আলী (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ (সোমবার) বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি বিজ খামারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুরমত আলী মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের মোল্লাপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, ঘটনার সময় হুরমত আলী সার, বিষ কেনার জন্য বাড়ি থেকে মোটরসাইকেলে মেহেরপুর শহরে যাচ্ছিলেন।
আমঝুপি বিজ খামারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেহেরপুর সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শিরোনাম:
- বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
- যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
- যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
- চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
- পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
- যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
- নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
- যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন