Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত
  • আজ যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন
  • অভয়নগরে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক
  • যশোরে দু’দিনব্যাপি নেট্যাৎসব সমাপ্ত
  • সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের স্ত্রীর ইন্তেকাল
  • স্বামী ও শশুরবাড়ির সদস্যদের বিচার চেয়ে যশোরে গৃহবধূর সংবাদ সম্মেলন
  • যবিপ্রবির অভিযুক্ত শিক্ষককে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মে ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পারখাজুরা বাঁওড়ের মালিকানা বুঝে পেতে ও সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের মণিরামপুর উপজেলা পারখাজুরা বাঁওড়ের ডিডকৃত ৫০% এর মালিকানা বুঝে না দিয়ে বরং সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা মামলাসহ জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।আজ (সোমবার) দুপুরে স্থানীয়ভাবে সাংবাদিক সম্মেলন করেন বাঁওড়ের অর্ধেকের মালিক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পাদ মন্ত্রণালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সরকারের সংশ্লিষ্ট দপ্তর ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের ইজারাদারা মালিক হয় হাকিমপুর মৎসজীবী সমবায় সমিতি। তিনি বলেন, সমিতির সভাপতি মলয় কুমার ও সাধারণ সম্পাদক অসীতকে সাথে নিয়ে সমিতি প্রতিষ্ঠার সকল কার্যক্রম নিজ অর্থে সম্পন্ন করাসহ কয়েক বছর ধরে সমিতির কার্যক্রম চালানোর ব্যয়ভার নির্বাহ করেন তিনি। সে সময় ওই সমিতির সভাপতি মলয় ও সেক্রেটারি অসীত ডিডের মাধ্যমে ইজারাকৃত বাঁওড়ের পঞ্চাশ শতাংশ শেয়ার লিখে দেন অর্থদাতা শফিকুলের নামে। কিন্তু শফিকুল ইসলাম গ্রামের বাড়ি হাকিমপুরে (বাঁওড় সংলগ্ন) না হওয়ার সুবাদে স্থানীয় কিছু কুচক্রি মহলের যোগসাজসে ইজারা মালিকরা চক্রান্ত ও ষড়যন্ত্র আটতে থাকে। একপর্যায় ইজারা চুক্তি শেষে ২০২১ সালের ১৫ এপ্রিল বাঁওড়ে মাছ ছাড়ার উদ্বোধনী অনুষ্ঠানে শফিকুলকে বিভিন্নভাবে তারা অপমান করার চেষ্টা করে। তাদের একটাই উদ্দেশ্য বাঁওড় থেকে শফিকুলকে উৎখাত করার। তখন বিষয়টি বুঝতে পেরে সেখান থেকে চলে যান শফিকুল। এরপর থেকে ওই সন্ত্রাসী বাহিনীর মদদে ইজারা মালিকরা সিয়ার মালিক শফিকুলকে কোন আয় ব্যয় হিসাব দেয় না। সেই থেকে এমনকি বিভিন্নভাবে ভয়-ভীতি হুমকি দিয়ে চলে আসছে। সর্বোপরি গত ৭ ফেব্রুয়ারি বাঁওড়ের নতুন ভাসমান সেতু উদ্বোধনের দিন শফিকুল ইসলাম বাড়িতে এসে কিছু লোকজন নিয়ে একটা ট্রলারযোগে বাঁওড়ে ঘোরাফেরা করায় ওই সন্ত্রাসী বাহিনী তার উপর ক্ষিপ্ত হয়। এবং রাত পৌনে আটটার দিকে শফিকুল ইসলাম ও আব্দুস সালাম মোটরসাইকেলযোগে বাড়ি থেকে রাজগঞ্জ বাজারে যাওয়ার পথে নলতা খেয়াঘাট বাজারের ২০০ গজ অদূরে পৌঁছালে রাতের আঁধারে এক ব্যক্তি তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় কোন কিছু বুঝে ওঠার আগেই পাশে থাকা পাঁচ সাত জন লোক লাঠি দিয়ে তাদেরকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে নিয়ে যায়।
ওই ঘটনায় সন্ত্রাসী বাহিনী ও ইজারা মালিক তরিকুল, মলয়, মনিরুল, রুহুল আমিনের নাম উল্লেখসহ ৫/৬জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেও আমলে নেয়নি প্রশাসন। তাই বাধ্য হয়ে বাওড়ের অর্ধেকাংশের মালিক শফিকুল ইসলাম তার মালিকানা বুঝে পেতে ও সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, আব্দুর রাজ্জাক, মিলন কুমার সরকার, আব্দুর গফুর সানা, জব্বার সানা, রবিউল ইসলামসহ কয়েক গ্রামের সুধী ও সাধারণ গ্রামবাসী।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত

মে ১৪, ২০২৬

আজ যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন

মে ১৪, ২০২৬

অভয়নগরে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মে ১৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.