প্রতিবেদক
গতকাল সকালে যশোর শহরতলীর ধর্মতলা জনতা স’মিলের সামনে পাওনা টাকা চাওয়ায় শেখ রিপন হোসেন (৪৫) নামে এক চা দোকানিকে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি সদরের আরবপুর খোলাডাংগা এলাকার বাসিন্দা।
আহত রিপন জানান, সদরের ধর্মতলা জনতা স’মিলের সামনে তার চায়ের দোকান থেকে সুমন হোসেন, রিমন হোসেন ও মামুন ক নিয়মিত বাকিতে চা-সিগারেট নেন। পুনরায় তারা গতকাল বাকিতে চা সিগারেট নিতে চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এ সময় সুমন হোসেন, রিমন হোসেন ও মামুনসহ আরো দুই থেকে তিনজন তার দোকান ভাঙচুর করেন। এতে বাধা দিলে তারা তাকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান জানান, তার বাম হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশংকামুক্ত।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !