Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে বন্ধু কল্যাণ সমিতির পরিচালক কর্তৃক অর্থ আত্মসাৎ

banglarbhoreBy banglarbhoreFebruary 12, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর প্রতিনিধি
যশোর জেলার কেশবপুরে বন্ধু কল্যাণ সমিতির পরিচালক আসাদুজ্জামান খান আসলাম ও তিতাস দে কর্তৃক গ্রাহকদের সাথে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অর্থ ফেরত পেতে ভুক্তভোগী গ্রাহকরা কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায় কেশবপুরের মধ্যকুলের বাসিন্দা আসাদুজ্জামান খান আসলাম ও সাহাপাড়ার বাসিন্দা তিতাস দে ২০০৮ সালে বন্ধু কল্যাণ সমিতি খুলে পাঁচ বছর মেয়াদি ডিপিএস চালু করে। গ্রাহকরা সমিতির নিয়ম কানুন শুনে ২০১৭ সালে বন্ধু কল্যাণ সমিতির সদস্য হন এবং নিয়মিত টাকা জমা দেন। ২০২২ সালে তাদের ডিপিএস এর মেয়াদ শেষ হয়। মেয়াদ শেষে ভুক্তভোগী গ্রাহকরা বন্ধু কল্যাণ সমিতির অফিসে টাকার জন্য বই জমা দেন। কিন্তু সমিতির পরিচালক তাদের পাওনা টাকা ফেরত না দিয়ে বিভিন্ন ধরনের তালবাহনা করতে থাকে। একপর্যায়ে সমিতির পরিচালক আসাদুজ্জামান খান আসলাম ভুক্তভোগী গ্রাহকদের পাওনা টাকা ফেরত দিবে বলে ভুক্তভোগী ও স্বাক্ষীদের উপস্থিতিতে ১৫০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার করেন। তারপরও টাকা ফেরত না দিয়ে বিভিন্ন ধরনের তালবাহানা করতে থাকে। বাধ্য হয়ে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসার কাছে আবেদন করেছে।
সমিতির গ্রাহক আমিনুর ইসলাম ছয় লাখ টাকা, দীপঙ্কর নন্দন দুই লাখ টাকা, গৌতম চৌধুরী পাঁচ লাখ টাকা, সমীর চৌধুরী দুই লাখ টাকা, আলমগীর সিদ্দিক এক লাখ টাকা, শেখর সাহা দুই লাখ, প্রশান্ত দে ছয় লাখ টাকা, মাসুদুজ্জামান দুই লাখ, রাজিব বিশ্বাস দুই লাখ, মুরাদ হোসেন দুই লাখ, গোপাল সেনদুই লাখ, আব্দুল হালিম এক লাখ টাকা, আলী হাসান এক লাখ টাকা, দিপ্ত সরকার দুই লাখ টাকা, পলাশ নন্দন দুই লাখ, আবুল কাশেম ছাব্বিশ হাজার, আব্দুল কুদ্দুস এক লাখ টাকা, মতিয়ার রহমান এক লাখ, সুবাস সেন এক লাখ, শংকর ব্যানার্জি ষাট হাজার, তাপস পাল পঞ্চাশ হাজার টাকা। সর্বমোট তিতাল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আত্মসাত করেছে।
এ বিষয়ে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। এছাড়া কেশবপুরের বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুজ্জামান কাছ থেকে ২৫ লাখ টাকা হাওলাত নিয়ে বিভিন্নভাবে প্রতারণা করে। ওই ঘটনায় আশরাফুজ্জামান দুটি মামলা করেছেন যার নাম্বার এসসি-৩৭৩ ও এসসি-৭৫৪।
এ বিষয়ে আসাদুজ্জামান খান আসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.