Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক সুপার সাইন টেনিক্যাল স্কুল অ্যাণ্ড কলেজ যশোর কেন্দ্রে আলোর দিশারী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আরও পড়ুন .. .. পাইকগাছায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও পথসভা শনিবার যশোর সার গোডাউন সংলগ্ন স্কুলের নিজস্ব ভবনে এই পরীক্ষায় অংশ গ্রহণ করে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা। এদিন সকাল ১০ টা থেকে শুরু করে সাড়ে এগারো টা পর্যন্ত পরীক্ষা চলে। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমামুল হক এবং অংশগ্রহণকারী অন্যান্য বিদ্যালয়ের প্রধানগণ। আলোর দিশারী ফাউণ্ডেশনের পক্ষে নির্বাহী পরিচালক ও সচিব উপস্থিত থেকে পরীক্ষা পর্যবেক্ষণ করেন। আগামী ২০ জানুয়ারি পরীক্ষার ফলাফল প্রদান করা হবে।

Read More

পাইকগাছা সংবাদদাতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা-৮ আসনে এমপি প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শনিবার বেলা ১১ টায় উপজেলা সদরে বিক্ষোভ মিছিল শেষে পৌর বাজারের ত্রি-মোহনা মোড়ে প্রতিবাদ সভা করেন। আরও পড়ুন .. .. চৌগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বিজ, সার ও চারা বিতরণ উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল হোসেনের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক। পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ ইমাদুল…

Read More

চৌগাছা সংবাদদাতা চৌগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বিজ, রাসায়নিক সার ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারন অফিসে এ কৃষি উপকরণ বিতরণ করে উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হুসাইন। আরও পড়ুন .. .. কপিলমুনিতে বিধবার ঝুলন্ত মরদেহ উদ্ধার : দেবর আটক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম, ফয়সাল হোসেন, সাইফুল ইসলাম, তাপস কুমার, গোলাম হোসেন, মনিরুল ইসলাম প্রমুখ। কৃষি কর্মকর্তা বলেন , কৃষকরা মাঠে সঠিকভাবে কাজ করলে নিজের অভাব দূর হবে ও অধিক মুনাফায় পেয়ে সাধারণ কৃষকরা উপকৃত হবে।

Read More

কপিলমুনি সংবাদদাতা খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে পুলিশ রাশিদা বেগম (৩৪) নামে দুই সন্তানের জননী বিধবার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকাবাসী ওই বিধবার দেবর মফিজুল গাজী ওরফে মইদুলকে (৩৮) আটক করে পুলিশে দিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল লিচু গাছ থেকে রাশিদার মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের প্রস্তুতি নিয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতে। পুলিশ জানায়, রাশিদাকে নির্যাতন ও তার যৌনাঙ্গে লাঠি জাতীয় কিছু ঢুকিয়ে ক্ষত-বিক্ষত করা হয়েছে। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলেও জানায় পুলিশ। ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কাশিমনগর গ্রামের মৃত এনামুল গাজীর বিধবা স্ত্রী রাশিদা বেগম ঘটনার রাতে…

Read More

জীবননগর সংবাদদাতা চুয়াডাঙ্গার জীবননগর শহরে ফ্ল্যাট বাসা থেকে কালু প্রধান (৫৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার জীবননগর পৌরসভার শাপলাকলি পাড়ার একটি ফ্ল্যাট বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কালু প্রধান পার্শ্ববর্তী মহেশপুর উপজেলার পান্তাপড়া গ্রামের বাসিন্দা এবং জীবননগর বাজারের একজন ভুসিমাল ব্যবসায়ী। ৪ বছর ধরে শাপলাকলি পাড়ার একটি ভাড়া বাসায় একাকী থাকতেন তিনি। কালু প্রধানের মেয়ে সালমা খাতুন জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মোবাইল ফোনে তার বাবার সাথে শেষ কথা হয়। আরও পড়ুন .. .. এখানকার শিক্ষার্থিরা দাখিল ও আলিম পরীক্ষা দিতে পারবে : মাদরাসা বোর্ড চেয়ারম্যান তারপর শুক্রবার সারাদিন কোন যোগাযোগ না…

Read More

বাংলার ভোর প্রতিবেদক প্রফেসর মিঞা মো. নুরুল হক (বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান) বলেছেন যে, মাদরাসা শিক্ষাকে আধুনিক ও উন্নত করতে হবে। যাতে মাদরাসা শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ঘটে। তানযীমুল উম্মাহ ক্যাডেট মাদরাসার মতো আধুনিক মডেল অনুসরণ করে শিক্ষাকে উন্নত করার উপর গুরুত্বারোপ করেন তিনি। নুরুল হক মাদরাসা শিক্ষার মানোন্নয়ন, আধুনিকায়ন এবং ষড়যন্ত্র মোকাবিলায় তানযীমুল উম্মাহর মতো উদ্যোগকে সমর্থন ও প্রসারের কথা জানিয়ে বলেন, তানযীমুল উম্মাহ মাদরাসা যশোরের নামে যশোর ক্যাম্পাসের শিক্ষার্থিরা দাখিল ও আলিম পরীক্ষা দিতে পারবে। আরও পড়ুন .. .. ২৫ ডিসেম্বর দেশে আসছেন তারেক রহমান শনিবার সকালে যশোর পিটিআই মিলনায়তনে তনযীমুল উম্মাহ ফাউণ্ডেশন পরিচালিত তনযীমুল উম্মাহ মাদরাসা যশোর…

Read More

বাংলার ভোর ডেস্ক ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন। দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হচ্ছে। তারেক রহমান ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এর পর থেকে তিনি সে দেশেই আছেন। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল…

Read More

কাজী নূর যশোর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামকে সংস্কার করে আধুনিকায়ন করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দীন স্টালিন। এ সময় তিনি যশোর শিল্পকলার কালচারাল অফিসার জসিম উদ্দিনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন। তিনি বলেন, আমি সব সময় যশোরের মানুষের জন্য কিছু করার চেষ্টা করি। আমি কাউকে না বলতে পারি না। আমার ভালোবাসার জায়গা থেকে সবার জন্য আমি কাজ করি। শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক গুণীজন সম্মাননা ও নাটক চম্পাবতীর পালা মঞ্চায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কবি রেজাউদ্দীন স্টালিন। শিল্পাঙ্গন যশোরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠান উদযাপন পর্ষদ- ২০২৫ এর আহবায়ক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক পেঁয়াজ কিনতে যদি পকেট খালি হয়, তবে বাকিটা করবো কি দিয়ে ? আমরা শ্রমিক শ্রেণীর মানুষ। যা রোজকার করি তাই দিয়ে পরিবার নিয়ে ভালো থাকতে চাই। মন খারাপ করে এমন কথা বলছিলেন শুক্রবার বাজার করতে আসা যশোর শহরের রবীন্দ্রনাথ সড়কের নতুন বাজার এলাকার বাসিন্দা লেদ মিস্ত্রি তালুকদার মনিরুল ইসলাম। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় দোকান মালিকের কাছ থেকে সাপ্তাহিক বেতন নেন তিনি। তার কিছু অংশ দিয়ে পরদিন শুক্রবার বাজার করেন। এ সপ্তাহে বাজার করতে এসে মনিরুল দৈনিক বাংলার ভোরকে জানান, একমাত্র পেঁয়াজ ছাড়া বাজারে সবকিছুর দাম মোটামুটি সহনীয়। কিন্তু আজকের বাজারে নতুন পেঁয়াজ কেজি প্রতি ১০০ টাকা ও পুরাতন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এক কয়েদির আত্মহত্যার ঘটনা ঘটেছে। কয়েদির নাম মিজানুর রহমান। তিনি শার্শা উপজেলার আমতলা গ্রামের আক্কাচ আলীর ছেলে। কারা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে যেকোনো সময় যশোর কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে কার্পেট চত্বরের দরজা ভেঙে প্রবেশ করেন তিনি। সেখানে তিনি আত্মহত্যা করেন। কর্তব্যরত কারারক্ষীরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেন। তবে ততক্ষণে তিনি মারা যান। এ বিষয়ে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, চলতি বছরের ২৪ জুলাই একটি হত্যা মামলায় তিনি কারাগারে আসেন। তিনি মূলত কপোতাক্ষ-৩ ভবনে থাকতেন। কিন্তু কৌশলে…

Read More