Author: banglarbhore

কালিগঞ্জ সংবাদদাতা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব। বুধবার দিনব্যাপি এ বর্ণিল পিঠা উৎসব প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়। তিনি বলেন, রোকেয়া মনসুর মহিলা কলেজের শিক্ষক ও ছাত্রীরা সম্মিলিতভাবে এবছর প্রথমবারের মতো পিঠা উৎসবের আয়োজন করেছে। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে মূলত এই আয়োজন। পিঠা উৎসবে বেশ সাড়া মিলেছে। আরও পড়ুন .. .. পাইকগাছায় বেগম রোকেয়া ও দুর্নীতি বিরোধী দিবস পালিত কলেজের আবাসিক ও অনাবাসিক ছাত্রীরা পিঠা তৈরি করে স্টল দিয়েছে। আগামীতে আরও বড় পরিসরে পিঠা উৎসবের আয়োজনের ইচ্ছা আছে বলেও জানান তিনি।…

Read More

কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জে একটি গ্রামীণ সড়ক নির্মাণে এক বছর আগে রাস্তা খোঁড়ার পর কাজ বন্ধ রেখে লাপাত্তা হয়েছেন ঠিকাদার। এতে দুর্ভোগে পড়েছেন সাত গ্রামের কয়েক হাজার বাসিন্দা। জেলা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কালীগঞ্জ উপজেলার সিংগী বাজার থেকে মঙ্গলপৌতা বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা পাকাকরণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। তিন কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণের কাজটি পায় মেসার্স মিজানুর রহমান নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৪ সালের আগস্ট মাসে শুরু হয়ে চলতি বছরের মাঝামাঝি রাস্তার কাজ শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান চলতি বছরের প্রথম দিকে কাজ শুরু করে। প্রায় এক বছর খুঁড়ে রাখা রাস্তার…

Read More

পাইকগাছা সংবাদদাতা পাইকগাছায় পৃথক ভাবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসসহ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। ৯ ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, উপজেলা দুর্নীতি বিরোধী কমিটি, সিবাস সাহিত্য অঙ্গন উপজেলা সদরে র‌্যালি করে উপজেলা পরিষদ হলরুমে পৃথক আলোচনা সভা ও অদম্য ৫ নারীকে সম্মাননা প্রদান করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, দুর্নীতি দমন কমিশনের খুলনার কোর্ট…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা কোটচাঁদপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান স্থানীয় সুধীসহ সর্বস্তরের প্রতিনিধিদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা করেছেন। বুধবার বিকালে উপজেলা পরিষদের সম্মেল কক্ষে আয়োজিত সভায় উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আরও পড়ুন .. .. কর সংগ্রহকারী ও প্রদানকারীর দ্বন্দ্ব দীর্ঘদিনের : জিএম আবুল কালাম কায়কোবাদ এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এসকেএম সালাহউদ্দিন বুলবুল সিডল, পৌর জামায়াতে ইসলামীর আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, কামিল মাদ্রাসার অধ্যক্ষ বাহারুল ইসলাম, কাশিপুর…

Read More

শার্শা সংবাদদাতা যশোরের শার্শায় অবৈধভাবে মাটি কাটার দায়ে অভিযুক্ত শহিদুল ইসলাম বাবলুকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম। জানা জায়, উপজেলার নিজামপুর ইউনিয়নের বড় বসন্তপুর মৌজায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে মৎস্য ঘের তৈরির উদ্দেশ্যে মাটি কাটা এবং পার্শ্ববর্তী ইটের সলিংরাস্তাকে ঘেরের বাধ হিসেবে ব্যবহারের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়, এবং তাৎক্ষণিকভাবে…

Read More

মাগুরা সংবাদদাতা সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে মাগুরায় বুধবার বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। বেলা ১১টায় কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে শহরের ভায়না মোড়, চৌরঙ্গী প্রদক্ষিণ শেষে কেশব মোড়ে গিয়ে শেষ হয়। পরে বিশ্ব মানবাধিকার ফাউণ্ডেশন মাগুরা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সালমা খাতুন। বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক আব্বাস আলী, মোহাম্মদ মিশুক পারভেজ, আসিফ, সাগর ও আখি খাতুন। বক্তারা বিশ্ব মানবাধিকারের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। অন্যদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়জ ফাউন্ডেশন (আসফ), মাগুরা জেলা কমিটি “হে বিশ্ববাসী, সুন্দর পৃথিবীতে আমরা সকলেই সকলের প্রতি আন্তরিক হই” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা অর্থ আত্মসাৎ মামলায় আদালতের দণ্ডপ্রাপ্ত হাফেজ অলিয়ার রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবাররাতে খুলনার আড়ংঘাটা থানার মোড়লপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঝিকরগাছা থানার পুলিশ। যশোরের ঝিকরগাছা শিওরদাহ পুলিশ ক্যাম্পের এসআই বেলাল হোসেন ও এএসআই মোকাদ্দেস হোসেন সঙ্গীয় ফোর্সসহ আড়ংঘাটা থানা পুলিশের সহযোগিতায় দুটি সিআর মামলায় দণ্ডপ্রাপ্ত এ আসামিকে আটক করা হয়। মামলার বাদী দৈনিক লোকসমাজ পত্রিকার ফটো সাংবাদিক হানিফ ডাকুয়া। তিনি বলেন, অর্থ আত্মসাৎ মামলায় সাজাপ্রাপ্ত আসামি অলিয়ার রহমানকে খুঁজে বের করতে তিনি গত ১২ বছর ধরে বিভিন্ন জেলায় ঘুরে বেড়িয়েছেন। শিওরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বেলাল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Read More

বাংলার ভোর প্রতিবেদক ‘সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’ প্রতিপাদ্যে যশোরে পালিত হচ্ছে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ। বুধবার বেলা ১২ টায় কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোর সদর দপ্তরে দিবসটি উপলক্ষে এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদ। এ সময় তিনি বলেন, ‘কর সংগ্রহকারী ও প্রদানকারীর দ্বন্দ্ব দীর্ঘদিনের। ইতোমধ্যে কর সংগ্রহকারীর অনেক অভিযোগ থেকে বেরিয়ে এসেছি। দ্বন্দ্ব মেটাতে কর সংগ্রহ ও করদাতার পারস্পরিক দেখাশোনা সীমিত করেছি। ইনকাম অফিসে না এসেই করদাতা বাসায় বসেই আয়কর জমা দিচ্ছেন। এতে করগ্রহিতার বিরুদ্ধে বিগত সময়ে…

Read More

এম আই মুকুল, জীবননগর চুয়াডাঙ্গার জীবননগরে ফুলকপি চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন প্রান্তিক চাষিরা। অল্প সময়ে অধিক লাভের জন্য অনেকেই করেছেন ফুলকপি চাষ। বর্তমান বাজারে ফুলকপির ভালো দাম পেয়ে খুশি চাষিরা। উপজেলার বিভিন্ন ফসলের মাঠ ঘুরে দেখা গেছে শীতকালীন বিভিন্ন সবজিতে মাঠ ভরে গেছে। এ বছর ব্যপকভাবে শীতকালীন সবজি চাষ হয়েছে। বিশেষ করে ফুলকপি চাষ উল্লেখযোগ্য হরে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে চাষিরা ফুলকপি বাজারজাত করছেন। তাদের উৎপাদিত ফুলকপি বিভিন্ন যানবাহন বোঝাই করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। কেউ কিছু কিছু করে ফুলকপি বাজারে বিক্রি করছেন। কেউ আবার চুক্তিভিত্তিতে ব্যাপারিদের কাছে বিক্রি করে দিচ্ছেন। অনেকেই সাথী ফসল হিসেবে ফুল কপি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া কলেজের সৌন্দর্য বর্ধনে সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ অভিযান সম্পন্ন হয়েছে। কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রমজান আলীর উদ্যোগে গত ৩ ডিসেম্বর বৃক্ষরোপণ কর্মসূচি শুরুর পর মঙ্গলবার শিক্ষার্থীদের উপস্থিতিতে বৃক্ষরোপণ সম্পন্ন হয়। কলেজ সংশ্লিষ্ট ও স্থানীয়রা জানান, স্থাপিতের ২৭ বছর পরও কলেজটির সৌন্দর্য বৃদ্ধিতে কেউ নজর দেয়নি। ঠিক সে সময় কলেজের প্রভাষক রমজান আলী নিজ উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেন। এবং ক্যাম্পাসে শতাধিক ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করেন শিক্ষার্থী ও সহকর্মীদের সাথে নিয়ে। এ বিষয়ে ঢাকুরিয়া কলেজের অধ্যক্ষ তাপস কুমার কুণ্ডু বলেন, রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক রমজান আলীর উদ্যোগ কলেজের সৌন্দর্য আরও বৃদ্ধি করবে।

Read More