Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরে সীরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় শহরের রেলগেট এলাকায় উম্মুল কোরা মডেল একাডেমীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উম্মুল কোরা মডেল একাডেমীর প্রধান শিক্ষক  এ কে এম শামসুজ্জামান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফাউণ্ডেশনের উপ পরিচালক ইকরামুল ইসলাম শাওন। এ সময় তিনি বলেন, শিশুদের মেধা বিকাশে প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছোট ছোট প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের সাহস সঞ্চয় হয় এবং বড় বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই শিশুরা দেশের বড় বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যশোরের সুনাম অর্জন করবে। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন শিশুদের এমনভাবে গড়ে…

Read More

শরনখোলা সংবাদদাতা বাগেরহাটের শরণখোলা উপজেলার; ৭ নং রাজৈর ওয়ার্ড বাসস্ট্যান্ড সংলগ্ন আঞ্চলিক মহাসড়কের পার্শ্ববর্তী ৪.৬৬ একর জমি দখলের অভিযোগ উঠেছে করেন। দখলকারী রাজৈর গ্রামের ফরিদ মাতুব্বার মঙ্গলবার বলেন, ওই জমি তার শ্বশুর পক্ষের। বেশ কয়েক বছর আগে পাট্টা মেয়াদীর নাম করে অন্যায়ভাবে রেকর্ড করে জমি জোর জবরে দখল করে। ওই ঘটনায় তখন তিনি আদারতের শরণাপন্ন হন। পরবর্তীতে আদালতের নির্দেশে তিনি জমির দখল নেন। এ ঘটনায় শরণখোলা থানায় অভিযোগ দাখিল করেছেন প্রতিপক্ষ। এ অবস্থায় থানা পুলিশ শান্তি ভঙ্গ না হওয়ার বিষয়টি অবগত করেন। এবং উভয় পক্ষকে সঠিক কাগজপত্র নিয়ে থানায় উপস্থিত হওয়ার নির্দেশ দেন। এ সংবাদ লেখা পর্যন্ত উভয় পক্ষ থানায়…

Read More

পাইকগাছা সংবাদদাতা পাইকগাছায় স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের মন্দিরে ফলদান ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে মঙ্গলবার সকালে উপজেলার কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। দুর্গাপূজা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় মন্দিরসহ পৌরসভার ৬টি পূজা মন্দিরে বিভিন্ন ধরনের ফল প্রদান করা হয়। স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি সাবেক প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর বাছাড়ের সভাপতিত্বে ও সাবেক উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও বিভাগীয় প্রতিনিধি অমীয় বাছাড় ও তুষার কান্তি মন্ডল, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পূজা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক এক সময়ের প্রমত্তা কপোতাক্ষ ও ভৈরবসহ যশোরের বিভিন্ন নদ-নদী রক্ষায় মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোর শহরের ভৈরব নদের পাড়েই ‘নদী ও জলাধারের প্রাকৃতিক ও সাংস্কৃতিক মূল্যবোধ সংরক্ষণ করুন’এই প্রতিপদ্যকে সামনে রেখে এ মানববন্ধন করা হয়। বিশ্ব নদী দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) উদ্যোগে  মানববন্ধন ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা নদীর অবৈধ দখল, দূষণ ও নাব্যতাসংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, নদী যশোরের জীবনরেখা। এক সময়ের প্রমত্তা কপোতাক্ষ, ভৈরব, চিত্রা ও মুক্তেশ্বরী নদীর বর্তমান দুর্দশায় সেই জীবনরেখা বিলীন হতে চলেছে।এই নদীগুলো মরে গেলে যশোরের কৃষি, অর্থনীতি ও জনজীবন বিপন্ন হবে। শেখ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সরকারি নীতিমালা লঙ্ঘন করে এবং পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই যশোর শহরের একটি গুরুত্বপূর্ণ পুকুর উন্নয়নের অজুহাতে ভরাট করার প্রতিবাদে সোচ্চার হয়েছে পৌর নাগরিক কমিটি, যশোর। মঙ্গলবার দুপুর ১২টায় কমিটির পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তর, যশোর-এর উপ-পরিচালক এমদাদুল হক-এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। পুকুর ভরাট বন্ধের দাবিতে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, যশোর শহরের ৯নং ওয়ার্ডের পিয়ারি মোহন রোডের সাদেক দারোগার মোড়ে আইটি পার্ক সংলগ্ন সরকারি পুকুরটি গোপনে ভরাট করা হচ্ছে। পৌর নাগরিক কমিটির দাবি, এই জলাধারটি ওই এলাকার একমাত্র পুকুর, যার পানি স্থানীয় মানুষজন দৈনন্দিন নিত্যকাজে ব্যবহার করে। এছাড়াও, পুকুরটি বৃষ্টির…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপি স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রে বিশ্বাস করে। আর সেই গণতন্ত্র মানে সংখ্যাগরিষ্ঠের শাসন। আগামী দিনে সংখ্যা গরিষ্ঠ জনগণ যাদের পক্ষে রায় দেবে, তারাই রাষ্ট্র পরিচালনা করবে। যশোর জেলা বিএনপি আয়োজিত “ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ওলামা – মশায়েখদের ভূমিকা, দেশ পুনর্গঠনে ওলামা-মশায়েখদের করণীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মঙ্গলবার যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে মূখ্য আলোচক ছিলেন দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। আলোচনা সভায় অনিন্দ্য ইসলাম অমিত আরও…

Read More

শ্যামনগর সংবাদদাতা মঙ্গলবার সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উত্তর কৈখালী এস.আর. উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক নবনির্মিত সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে এ প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক সৈয়দ নওফেল মাহমুদ, সোহরাব হোসেন ভূইয়া, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার রাজীব, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন, শ্যামরগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোল্লাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Read More

বাংলার ভোর প্রতিবেদক এক সময়ের প্রমত্তা কপোতাক্ষ ও ভৈরবসহ যশোরের বিভিন্ন নদ-নদী রক্ষায় মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোর শহরের ভৈরব নদের পাড়েই ‘নদী ও জলাধারের প্রাকৃতিক ও সাংস্কৃতিক মূল্যবোধ সংরক্ষণ করুন’এই প্রতিপদ্যকে সামনে রেখে এ মানববন্ধন করা হয়। বিশ্ব নদী দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) উদ্যোগে  মানববন্ধন ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা নদীর অবৈধ দখল, দূষণ ও নাব্যতাসংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, নদী যশোরের জীবনরেখা। এক সময়ের প্রমত্তা কপোতাক্ষ, ভৈরব, চিত্রা ও মুক্তেশ্বরী নদীর বর্তমান দুর্দশায় সেই জীবনরেখা বিলীন হতে চলেছে।এই নদীগুলো মরে গেলে যশোরের কৃষি, অর্থনীতি ও জনজীবন বিপন্ন হবে। শেখ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে যশোর রামকৃষ্ণ মিশন আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। বিশুদ্ধ পঞ্জিকা মতে বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় কুমারী পূজা। এ বছর কুমারী হিসেবে মাগুরা জেলার নারায়ণপুর এলাকার তাপস চত্রুবর্তীর কন্যা তম্রাসতি চক্রবর্তীর (৫) মাতৃজ্ঞানে পূজা করেছেন ভক্তরা। সকাল থেকে ঢল নামে ভক্তদের। কুমারী অন্বেষার মাধ্যমে দেবীকে আরাধনা করতে পেরে খুশি আশ্রমে আসা ভক্তরা। যুগাবতার শ্রীরামকৃষ্ণ দেবের মতে, কুমারী হচ্ছে শুদ্ধতার প্রতীক। দেবী দুর্গার আরেক নাম কুমারী। এ পূজার মাধ্যমে স্বয়ং মা দুর্গা মানুষের ভেতরে বিকশিত হন। তাই শঙ্খ, ঘণ্টা আর উলু ধ্বনির মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে দুর্গা দেবীকে কুমারী…

Read More

কালীগঞ্জ সংবাদদাতাঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন ঝিনাইদহ-৪ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মরহুম শহীদুজ্জামান বেল্টুর সহধর্মিনী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মুর্শিদাজামান বেল্টু।এ সময় তিনি উপজেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের নিয়ে দুর্গামন্দির পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের নেতা ও পুরোহিতদের খোঁজখবর নেন।মন্দির পরিদর্শন শেষ তিনি পুরোহিত ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন।পরে মন্দির কমিটির সদস্যদের হাতে বিএনপির পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং সকল সুখে দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Read More