বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনাল ও তরফদার ট্রেডার্স নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে তিন কর্মচারী আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওয়াপাড়া রেলস্টেশন বাজারে বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনালের অফিস লক্ষ্য করে ২টি ককটেল বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। একটি বোমা প্রতিষ্ঠানের ভিতরে ও একটি বাইরে বিস্ফোরিত হয়। এতে মাসুম (৩২), শাওন ( ৩০) ও জাহাঙ্গীর (২৮) নামে তিন কর্মচারী আহত হন। এর কিছুসময় পর ফেরিঘাট এলাকায় এল তরফদার টেড্রার্সের সামনে আরো একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক বুধবার সকালে যশোরের যশোর সদর ও কেশবপুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন নেতাসহ মোট দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন মাছের ঘেরে কাজ করছিলেন এবং অন্যজনও একই কাজে নিয়োজিত ছিলেন। সকাল সাড়ে আটটার দিকে যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন বসুন্দিয়া ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাকিম সরদার (৬৫)। তিনি বসুন্দিয়ার খোলাডাঙ্গা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, সকালে বৃষ্টির মধ্যে হাকিম সরদার তার নিজ মৎস্য ঘেরে কাজ করছিলেন। এসময় আকস্মিক বজ্রপাত ঘটলে তিনি আহত হন। পাশের ঘেরে থাকা লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে…
বাংলার খেলা প্রতিবেদক চলমান জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি ভার্সনের খুলনা বিভাগীয় দলে যোগ দিয়েছেন যশোরের শাহারিয়া সাকিব। বুধবার সন্ধ্যায় তিনি সিলেটে দলের সাথে যোগ দেন। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পাওয়া সৌম্য সরকারের বদলি হিসেবে খুলনা দলে ডাক পেয়েছেন শাহরিয়ার সাকিব। তিনি দলটির স্ট্যান্ডবাই তালিকায় ছিলেন। তরুণ এই ক্রিকেটার সাম্প্রতিক সময়ে বয়স ভিত্তিক দলে পারফর্ম করে নজর কেড়েছেন। যশোর ক্রিকেট কোচিং সেন্টারে ক্রিকেটে হাতে খড়ি হওয়া সাকিব অনূর্ধ্ব-১৯ দলের লংগার ভার্সনের অধিনায়ক ছিলেন। ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত খেলে থাকেন সাকিব। সবশেষ ডিপিএলেও বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন। তরুণ এই মিডল অর্ডার ব্যাটার শাইনপুকুরের হয়ে মাঠ মাতিয়েছেন। দলটির হয়ে ৬ ইনিংসে ২০২…
জীবননগর সংবাদদাতা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামে ফেনসিডিল চুরির অভিযোগকে কেন্দ্র করে হাসান আলী (২৭) নামে এক যুবককে খুঁটিতে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে দুই মাদক কারবারির বিরুদ্ধে। জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুন পাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের চিহ্নিত দুই মাদক কারবারি মনির ও বিদ্যুতের পাঁচ পাতা ফেনসিডিল চুরি করে হাসান। কয়েকদিন পর এ ঘটনা ফাঁস হলে অভিযুক্তরা হাসানকে শনিবার বেলা ১১ টারদিকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে তাকে রশি দিয়ে খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে প্রকাশ্যে বেধড়ক মারধর করে। নির্যাতনের একপর্যায়ে হাসান বাধ্য হয়ে দুই পাতা ফেনসিডিল ও নগদ ১৭ হাজার…
শার্শা সংবাদদাতা সীমান্তের শূন্যরেখায় শেষবারের মতো আত্মীয়দের লাশ দেখার সুযোগ পেয়েছেন বাংলাদেশি স্বজনরা। বুধবার দুপুর আড়াইটার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ও ভারতের ৬৭ বিএসএফের উদ্যোগে পতাকা বৈঠকের মাধ্যমে এ সুযোগ দেয়া হয়। ঘটনাটি ঘটে যশোর ব্যাটালিয়নের ধান্যখোলা কোম্পানি দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-২৫/৬-এস সংলগ্ন ধান্যখোলা সীমান্তে। জানা গেছে, ভারতের উত্তর ২৪ পরগনার বাগদা থানার বাঁশঘাটা গ্রামের বাসিন্দা ও সাবেক অঞ্চল প্রধান জব্বার মন্ডল (৭৫) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মারা যান। মৃত্যুর পর বাংলাদেশে থাকা তার আত্মীয়রা শেষবারের মতো লাশ দেখার ইচ্ছা প্রকাশ করলে বিএসএফ এ বিষয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করে। পরে উভয় পক্ষের সমন্বয়ে পতাকা বৈঠকের আয়োজন করা হয়।…
জীবননগর সংবাদদাতা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত থেকে বিএসএফ বদরউদ্দীন নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। বুধবার বেলা ১১ টার দিকে ভারতের নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। বদরউদ্দীন (২৬) জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের স্কুল পাড়ার আব্দুল বাসিন্দা। গ্রামবাসী জানান, বদরউদ্দীন বেলা ১১ টার দকে বেনীপুর গ্রামের ডিসপুট মাঠ দিয়ে অবৈধভাবে ৫-৬ মানুষ (ধুড়) পাচার করছিলো। একপর্যায়ে ভারতের নোনাগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে ধাওয়া করে। এ সময় অন্যরা অন্যরা পালিয়ে গেলেও বিএসএফ বদরউদ্দীনকে ধরে ফেলে। পরে বিএসএফ সদস্যরা বদরউদ্দীনকে নোনাগঞ্জ ক্যাম্পে নিয়ে যায়। বেনীপুর গ্রামের সাবেক ইউপি সদস্য রবিউল হোসেন বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে.…
বাংলার ভোর প্রতিবেদক মুমূর্ষু অবস্থায় হাসপাতালে বেডে সদ্য প্রয়াত সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ভাইরাল হওয়া হাতকড়া পরহিত ছবি ভুয়া বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি। বুধবার দুপুরে কেশবপুর ত্রিপল্লী সার্বজনীন দুর্গামন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সাবেক মন্ত্রী নূরুল মজিদের মৃত্যুর পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। হ্যান্ডক্যাপ পরহিত ছবিটি ভুয়া। হাসপাতালে চিকিৎসার সময়ে সাবেক মন্ত্রীর স্বজন চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। তার পরেও কোন অভিযোগ থাকলে তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে।’ খাগড়াছড়িতে গুইমারাতে আদিবাসী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সংঘর্ষ উত্তেজনা প্রসঙ্গে সিনিয়র এই সচিব বলেন, চিকিৎসকেরা আদিবাসী মেয়েটির ধর্ষণের আলামত…
শরণখোলা সংবাদদাতা বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজলে বনজীবীদের পাঁচজনের দলে নদী থেকে সবাই পার হলেও ছোটখাটো সুব্রত উঠতে গিয়ে হোঁচট খান। ঠিক সেই মুহূর্তে এক কুমির তার দুই পা কামড়ে ধরে টেনে নেয় পানির নিচে। সহযাত্রীরা প্রাণপণ চেষ্টা করেও কুমিরের মুখ থেকে ছাড়াতে পারেননি তাকে। প্রায় মিনিট ১৫ পর সুব্রতকে মুখে নিয়ে ভেসে ওঠে কুমির, তারপর আবার অদৃশ্য হয়ে যায় গভীর জলে। এ পর্যায়ে বনরক্ষীরা ট্রলার নিয়ে উদ্ধার তৎপরতা চালালেও কোনো ফল হয়নি। অবশেষে মৃত অবস্থায় উদ্ধার করা হয় সুব্রতকে। মঙ্গলবার সন্ধ্যার দিকে ঘটনার পর সহযাত্রী, গ্রামবাসী এবং বনরক্ষীরা উদ্ধার অভিযান চালিয়ে অবশেষে ঢাংমারীর আলম খুঁজে পান রক্তাক্ত সুব্রতের…
অভয়নগর সংবাদদাতা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে নওয়াপাড়া কালিবাড়ি পূজা মন্ডপ পরিদর্শনসহ অন্যান্য পূজা মন্ডপের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় পর্যাপ্ত আলোর ব্যবস্থা, মন্ডপের নিরাপত্তা ও অগ্নিনির্বাপক সরঞ্জামের ব্যবস্থা আছে কি না এ ব্যাপারে খোঁজ খবর নেন। পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন বিনষ্টকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইগত ব্যবস্থা নেয়ারও নির্দেশ প্রদান করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর…
বাংলার ভোর প্রতিবেদকযশোর সদরের বিরামপুর এলাকায় কুখ্যাত সন্ত্রাসী কালাম কসাই ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে এক যুবককে অপহরণ, মারপিট ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিরামপুর জলপাইতলা এলাকায় সন্ত্রাসী কালাম কসাই, তার ছেলে হালিম, প্লাবন, মোহন, রাহুল, তাছিন, কাইয়ুম, ইজিবাইকচালক আব্দুল্লাহসহ ১০-১২ জন সন্ত্রাসী সিয়াম নামে এক যুবককে তার বাড়ির সামনে থেকে ধরে নিয়ে যায়। পরে তাকে বেধড়ক মারপিট করে ২২শ টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয়। খবর পেয়ে উপশহর ক্যাম্পের পুলিশ অভিযান চালিয়ে কালাম কসাইয়ের…