♦ মণ্ডপে-মণ্ডপে রাজনৈতিক দলের সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ♦ আর্থিক অনুদান ও নিরাপত্তা সহায়তায় নেতাকর্মীরা সজাগ প্রতীক চৌধুরী এবারের শারদীয় দুর্গাপূজা ঘিরে রাজনৈতিক অঙ্গনে ভিন্ন মাত্রা পেয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে দুর্গাপূজা হওয়ায় রাজনৈতিক দলগুলো ভোটের রাজনীতির পাশাপাশি উৎসবে শামিল হয়েছে। মন্দির-মণ্ডপে সোহার্দ্য ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিচ্ছেন রাজনৈতিক দলের নেতারা। আর্থিক অনুদান, মণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়েছে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলের ইতিবাচক কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসবর দুর্গাপূজা আয়োজনে সহায়ক ভূমিকা পালন করছেন সংশ্লিষ্টরা। জানা যায়, এ বছর যশোর জেলায় ৭০৮টি মন্দির ও মণ্ডপে শারদীয় দুর্গাপূজা হচ্ছে। এর মধ্যে শার্শা উপজেলায় ২৯টি,…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোর রেলওয়ে স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের সুবিধার জন্য ৮ জোড়া (১৬টি) উন্নত মানের বেঞ্চ প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের উদ্যোগে সোমবার সকালে এই বেঞ্চগুলো স্টেশনে স্থাপন করা হয়। এই ৮ জোড়া বেঞ্চে মোট ৪৮ জন যাত্রী বসতে পারবেন। এই নতুন বেঞ্চগুলো স্থাপন করায় বিশেষত বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী এবং শিশুদের ট্রেনের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কষ্ট লাঘব হবে বলে আশা করা হচ্ছে। তারা এখন স্বাচ্ছন্দ্যে বসে বিশ্রাম নিতে পারবেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের অর্থায়নে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই বেঞ্চগুলো বিতরণ করা হয়। বেঞ্চ বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজাহারুল…
বাংলার ভোর প্রতিবেদক খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচিতে হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সোমবার বিকেলে প্রেস ক্লাব যশোরের সামনে বাম গণতান্ত্রিক জোট জেলার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এতে সংহতি প্রকাশ করে জেলার সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্মীরা অংশ নেয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ধর্ষণের বিচারের দাবিতে বিগত কয়েকদিন থেকে তারা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছেন। কিন্তু সরকার থেকে কোনো সাড়া পাননি। তার পরিবর্তে শান্তিপূর্ণ অবরোধে আদিবাসীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। অথচ সরকার নীরব ভূমিকা পালন করেছে। ধর্ষণের মতো মানবিক ইস্যুকে ঢাল হিসেবে ব্যবহার করে পার্বত্য এলকায় সেনাবাহিনীবিরোধী প্রচারণা চালানো হচ্ছে। খাগড়াছড়ির গুইমারাতে সেনাবাহিনীর ওপর হামলা করা হয়েছে। লাশবাহী অ্যাম্বুলেন্সে…
♦চালক খুনেও পিছপা হচ্ছে না ছিনতাইকারীরা ♦উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে দিশেহারা পরিবারগুলো ♦সড়কে পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর পরামর্শ সচেতন মহলের বাংলার ভোর প্রতিবেদক চলতি বছরের ১১ আগস্ট। যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের সোনাচুনি বিলের মধ্যে একটি গাছের সঙ্গে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় লিমন শেখ (২৫) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার বুইকারা গ্রামের কাসেম শেখের ছেলে। শারীরিক প্রতিবন্ধী হলেও তিনি ইঞ্জিনচালিত ভ্যান চালিয়ে সংসার চালাতেন। ঘটনার একদিন পরে নিহতের পরিবার মামলা করলেও পুলিশের তদন্তে বেরিয়ে আসে এই হত্যার রহস্য। ঘটনার ৮ দিন পর আটক করা হয় হত্যাকাণ্ডের মূলহোতা বিল্লাল হোসেনকে। পুলিশ জানায়,…
বাংলার ভোর প্রতিবেদক চিকিৎসক-নার্সদের বাইরে যশোরে এই প্রথম বিভিন্ন শ্রেণি পেশার ২৫ জনকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) প্রশিক্ষণ দেয়া হয়েছে। সোমবার দুপুরে বিশ্ব হার্ট দিবসে যশোর মেডিকেল কলেজের (যমেক) কার্ডিওলজি বিভাগ ও যশোর হার্ট ফাউণ্ডেশন যৌথভাবে বিশ্ব জুড়ে বহুল প্রচলিত এই জরুরি চিকিৎসা পদ্ধতির উপর প্রশিক্ষণের আয়োজন করে। সকালে র্যালি ও বৈজ্ঞানিক সেমিনার শেষে দুপুরে করোনারি কেয়ার ইউনিটের চতুর্থ তলায় সিপিআর প্রশিক্ষণটি অনুষ্ঠিত। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সনদপত্র প্রদান করা হয়। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের কার্ডিয়াক অ্যানেস্থেসিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ডা. প্রদীপ কুমার সরকার, অ্যানেস্থেসিয়া বিভাগ নিউরোভাসকুলার সহযোগী অধ্যাপক ডা. রাজু আহমেদ, কার্ডিয়াক নার্সিং প্রশিক্ষক জান্নাতুন ইসলাম, নার্সিং প্রশিক্ষক নাঈম উদ্দিন ও সিপিআর…
যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে সোমবার সকালে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’’ শীর্ষক প্রকল্পের আওতায় গার্লস গাইড ও বাংলাদেশ স্কাউটস ভলেন্টিয়ারদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এবং সভাপতিত্ব করেন সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জেলায় টায়ফয়েড টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশুদের বিনামূল্যে ১ ডোজ টায়ফয়েড টিকা প্রদান করা হবে এবং যশোর জেলায় ৭ লাখের উপর শিশুদের এই কার্যক্রমের আওতায় আসবে। এ কাজে গার্লস…
বাংলার ভোর প্রতিবেদক সাংগঠনিক সম্পাদক ও শার্শা সংবাদদাতা মনিরুল ইসলাম মনির মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল আনুমানিক ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত যশোর প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণভাবে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা মনিরুল ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে ষড়যন্ত্রমূলক উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধন থেকে জানানো হয়, সাংবাদিক মনিরুজ্জামান মনি দুই যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করছেন। তিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক দিনকাল পত্রিকায় শার্শা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। একটি চক্র তার সুনাম নষ্ট করতে গত ২৪ সেপ্টেম্বর এক…
অভয়নগর সংবাদদাতা যশোর খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার রাজঘাট থেকে বসুন্দিয়া পর্যন্ত সড়কটি যেন কি নেই-এর প্রতিবিম্ব হয়ে উঠেছে। সড়কটি অদক্ষ চালকের অবৈধ যান চলাচল, বেপরোয়া গতি, যত্রতত্র অবৈধ পার্কিং, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ব্রিজস্কেল, সড়কের পাশে উন্মুক্ত কয়লা, বালি ও জিপসামের ড্যাম্প, মহাসড়কের উপর ট্রাক লোড আনলোডের ফলে সড়কটি হয় উঠেছে যেন পার্কিং জোন। আর এমন হ-য-ব-র-ল পরিস্থিতির কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা। বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা। জানা গেছে, মহাসড়কটির বেঙ্গল গেট থেকে চেঙ্গুটিয়া পর্যন্ত সড়কের পাশে উন্মুক্ত ভাবে রাখা জিপসাম সারের ড্যাম্প, কয়লার ড্যাম্প, বালুর ড্যাম্পের ধুলো বালির কারণে এ সড়কে চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। নওয়াপাড়া…
বাংলার ভোর প্রতিবেদক দ্বিতীয়তলার ভবনটি জরাজীর্ণ। ভিতরে ঢুকতেই দেখা গেল ভবনের ছাদ ও দেয়ালে লোনা ধরেছে। জানালাগুলো মরিচা পড়ে নষ্ট। কক্ষের ভিতরে ছাদের পলেস্তার খসে পড়েছে। ছাদজুড়ে অসংখ্য ক্ষত সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি চুইয়ে স্যাঁতসাতে ছাদ ও দেয়াল। জরাজীর্ণ ভবনটির চারটি কক্ষে চলছে শিশু শিক্ষার্থীদের পাঠদান। কখন মাথায় ছাদ ভেঙে পড়ে, সেই আতংক নিয়ে শিক্ষার্থীদের পাঠদান করছেন শিক্ষকরা। এটি যশোর শহরের রামকৃষ্ণ আশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হালচাল। একই অবস্থা সদর উপজেলার বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের। ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিশুদের পাঠদান। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ওই বিদ্যালয় দুটি ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে এমন যশোর…
বাংলার ভোর প্রতিবেদক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও সাবেকমন্ত্রী যশোরের কৃতি সন্তান তরিকুল ইসলাম। তাঁর মৃত্যুর পর রাজনীতিতে সক্রিয় হন স্ত্রী অধ্যাপক নার্গিস বেগম। আর ছেলে অনিন্দ্য ইসলাম বাবার জীবদ্দশায় রাজনীতিতে সক্রিয় ছিলেন। তরিকুল ইসলামের মৃত্যুর পর রাজনীতির মাঠে অগ্নিপরীক্ষায় অবতীর্ণ হন মা-ছেলে। সেই কঠিন পরীক্ষায় নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন তারা। দলের হাইকমাণ্ড তাদের কাজের মূল্যায়ণ করেছেন। বর্তমানে অধ্যাপক নার্গিস বেগম বিএনপির ভাইস চেয়ারম্যান ও অনিন্দ্য ইসলাম অমিত খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। মাঠের রাজনীতিতে অনিন্দ্য ইসলাম নিজের অবস্থান পোক্ত করেছেন। পাশাপাশি বর্ষিয়ান নেতা তরিকুল ইসলামের অনুসারীদের ভালবাসায় সিক্ত তার দুই উত্তরসূরী।…