Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশি সন্দেহে পুশইন : বেনাপোলে ভারতীয় নারী ও শিশুর অনিশ্চিত দিন
  • দেড়শ’ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকটে ক্ষুব্ধ পৌরবাসী
  • শার্শায় প্রতিবন্ধি দম্পতির শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
  • মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন
  • ঝিনাইদহের খুশি হত্যা মামলার প্রধান আসামি দেবহাটা থেকে গ্রেফতার
  • যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
  • ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ২০, ২০২৫

যশোরে স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ২০, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় শিশুর মৃত্যু
প্রতিকী ছবি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরতলীতে স্কুলে যাওয়ার পথে সিমেন্টবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইয়াছির আরাফাত শিষ (৫) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে সদর উপজেলার ৪নং নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটী বাবলাতলা দক্ষিণপাড়ায় রিপনের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আরাফাত শেখহাটী এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে এবং যশোর কেন্দ্রীয় কারাগার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আরাফাত তার বড় ভাইয়ের সাইকেলে করে স্কুলে যাচ্ছিল। সাইকেলটি তার বড় ভাই চালাচ্ছিল এবং আরাফাত পিছনে বসে ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-১৬-৩৬৯৭) সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে শিশুটি ছিটকে সড়কের ওপর পড়ে যায় এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই ট্রাকচালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা আবাসিক জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে কোতোয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি ইতোমধ্যে জব্দ করা হয়েছে। ঘাতক চালককে দ্রুত আটকের চেষ্টা চলছে।

স্কুলে যাওয়ার পথে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ফুটফুটে শিশু আরাফাতের অকাল মৃত্যুতে পরিবার ও স্থানীয়রা শোকে স্তব্ধ হয়ে পড়েছেন। তারা কিছুতেই মেনে নিতে পারছেন না যে আরাফাত আর নেই।

ট্রাকচাপা যশোর শিশুর মৃত্যু স্কুল
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলাদেশি সন্দেহে পুশইন : বেনাপোলে ভারতীয় নারী ও শিশুর অনিশ্চিত দিন

দেড়শ’ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকটে ক্ষুব্ধ পৌরবাসী

শার্শায় প্রতিবন্ধি দম্পতির শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.