Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমাদের খুব বেশি অস্ত্র না থাকলেও একতা ও ঐক্যবদ্ধ মনোভাবই ছিলো সবচেয়ে বড় অস্ত্র। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মুক্তিযুদ্ধের পর সুকৌশলে যে বিভাজন তৈরি করা হয়েছে, সেই ষড়যন্ত্র এখনও চলছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকল মতবিরোধ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। শনিবার সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যশোর সদর উপজেলা ইউনিট কমান্ডের অভিষেক ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, পাকিস্তানকে অন্যরা অস্ত্র দিয়ে সহযোগিতা করেছিলো। আমাদের মুক্তিযুদ্ধ ছিলো সার্বজনীন। কিন্তু মুক্তিযুদ্ধের পর সুকৌশলে বিভাজন তৈরি করে দেয়া…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সাড়ম্বরে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখা গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভা করেছে। শনিবার বিকেলে শহরের হরিসভা পূজা মণ্ডপে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় যশোর জেলা পূজা উদযাপন পরিষদ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবার জেলার আটটি উপজেলায় মোট ৭০৮টি দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে শার্শা উপজেলায় ২৯টি, ঝিকরগাছায় ৫৪টি, চৌগাছায় ২৮টি, যশোর সদরে ১৬৫টি, বাঘারপাড়ায় ৯১টি, মনিরামপুরে ৯৭টি, অভয়নগরে ১২৬টি এবং কেশবপুরে ৯৮টি মন্দিরে পূজার আয়োজন করা হবে। প্রতিবারের মতো এবারও নিশ্চিদ্র নিরাপত্তা, স্বতঃস্ফূর্ত উদ্দীপনা এবং আনন্দময় পরিবেশের মধ্য দিয়ে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী শহিদুল ইসলাম নয়নের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তার ১৫ মৃত্যুবার্ষিকী জেলা বিএনপির আয়োজনে বাদ আসর দলীয় কার্যালয়ের সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মো. ইসহক, অ্যাড. জাফর সাদিক, আব্দুস সালাম আজাদ, মারুফুল ইসলাম, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, কাজী আজম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর লেবুতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠান হয়েছে। শনিবার বিকেলে লেবুতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মী সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে লেবুতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ইসহাক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, যশোর-৩ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদের। তিনি বলেন, আমরা আগামী দিনে আল্লাহতালার রহমতে জনগণের সেবক হতে পারি তাহলে প্রতিটা মানুষের অধিকার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। কোন বৈষম্য থাকবে না। এই সমাজে ইসলামভিত্তিক জীবন ব্যবস্থা করা হবে। কোন দুর্নীতি ঘুষের ব্যবস্থা থাকবে না। ঘুষ নেয়া দেয়া উভয় জাহান্নামে যাবে। একটি ইনসাফ ভিত্তিক দেশ…

Read More

অভয়নগর সংবাদদাতা অভয়নগরে ‘যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টা থেকে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১০টি কেন্দ্রে বিরতিহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সারা রাত গণনা শেষে শনিবার সকাল ১০ টার দিকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ফারাজী মতিয়ার রহমান ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে রবিউল হোসেন (রবি) ৪৭২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে অপর প্রার্থী রফিকুজ্জান টুলু পেয়েছেন ১২৮২ ভোট। সাধারণ সম্পাদক পদে জিয়াউর রহমান মোল্যা ২১৬৯ ভোটে বিজয়ী হয়েছেন। অপর দুই প্রার্থী রাজু আহম্মেদ ২০২৬ ভোট এবং…

Read More

শার্শা সংবাদদাতা যশোরের শার্শায় যড়যন্ত্রের শিকার সাংবাদিক মনিরুল ইসলাম মনি’র বিরুদ্ধে মিথ্যা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। শনিবার বেলা ১১ টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কে উপজেলার উলাশী গিলাপোল বাজারে এ মানববন্ধন করেন তারা। গিলাপোল এলাকার শতশত নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। আটক মনি দীর্ঘদিন ধরে যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ ও জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকায় শার্শা উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন। মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী সাংবাদিক মনি’র বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও সুষ্ঠ তদন্ত এবং নিঃস্বার্থ মুক্তির দাবি জানান। তারা বলেন, একটি সাজানো ঘটনাকে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর বুধবার সাংবাদিক মনির বিরুদ্ধে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ফেনসিডিল ও বিদেশি মদসহ দুই দেশের দুইজন নাগরিক আটক হয়েছেন। শনিবার সকালে যশোর-নড়াইল মহাসড়কে তারাগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করে ৪৯ বিজিবির সদস্যরা। আটকরা হলেন, ভারতের বর্ধমান জেলার নাদনঘাট থানার ভারপ্রাপ্ত ধোবা গ্রামের ইন্দ্রজিৎ হালদার ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের জাহাঙ্গীর আলম। ৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ বাজার এলাকায় পাকা রাস্তার উপর হতে ১২৫ বোতল ফেনসিডিল এবং ৪ বোতল বিদেশি মদসহ দুই জনকে আটক করা হয়েছে। মামলা দায়ের করে আসামিসহ মাদকদ্রব্য যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Read More

বাংলার ভোর প্রতিবেদক মামলা, ইজারাসহ নানা জটিলতায় যশোরাঞ্চলের ২৯ বাঁওড় ও বিলের অচলাবস্থা কাটাতে নতুন প্রকল্প নিতে চায় মৎস্য অধিদপ্তর। কারণ এ অচলাবস্থার কারণে বছরে শত কোটি টাকার আয় থেকে বঞ্চিত হচ্ছে প্রকৃত মৎস্যজীবীরা। একই সাথে নষ্ট হয়ে গেছে অভায়াশ্রম। রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগের ফলে বিলুপ্তির পথে দেশিয় মাছ। পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছে প্রায় ৬ হাজার জেলে পরিবার। কর্মহীন হয়ে পড়েছে বাঁওড়ের উপর নির্ভরশীল আরো কয়েক হাজার মৎস্যজীবী পরিবার। শনিবার দুপুরে যশোর শহরের লাক্সারি ডাইন কনভেশন হলে দিনব্যাপি এক কর্মশালায় এ তথ্য জানানো হয়েছে। জেলা মৎস্য অফিসের উদ্যোগে বিদ্যমান সরকারি মৎস্য খামার সমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে…

Read More

মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুরে একটি ভূকম্পনের সৃষ্টি হয়েছে। রিখটার স্কেলে এটি মৃদু ধরনের ভূমিকম্প হিসেবে চিহ্নিত হয়েছে। শনিবার দুপুর ২টা ২৭ মিনিটে যশোর জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫। উৎপত্তিস্থল ছিল যশোরের মণিরামপুর উপজেলা। যশোর বিমান বাহিনী নিয়ন্ত্রিত আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল জেলা শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে মণিরামপুর এলাকায়। যদিও ভূকম্পনের মাত্রা খুব বেশি ছিল না, তবে এটি চলতি সেপ্টেম্বর মাসে দেশের ভেতরে তৃতীয়বারের মতো অনুভূত ভূমিকম্প। মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না বলেন, “৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হলেও এর তীব্রতা ছিল তুলনামূলকভাবে কম। ফলে অধিকাংশ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগরে চোর সন্দেহে নসিব তালুকদার (৫১) নামের এক বৃদ্ধ মাছ ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে নিহতের স্ত্রী তানিয়া বেগম ওরফে পারভীন বাদী হয়ে অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলাটি দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ। নিহত নসিব তালুকদার বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার সাবোখালী গ্রামের হামিদ তালুকদারের ছেলে। দীর্ঘদিন ধরে অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী ও ছেলে বাপ্পি তালুকদারকে নিয়ে বসবাস করতেন। আটক ৪ জন হলেন, উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা গ্রামের মৃত কৃষ্ণপদ বিশ্বাসের ৩ ছেলে গোবিন্দ বিশ্বাস, প্রদীপ…

Read More