বাংলার ভোর প্রতিবেদক শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যশোরে সম্প্রীতি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার আয়োজনে রোবাবর বিকালে শহরের লালদিঘী পাড় শ্রী শ্রী হরিসভা মন্দির প্রাঙ্গন থেকে সম্প্রীতি শোভাযাত্রাটি শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, জাতীয়তাবাদী দল- বিএনপির জেলা সভাপতি অ্যাড. সাবেরুল হক সাবু, জামায়াতে ইসলামীর জেলা আমির গোলাম রসুল, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, বাম নেতা তসলিমুর রহমান, নাজিম উদ্দিন, হিন্দু বৌদ্ধ…
Author: banglarbhore
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় রোববার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে ৭০টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। উপজেলা প্রশাসন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কৃষ্ণপদ মণ্ডল জানান, গতবছরের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে। এবার নতুন ৬টি মণ্ডপ যোগ হয়ে মোট ৭০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. রণী খাতুন শনিবার বিকালে শেষ মুহূর্তের প্রস্তুতি দেখার জন্য বিভিন্ন পূজা মণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর মোল্যাসহ অন্যান্য…
বাংলার ভোর প্রতিবেদক যশোর পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন হিসাব সহকারী মহাসিন আলীর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির আউটসোর্সিং কর্মীরা। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে অর্ধশতাধিক আউটসোর্সিং কর্মী উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে জানানো হয়েছে, যশোর পানি উন্নয়ন বোর্ডে দীর্ঘদিন ধরে আউটসোর্সিং হিসেবে কর্মী রেখে কাজ পরিচালনা করা হয়। ২০২৫-২৬ অর্থ বছরে আউটসোর্সিং প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন পদে ৩১ জন জনবল নিয়োগ দেয়া হয়। কিন্তু সেখানে বিগত কয়েক বছর ধরে কাজ করে আসা কর্মচারীদের মধ্য থেকে ৭ জনকে কোনো কারণ ছাড়াই বাদ দেয়া হয়েছে। মূলত ঊর্ধ্বতন হিসাব সহকারী মহাসিন আলী ঘুষ না পেয়ে ওই…
শার্শা সংবাদদাতা যশোরের শার্শায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক হওয়া দৈনিক দিনকাল ও দৈনিক লোকসমাজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি’র নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় শার্শা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু। বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহম্মেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম। এতে অংশ নেন শার্শা, নাভারন, বাগআঁচড়া ও বেনাপোলে কর্মরত সাংবাদিকবৃন্দ। ব্যানার হাতে তারা সাংবাদিক মনি’র মুক্তির দাবি জানান এবং ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বানসহ শার্শা থানায় অফিসার ইনচার্জ…
শ্যামনগর সংবাদদাতা বিশ্ব নদী দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে নদী দখল ও ইজারা মুক্তের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও নানা কর্মসূচি পালিত হয়েছে। এসময় উপজেলার নদী ও খালগুলোকে বাঁচাতে এবং পরিবেশগত বিপর্যয় রোধে অবিলম্বে দখলদারদের উচ্ছেদ করার দাবি জানিয়েছেন পরিবেশবাদী সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও’র আয়োজনে রোববার শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বর থেকে দিবসটি উপলক্ষে র্যালী শেষে উপজেলা প্রেসক্লাব চত্বরে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি মানববন্ধনে সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান হাফিজ এবং সিনিয়র ভলেন্টিয়ার আনিসুর রহমান মিলন এর সঞ্চালনায় এবং শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ আশেক-ই-এলাহী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের…
মাগুরা সংবাদদাতা মাগুরায় পারিবারিক বিরোধের জেরে দিনে দুপুরে মো. জাকির হোসেনের লিজ নেওয়া ৪৫ শতক জমির ৫ শতাধিক ধরন্ত কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সকাল সাড়ে ১১ টার দিকে মাগুরা সদর উপজেলার ভায়না শান্তিবাগ এলাকায় এ ঘটে। জমির মালিক জাকির হোসেন জানান, আমার ছোট ভাই মো. বিপ্লব হোসেন ও চাচাচো ভাই নওয়াবুল ইসলামের মধ্যে জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে নবাব চুকদারের নেতৃত্বে শাওন চুকদার, নিবির চুকদার, মেহেদী চুকদারসহ ২০ থেকে ২৫ জন আমার লিজ নেওয়া জমির ৪৫০ টি কলাগাছ কেটে দিয়েছে। এ কলা বিক্রি করেই আমার সংসার চলতো। এখন আমি সবকিছু হারিয়ে সর্বশান্ত হয়ে পড়েছি। তাদের…
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি চুয়াডাঙ্গার জীবননগরে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই কৃষি জমির পাশে গাছ পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা। এতে কৃষি জমি হুমকির মুখে পড়ছে। জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের মারুফদা গ্রামের সাবেক মেম্বার মিলন হোসেনের ভাই ইরফান হোসেন কৃষি জমির পাশেই অবৈধভাবে গড়ে তুলেছেন কয়লার ফ্যাক্টরি। যার ফলে এলাকার কৃষি জমি নষ্ট হওয়া থেকে শুরু করে, এলাকার ফলজ, বনজ ও ঔষধী গাছ ধ্বংস হচ্ছে। পাশাপাশি কয়লার কালো ধোয়ার কারনে মানুষের নানা ধরনের রোগ ব্যাধির আশংকা রয়েছে। জানা গেছে, একটি চুলায় ১৪০ মণ খড়ি ধরে এখানে ৫টি চুলা আছে গড়ে ৭০০ মণ খড়ি থাকে। একটি চালান কয়লা বের হতে সময় লাগে ১৫…
বাংলার ভোর প্রতিবেদক ‘মনোবল সাহস আর হাতে রেখে হাত, নতুন স্বদেশে আনি আলোর প্রভাত’ এই প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী যশোরে জাঁকজমকভাবে পালিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে এই জমকালো অনুষ্ঠানের সূচনা করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি ফুলকুঁড়ির দীর্ঘ পথচলার প্রশংসা করেন এবং শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তোলায় সংগঠনটির ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ির উপদেষ্টা সভাপতি অ্যাড. এসহাক আলী, উপদেষ্টা সহ-সভাপতি জাহিদ হাসান টুকুন, কৃষি শিল্প বিজ্ঞান উপদেষ্টা তরিকুল ইসলাম, যশোর শহর শাখার…
বাংলার ভোর প্রতিবেদক দৈনিক বাংলার ভোর পত্রিকার ফটো সাংবাদিক এস এম স্বজনের বড় চাচা হামিদুর রহমান লালন শনিবার ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। শনিবার বাদ জোহর যশোর সদর উপজেলার শালিয়াট গ্রামে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি পাঁচ মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। জানাজায় দৈনিক বাংলার ভোর সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, জামায়াতে ইসলামী যশোর জেলা প্রচার…
বাংলার ভোর প্রতিবেদক হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ নং রামনগর ইউনিয়ন শাখার উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ি উপহার বিতরণ করা হয়েছে। শনিবার বিকাল ৪টায় সতীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই উপহার সামগ্রি বিতরণ করা হয়। মোট ৫০ টি পরিবারের হাতে শাড়ি তুলে দেয়া হয়। উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন কামালপুর শাহাপাড়া পূজা মন্দিরের সভাপতি দিলীপ শাহা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির অধ্যাপক মুসাহাক আলী। ইউনিয়ন সেক্রেটারি মুন্সি নাজমুলের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে বক্তারা হিন্দু ধর্মের এই সর্ববৃহৎ উৎসব আনন্দমুখরভাবে পালন হোক— সেই কামনা…