Author: banglarbhore

বাগআঁচড়া সংবাদদাতা যশোরের শার্শায় বাগুড়ী-কোটা সরকারি প্রাইমারি বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের রডসহ বিভিন্ন মালামাল চুরি, রাতে বিদ্যালয়ের ছাদে জুয়ার বোর্ড বসিয়ে অর্থ উপার্জন ও  বিদ্যালয় বন্ধ থাকাকালীন অনৈতিক কার্যকলাপসহ নানা অভিযোগ উঠেছে দপ্তরি (কাম) নৈশপ্রহরী কামরুজ্জামানের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। তদন্তে চারটি অভিযোগের মধ্যে তিনটি প্রমাণিত হলেও অজানা কারণে তার বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে স্বপদে বহাল রাখায় চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে বিদ্যালয়ের শিকক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে। সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ওই বিদ্যালয়ের দপ্তরি (কাম) নৈশপ্রহরী কামরুজ্জামান যুবলীগ কর্মী হওয়ায় বিদ্যালয়ে রাতে…

Read More

জীবননগর সংবাদদাতা চুয়াডাঙ্গার জীবননগরে গলায় ফাঁস দিয়ে এবং কীটনাশক পান করে দুই যুবক আত্মহত্যা করেছে। গত ২৬ সেপ্টেম্বর রাতে উপজেলার হাসাদাহ গ্রামের মাঝের পাড়ায় আব্দুস সালামের ছেলে হাসান আলী নিজ ঘরের বাঁশের আঁড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। হাসান পেশায় ট্রাক ড্রাইভার ছিলেন। বেশ কিছুদিন আগে ট্রাকের ডালায় মাথায় আঘাত লেগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় মাথার তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে সে আত্মহননের পথে বেছে নেয় বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন। অপরদিকে একই সময় কীটনাশক পান করে ছাব্বির হোসেন নামের আরেক যুবকের মৃত্যু হয়েছে। মৃত ছাব্বির সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের আবু তালেবের ছেলে। স্থানীয়রা জান, ছাব্বির…

Read More

বাংলার ভোর প্রতিবেদক মামলা, ইজারাসহ নানা জটিলতায় যশোরাঞ্চলের ২৯ বাঁওড় ও বিলের অচলাবস্থা কাটাতে নতুন প্রকল্প নিতে চায় মৎস্য অধিদপ্তর। কারণ এ অচলাবস্থার কারণে বছরে শত কোটি টাকার আয় থেকে বঞ্চিত হচ্ছে প্রকৃত মৎস্যজীবীরা। একই সাথে নষ্ট হয়ে গেছে অভায়াশ্রম। রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগের ফলে বিলুপ্তির পথে দেশিয় মাছ। পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছে প্রায় ৬ হাজার জেলে পরিবার। কর্মহীন হয়ে পড়েছে বাঁওড়ের উপর নির্ভরশীল আরো কয়েক হাজার মৎস্যজীবী পরিবার। শনিবার দুপুরে যশোর শহরের লাক্সারি ডাইন কনভেশন হলে দিনব্যাপি এক কর্মশালায় এ তথ্য জানানো হয়েছে। জেলা মৎস্য অফিসের উদ্যোগে বিদ্যমান সরকারি মৎস্য খামার সমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হিমোফিলায়া চিকিৎসা কেন্দ্রের (এইচটিসি) যাত্রা শুরু হয়েছে। শনিবার বেলা ১২ টার দিকে হাসপাতালের কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে এ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোর মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আবু হাসানাত মো. আহসান হাবীব। এ সময় হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের পক্ষ থেকে এইচটিসি’র জন্য ১১৬ ফ্যাক্টর ইনজেকশন ভায়াল প্রদান করা হয়। যা হিমোফিলায়া রোগীদের চিকিৎসায় বিনামূল্যে ব্যবহৃত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের রেজিস্ট্রার (হেমাটোলজি) ডা. মারুফ আল হাসান, যশোর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের…

Read More

বাংলার ভোর প্রতিবেদকযশোরে ফেনসিডিল ও বিদেশি মদসহ দুই দেশের দুইজন নাগরিক আটক হয়েছেন। শনিবার সকালে যশোর-নড়াইল মহাসড়কে তারাগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করে ৪৯ বিজিবির সদস্যরা। আটকরা হলেন, ভারতের বর্ধমান জেলার নাদনঘাট থানার ভারপ্রাপ্ত ধোবা গ্রামের ইন্দ্রজিৎ হালদার ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের জাহাঙ্গীর আলম। ৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানিয়েছেন,  গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ বাজার এলাকায় পাকা রাস্তার উপর হতে ১২৫ বোতল ফেনসিডিল এবং ৪ বোতল বিদেশি মদসহ দুই জনকে আটক করা হয়েছে। মামলা দায়ের করে আসামিসহ মাদকদ্রব্য যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Read More

শার্শা সংবাদদাতা যশোরের শার্শায় যড়যন্ত্রের শিকার সাংবাদিক মনিরুল ইসলাম মনি’র বিরুদ্ধে মিথ্যা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। শনিবার বেলা ১১ টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কে উপজেলার উলাশী গিলাপোল বাজারে এ মানববন্ধন করেন তারা। গিলাপোল এলাকার শতশত নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। আটক মনি দীর্ঘদিন ধরে যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকায় শার্শা উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন। মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী সাংবাদিক মনি’র বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও সুষ্ঠ তদন্ত এবং নিঃস্বার্থ মুক্তির দাবি জানান। তারা বলেন, একটি সাজানো ঘটনাকে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর বুধবার সাংবাদিক মনির বিরুদ্ধে একটি স্কুল ছাত্রকে নির্যাতনের অভিযোগে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক পিআর পদ্ধতি ও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে শহরের ঈদগাহ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি শহরের দড়াটানা ঘুরে চৌরাস্তায় যেয়ে শেষ হয়। এর আগে ঈদগাহ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা। সমাবেশে জেলা জামায়াতের ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসূল বলেন, ‘ফ্যাসিবাদী প্রথা দূর করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। অথচ একটি রাজনৈতিক দল এখনো পিআর পদ্ধতির নির্বাচন সম্পর্কে অজ্ঞ। আমরা মনে করি, তারা রাজনৈতিকভাবে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা জাতীয় যুবশক্তির জেলা আহ্বায়ক কমিটির সদস্যদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে যশোর প্রেসক্লাব মিলনায়তনে এই সভা হয়। নবাগত সদস্যদের পরিচিতি এবং সাংগঠনিক লক্ষ্য নির্ধারণের উদ্দেশ্যে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন, জাতীয় যুবশক্তি যশোর জেলার আহবায়ক ইমদাদ হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সদস্য সচিব ফারহীন আহমেদ। সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েল এবং জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সজীব হাসান। তারা নতুন কমিটির সদস্যদের দিকনির্দেশনা দেন এবং তরুণদের নেতৃত্বে আসার গুরুত্ব তুলে ধরেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক…

Read More

অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে উৎসবমুখর পরিবেশে যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংক লরি, কভার্ড ভ্যান, শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ে সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ একযুগ পরে অনুষ্ঠিত নির্বাচনে ভোটাররা তাদের ভোট প্রদান করেন। কার্যনির্বাহী কমিটির ২৬ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬২ জন প্রার্থী। এর মধ্যে ছয়টি পদে ৬ জন নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন চশমা মার্কায় সাবেক মেয়র ও শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল হোসেন এবং ঈগল মার্কায় সাবেক সাধারণ সম্পাদক রফিকুজ্জামান টুলু, সাধারণ সম্পাদক পদে লড়ছেন তিনজন প্রার্থী। আনারস মার্কায় আবুল কালাম আজাদ, তরবারি মার্কায়…

Read More

শরণখোলা সংবাদদাতা বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচি চলছে। ২৫ সেপ্টেম্বর সকাল থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা জেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি চালান। এ সময় বাগেরহাট বাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী বলেন, দুর্গাপূজা পর্যন্ত গণস্বাক্ষর চলবে এবং এ সময়ের মধ্যে হরতাল-অবরোধের মতো কর্মসূচি থাকছে না। তবে দাবি আদায় না হলে দুর্গাপূজার পর আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম কাজল বলেন, আমরা চার আসন বহালের দাবিতে গণস্বাক্ষর কার্যক্রম শুরু করেছি। এই কর্মসূচির মাধ্যমে বাগেরহাটবাসীর একতাবদ্ধ দাবি স্পষ্ট হবে। গেল ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয়…

Read More