খাজুরা সংবাদদাতা যশোরের বাঘারপাড়ার চিত্রা মডেল কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী রোস্তম আলী মোল্যা প্রতিষ্ঠানের উন্নয়নে নতুন করে ৩ লাখ টাকা অনুদান দিয়েছেন। বৃহস্পতিবার সকালে কলেজ পরিচালনা পর্ষদের এক জরুরি সভা শেষে এ অনুদান প্রদান করা হয়। রোস্তম মোল্যার পক্ষে অনুদান প্রদান করেন তার ভাইপো কলেজের বর্তমান সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আকতার। এ সময় মাগুরার শালিখা উপজেলার ছয়ঘরিয়া এ.বি.এস. ফাজিল (স্নাতক) মাদরাসা ও যশোর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোশারেফ হোসেন, চিত্রা মডেল কলেজের অধ্যক্ষ কহিনুর আলম, বন্দবিলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন ভূট্টো, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ বিশ্বাস, প্রভাষক রফিকুল ইসলাম, রোস্তম…
Author: banglarbhore
কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫২তম গ্রীস্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সরকার, কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইছাহক আলী, শেরখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস উদ্দিন, ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুদ্দিন আহমদ, মোজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিয়ার রহমান, কুশনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, জালালপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আক্তার…
শ্যামনগর সংবাদদাতা কপ-৩০ সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে স্বেচ্ছাসেবী যুব সংগঠন সিডিও ইয়ুথ টিমের আয়োজনে যুব সমাজের কণ্ঠস্বর ‘উপকূল বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে জলবায়ু ধর্মঘট পালিত হয়েছে। ধর্মঘটকালীন সময়ে যুবরা প্লাকার্ড প্রদর্শনীতে বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি, অন্যায় ও অনিশ্চয়তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। আমাদের ভবিষ্যৎ বিক্রি নয়, এখনই জলবায়ু ন্যায়বিচার চাই। বৃহস্পতিবার সকাল ১০টায় খোলপেটুয়া নদীর বুকে জেগে ওঠা বালুর চরে দাঁড়িয়ে ঘন্টাব্যাপি এই কর্মসূচি পালন করা হয়। সিডিও ইয়ুথ টিমের সদস্য জলবায়ু যোদ্ধা নুহা ইসলাম বলেন, আমাদের উপকূল প্রতিদিনই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি আর ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘরবাড়ি হারিয়ে মানুষকে দারিদ্র্যর দিকে ঠেলে দেয়া হচ্ছে। সিডিও ইয়ুথ টিম আটুলিয়া ইউনিটের সদস্য…
জীবননগর সংবাদদাতা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণ হারিয়েছেন কাটাপোল গ্রামের কাঠ ও কলা ব্যবসায়ী মোহাম্মদ আলী মণ্ডল (৩৮)। এ সময় তার কাছে থাকা ৪০ হাজার টাকা খোয়া গেলে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোহাম্মদ আলী কাটাপোল উত্তরপাড়ার বাসিন্দা এবং দুই সন্তানের জনক। তিনি পেশায় কাঠ ও কলা ব্যবসায়ী। প্রতিদিনের মতো গত মঙ্গলবার তিনি যশোর সাতমাইল বাজারে কলা বিক্রি করতে যান। ব্যবসার ৪০ হাজার টাকা নিয়ে রাতে একটি যাত্রীবাহী বাসে বাড়ির উদ্দেশে রওনা দেন। বাসটি কোটচাঁদপুর এলাকায় পৌঁছালে তিনি অজ্ঞান হয়ে গেছেন বুঝতে পেরে যাত্রী ও বাসের সুপারভাইজার মোবাইল ফোন থেকে পরিবারের…
শরণখোলা সংবাদদাতা বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ তাফালবাড়ী স্কুল অ্যাণ্ড কলেজ প্রতিষ্ঠাকালীন করণিক কাম শিক্ষক উমেশচন্দ্রের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক সাংবাদিক নজরুল ইসলাম আকন বলেন, উমেশ বালা একজন কর্মনিষ্ঠ মানুষ। প্রতিষ্ঠানের শিক্ষা ও সাংস্কৃতির ক্ষেত্রে তাঁর অবদান যুগ যুগ ধরে শ্রদ্ধার সাথে স্মরণে থাকবে আমাদের। প্রিয় উমেশ দা..কালের খেয়ায় ভ্রমণে আসা উসর-মায়াময় পৃথিবীতে আমরা সকলেই মহাকালের পথের যাত্রাপথিক। প্রতিদিন চলছে যার অবিরাম মহড়া। সময়ের বেদি থেকে বিদায় নেয়ার এই বিষাদক্ষণে আপনার বাকি জীবনের মঙ্গলকামনা ছাড়া আমাদের হাতে আর কিছু নাই…!
ঝিকরগাছা সংবাদদাতা আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিকরগাছা উপজেলা বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ঝিকরগাছা প্রেসক্লাবে এ সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। পূজামন্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমরা চাই ঝিকরগাছায় শান্তি সম্প্রীতির ঐতিহ্য বজায় থাকুক। সভাপতির বক্তব্যে ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল বলেন, শারদীয় দুর্গাপূজা আমাদের সার্বজনীন উৎসব। আমরা সবাই মিলে পূজার নিরাপত্তা রক্ষা করবো। উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির…
জয়তা সোসাইটি যশোরের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জয়তী সোসাইটি পরিচালিত সৌরভ মহিলা উন্নয়ন সংগঠনের সভানেত্রী বিলকিস বেগমের সভাপতিত্বে ৫ নং উপশহর ইউনিয়নের কিসমত নওয়াপাড়ায় সংগঠনের আয়োজনে এবং পিকেএস পরিবার কল্যাণ সমিতির সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে চোখের ছানি রোগীদের বিনামূল্যে অপারেশনসহ লেন্স বসানোর এবং অন্যদেরকে চশমার ব্যবস্থা করা হয়। ক্যাম্পে ২৫ জনের চোখে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। এছাড়া ৫ জনকে চশমা প্রদান এবং ৮৩ জনকে ব্যবস্থাপত্র দেয়া হয়। ক্যাম্পে রোগী দেখেন পিকেএস পরিবার কল্যাণ সমিতি যশোরের মেডিকেল অফিসার ডা. তামান্না খান আভা। উপস্থিত ছিলেন পিকেএস পরিবার কল্যাণ সমিতির এমআইএস কর্মকর্তা শাহিন হোসেন,…
বাংলার ভোর প্রতিবেদক যশোর পৌরসভার অযৌক্তিক কর বৃদ্ধির প্রতিবাদসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে পৌর নাগরিক কমিটি। সমাবেশ থেকে দাবি আদায়ে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছেন নেতৃবৃন্দ। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে নেতৃবৃন্দ জানিয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই বিক্ষোভ সমাবেশ, অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়। যশোর পৌরসভার অযৌক্তিক কর বৃদ্ধির প্রতিবাদসহ ছয় দফা দাবিতে পৌর নাগরিক কমিটির আহ্বানে পৌরসভার ৯টি ওয়ার্ডের সাধারণ মানুষ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে যশোর টাউন হল ময়দানে সমবেত হন। এরপর নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলসহ যশোর পৌরসভা প্রাঙ্গনে সমবেত হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। অবস্থান কর্মসূচিতে…
অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে নিহত ব্যক্তির মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত নসিব তালুকদার (৫০) বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার চিতলমারী ইউনিয়নের সাবোখালী গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন। এলাকাবাসী জানায়, নিহত নসিব তালুকদারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে চুরির অভিযোগ ছিল। এর মধ্যে বিভিন্ন মৎস্যঘের থেকে মাছ চুরিরও একাধিক অভিযোগ রয়েছে। ঘটনার দিন বৃহস্পতিবার ভোর রাতে নলামারা বিলে মৃত কৃষ্ণপদ বিশ্বাসের মৎস্যঘেরে মাছ চুরি করার সময় স্থানীয় মাছ শিকারিরা তাকে ধাওয়া দিলে সে পালিয়ে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার রাজারহাট এলাকায় অবস্থিত নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম নামেজ সরদারের রুহের মাগফিরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সভাপতি মুন্সী নাজমুল হোসেন দোয়া মাহফিল পরিচালনা করেন। তিনি মরহুম নামেজ সরদার এবং তার পরিবারের বিদ্যালয় প্রতিষ্ঠায় অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে মরহুমের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন সরদার, বজলুর রহমান সরদার, লিয়াকত হোসেন সরদার, নেয়ামত হোসেন সরদার, স্বপন হোসেন সরদার, ইসমাইল হোসেন আশিক এবং জিয়া উদ্দিন সুমন। এছাড়াও, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান সিকদার, সহকারী প্রধান শিক্ষক সুজায়েদ…