Author: banglarbhore

অভয়নগর সংবাদদাতাযশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের কাপাশহাটী গ্রামে বুধবার সকালে হাফিজুর (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। মৃত হাফিজুর ওই গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, কাপাশহাটী গ্রামের মহসিনের বাড়ির পাশের বাগানে পাতা কুড়াতে যেয়ে এক মহিলা ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখেতে পান। স্থানীয়রা বলেন, মৃত হাফিজুর তিনদিন আগে বাড়িতে এসেছে। তার মাথার একটু সমস্যা আছে। এর আগেও আত্মহত্যা করার চেষ্টা করেছিলো। মরদেহ দেখে মনে হচ্ছে এক  দিন আগে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য যশোরে পাঠানো হয়েছে।

Read More

শার্শা সংবাদদাতা যশোরের শার্শায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত পয়তাল্লিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। সোমবার রাত ১১ টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের জামতলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দা আরিফ জানান, হঠাৎ রাতে বাজারে একটি দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে বড় মুদি দোকান মেসার্স জলিল স্টোর, একটি চায়ের দোকান ও একটি ওষুধের দোকান পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে প্রায় ঘণ্টাব্যাপি চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মেসার্স জলিল স্টোরের অন্তত পাঁচিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দোকানের স্বত্বাধিকারী আব্দুল জলিল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা শাখা মঙ্গলবার রাতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছে। শহরের লালদীঘির পাড় হরিসভা মন্দিরে অনুষ্ঠিত এই সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দেয়া হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সভাপতি দীপংকর দাস রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সম্পাদক মণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, যশোর জেলা সম্পাদক তসলিম উর রহমান, সম্পাদক মণ্ডলীর সদস্য নাজিম উদ্দিন, জিল্লুর রহমান ভিটু এবং জেলা কমিটির…

Read More

♦ তারেক রহমানের নির্দেশনা জানিয়ে সতর্ক বার্তা ♦ এক বছরে ২২০ জনকে বহিস্কার-পদ স্থগিত বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা বিএনপি দলের নেতাকর্মীদের দুর্নীতি, চাঁদাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ফের হুশিয়ারি দেয়া হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সোমবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশ মোতাবেক নেতাকর্মীদের অপরাধে না জড়াতে এ নির্দেশনা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে তারেক রহমান এক পোস্টে দুর্নীতির বিরুদ্ধে দলের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তারেক রহমান সেখানে বলেছেন, দল দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণকে প্রশ্রয় দেবে না। ইতিমধ্যে নেয়া বিভিন্ন শান্তিমূলক ব্যবস্থার কথা উল্লেখ করে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জলবায়ু অভিবাসীদের অন্তর্ভুক্তিমূলক নগর সেবার চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়ে দিনব্যাপি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে যশোর পৌরসভার সক্ষমতা বৃদ্ধি, জলবায়ু অভিবাসী জনগোষ্ঠীর সঠিক তথ্য হালনাগাদ করা, পানি, স্যানিটেশন, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ অন্যান্য মৌলিক সামাজিক সেবায় অবহেলিত সম্প্রদায়ের সুযোগ বৃদ্ধিকরণ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। ২৩ শে সেপ্টেম্বর যশোরের ব্র্যাক লার্নিং সেন্টারে সুইজারল্যান্ড সরকার ও লোকালেস ওয়াসেইর/ম্যাক্স ডিটিং এজি এর যৌথ অর্থায়নে ও সুইসকন্ট্যাক্টের বাস্তবায়নে সম্প্রীতি ও ওয়াটার কিয়স্কস-প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত জলবায়ু অভিবাসীদের জন্য স্থানীয় নেতৃত্বাধীন সহযোগিতা শীর্ষক সেমিনারের আলোচনায় এসব বিষয় তুলে ওঠে আসে। এতে স্বাগত বক্তব্য দেন যশোর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো.…

Read More

বাংলার ভোর প্রতিবেদক গত এক বছরে ক্যাম্পাসে কেউ দুর্নীতির ‘দ’ করার সাহস পায়নি বলে মন্তব্য করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। মঙ্গলবার বেলা ১১ টায় যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত “শিক্ষা ও গবেষণা উন্নয়নের লক্ষ্যে” সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভায় যবিপ্রবি উপাচার্য এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমাদের কার্যক্রমে কোন গ্যাপ রাখিনি। সবাই সৎভাবে কাজ করছে। কিন্তু একটি গ্রুপ নামে বে নামে বিভিন্ন অপপ্রচার করছে; আমাদের বিভ্রান্ত করার জন্য। আমি দায়িত্ব নেয়ার পর থেকে কোন অনিয়ম করতে দেয় নাই। কেনাকাটাসহ নানা কাজ প্রকাশ্যে সম্পন্ন করেছি। এসময় তিনি আন্তর্জাতিক পরিসরে যবিপ্রবির অর্জন ঈর্ষণীয় বলে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আসন্ন শারদীয় দুর্গোৎসবকে যশোরের পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার (এসপি) রওনক জাহান। তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে যদি কেউ অপপ্রচার, গুজব ছড়ানো, সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানি কিংবা সরাসরি পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসপি রওনক জাহান জানান, যশোর জেলার ৭০৬টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে চারটি সেক্টরে স্ট্রাইকিং টিম গঠন করা হয়েছে। প্রতিটি থানায় বিশেষ টিম থাকবে, পাশাপাশি ৪০টি মোবাইল টিম ও ১৭২টি মোটরসাইকেল টিম মাঠে থাকবে। চলবে নিয়মিত তল্লাশি। পূজা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক কমলা রঙের সালোয়ার কামিজ পরিহিত এক নারীকে নিয়ে টানাটানি করছেন চল্লিশোর্ধ্ব দুই ব্যক্তি। তারা ওই নারীকে নিজের স্ত্রী দাবি করছেন। একপর্যায়ে শুরু হয় হাতাহাতি। দুজনের টানাটানি ও হাতাহাতি দেখতে উৎসুক মানুষের জটলা। মঙ্গলবার দুপুরে এই দৃশ্য দেখা যায় যশোর শহরের চারখাম্বার মোড়ে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ তিন জনকেই নিয়ে যান থানায়। আর সেখানেই শুরু হয় চরম উত্তেজনা। থানা চত্বরেই তারা কয়েক দফা নিজেদের মধ্যে শুরু করেন টানাটানি হাতাহাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ওই তিনজনকেই ১৫১ ধারায় (নিরাপদ হেফাজত) মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠায়। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিন ব্যক্তিরা হলেন ফরিদপুরের কানাইপুরের…

Read More

খাজুরা সংবাদদাতা শখের বশে মানুষ কতো কিছুই না করে। খরচ করে লাখ লাখ টাকা। মানুষ ভেদে সৌখিনতাও হয় ভিন্ন ভিন্ন। আবার সাধ ও সাধ্যের মধ্যে শখের ধরনও হয় আলাদা। মঙ্গলবার তেমনি মা-বাবার ইচ্ছা পূরণের জন্য হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে এসেছেন জিয়াউর রহমান নামে এক কুয়েত প্রবাসী। তার বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের শলুয়া গ্রামে। তিনি ওই গ্রামের উত্তরপাড়ার নুরুল ইসলামের ছোট ছেলে। সরেজমিনে দেখা যায়, গ্রামের চারপাশে ফসলি মাঠ। রাস্তার পাশে শলুয়া নরসিংহপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। মাঠের মাঝখানে তৈরি হেলিপ্যাড। বিকেল ৪টার দিকে একমাত্র ছেলে আরাফাত, বাবা নুরুল ও বোন জামাই খালিদকে নিয়ে হেলিকপ্টারযোগে নামেন কুয়েত প্রবাসী জিয়াউর। এ…

Read More

শার্শা সংবাদদাতা শার্শার গোড়পাড়া নাইকোর বিলের ৪৫ বিঘা সরকারি খাস জমি জাল দলিলের মাধ্যমে দীর্ঘদিন ধরে ভোগ দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালীরা গত ১৭ বছর যুব সমবায় সমিতির নামে জমি দখল করায় ভূমিহীনরা মানবতার জীবন যাপন করছে। জানা গেছে, ২০০৯ সাল থেকে এলাকার আওয়ামী প্রভাবশালীরা জমি নিজেদের দখলে এনে জাল দলিল করে ভোগ দখল করে বলে ভুক্তভোগিরা অভিযোগ করেছে। স্থানীয় ভুক্তভোগি শহিদুল ইসলাম, মতিয়ার রহমান, আব্দুর রহমান বলেন, নাইকোর বিলের  গোড়পাড়া মৌজার সাবেক  ১৪৪২ নং দাগ বর্তমান ৩৮৫৩,৩৮৫৫, ৩৮৬৫, ৩৮৫৭ ও ৩৮৫৬ নং দাগের মোট ১৫ একর অর্থাৎ ৪৫ বিঘা জমি আওয়ামী লীগের প্রভাবশালী গোড়পাড়া গ্রামের মতিয়ার রহমান,…

Read More