বাংলার ভোর প্রতিবেদক যশোরে পুলিশ পরিচয়ে স্বর্ণ ডাকাতির মামলায় হ্যান্ডক্যাপ ওয়াকিটকিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত সাড়ে সাতটার দিকে ডিএমপি তাঁতীবাজার এলাকার হাজী মার্কেটে এলাকা থেকে তাদের গ্রেফতার করে যশোর জেলা ডিবি ও কোতয়ালি থানা পুলিশ। তাদের কাছ থেকে পাঁচ ভরি ১১ আনা ওজনের গিনি সোনা, এক জোড়া স্টিলের হ্যান্ডক্যাপ, ২টি কালো রংয়ের ওয়াকি-টকি, দুইটি সাদা কসটেপ ও সাদা রংয়রে একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। রোবাবর জেলা পুলিশের মিডিয়া সেলে জানানো হয়, চলতি বছরের ১৪ জুলাই সকালে যশোরের রাজারহাট রেল ক্রসিং থেকে পুলিশ পরিচয় ২ থেকে ৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি প্রাইভেটকার গতিরোধ করে সুধীর কুমার দাসের শ্যালক আনন্দ বসু…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার বিকেলে যশোর পৌরসভার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরভবনের হলরুমে আয়োজিত এই সভায় পৌর এলাকার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকগণ অংশগ্রহণ করেন। পৌর প্রশাসক রফিকুল হাসান এর উপস্থিতিতে সভায় পূজা মণ্ডপের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। এসময় পৌরপ্রশাসক তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। মতবিনিময় সভা শেষে, পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকার ৪৫টি পূজা মণ্ডপের প্রত্যেককে ৬ হাজার টাকা করে মোট ২ লাখ ৭০ হাজার টাকার অনুদান চেক বিতরণ করা হয়। পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী এস…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সরকারি মহিলা কলেজে যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। সোমবার দুপুরে এ উপলক্ষে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আজাহারুল ইসলাম। অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ফারুক হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি বলেন, রাসুলের (সা.) আদর্শ অনুসরণেই ইহকালীন ও পরকালীন কল্যাণ নিহিত রয়েছে। তাই সবাইকে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান তিনি। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, আল্লাহর রাসুল…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে তেলপাম্প দখলের অভিযোগের পর এবার নিজেই সংবাদ সম্মেলন করে পাল্টা অভিযোগ করেছেন বিএনপি নেতা আনোয়ার হোসেন। সোমবার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। তিনি এর নেপথ্যে আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগীদের ষড়যন্ত্র দেখছেন। শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ১৯৯৯ সালে তিনি রেজিস্ট্রি করা কবলা দলিলের মাধ্যমে গোলাম কিবরিয়ার কাছ থেকে ১৭ শতক জমি কিনেছিলেন এবং ‘মেসার্স কিবরিয়া ফিলিং স্টেশন’-এর ব্যবসার সাথে যুক্ত হন। ২০১২-১৩ সালে কিবরিয়া আর্থিক সংকটে পড়লে তিনি তার ভাই জামালের কাছ থেকে ১…
বাংলার ভোর প্রতিবেদক যশোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য রণজিত কুমার রায় কর্তৃক অবৈধভাবে উপার্জিত সম্পদ বর্তমান সরকার জব্দ করলেও তা গোপনে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি রণজিত রায়ের ছেলে রাজিব রায় গোপনে তিনটি ট্রাক বিক্রি করেছেন। আহাদ পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস ৫০ লাখ টাকায় এ তিনটি ট্রাক কিনেছেন। আহাদ পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের সত্ত্বাধিকারী আহাদ আলী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। নির্ভরযোগ্য একাধিক সূত্র জানায়, যশোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য রণজিত কুমার রায়, তার স্ত্রী নিয়তি রানী রায়, ছেলে রাজীব কুমার রায় ও সজিব কুমার রায়ের নামে থাকা ৪টি ফ্লাট, ২টি বাড়ি, ৩টি ট্রাক, ৬০টি দোকানসহ ৭৯ দশমিক ৬২ বিঘা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজের ক্যাম্পাসে অবস্থিত সাংস্কৃতিক সংগঠন বিবর্তন, উদীচী ও উচ্চারণ কার্যালয় থেকে চারটি ফ্যান, দুটি হারমোনিয়াম ও দুটি ঢোল চুরি হয়েছে। রোববার সকালে চুরির বিষয়টি জানাজানি হলে তোলপাড় হয়। জানা গেছে, কলেজ শাখার সাংস্কৃতিক সংগঠন বিবর্তন, উদীচী, উচ্চারণের কার্যালয় দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। সংগঠনগুলোর কার্যক্রম বন্ধ থাকায় কার্যালয়গুলোর নিয়মিত দেখভাল করা সম্ভব হয়নি। এই সুযোগেই চোরেরা হানা দেয় বলে ধারণা করা হচ্ছে। বিবর্তন যশোরের সহ-সভাপতি এইচ আর তুহিন জানান, সংগঠনগুলোর কার্যক্রম বন্ধ থাকার কারণে চুরির সঠিক সময় বলা সম্ভব হচ্ছে না। রোববার সকালে বিষয়টি আমাদের নজরে আসে এবং আমরা তাৎক্ষণিকভাবে কলেজের অধ্যক্ষকে…
কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। রোববার দুপুরে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে তিনি ওই মতবিনিময় করেন। এ সময় কাজী রওনকুল ইসলাম শ্রাবণ নিজেকে যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়নপ্রত্যাশী হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘দীর্ঘ এক যুগ পর কেশবপুরের মাটি ও মানুষের সেবা করার জন্য এসেছি। কেশবপুরের মাটি ও মানুষের সাথে মিশে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করি। কেশবপুরের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করছি’। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সঙ্গে ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি…
কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে ওই সভার আয়োজন করা হয়। উপজেলা এবি পার্টির আহবায়ক নুরুল ইসলাম রিপনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, এবি পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইয়ামিনুর রহমান। স্বাগত বক্তব্য দেন, উপজেলা এবি পার্টির সহসভাপতি ডা. আবু বক্কর সিদ্দিক। সভায় বক্তারা বলেন, জনগণকে সঙ্গে নিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার জন্য ও জনগণের সেবক হিসেবে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে এবি পার্টি কাজ করছে। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে এবি পার্টির সংসদ সদস্য প্রার্থী…
জীবননগর সংবাদদাতা চুয়াডাঙ্গার জীবননগরে যুবদলের উদ্যোগে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১০টায় জীবননগর আখ সেন্টার এলাকায় এই লিফলেট বিতরণের উদ্বোধন করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন ময়েন। বিএনপির ৩১ দফা ও দল এবং প্রার্থীর প্রতিশ্রুতি ভোটারদের কাছে তুলে ধরে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী বিজিএমইএ ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর পক্ষে ধানের শীষের লিফলেট বিতরণ করা হয়। পরে উপজেলা শহরের প্রধান সড়ক ধরে জীবননগর বাজারে লিফলেট বিতরণ করেন যুবদলের নেতাকর্মীরা। এ সময় যুবদলের নেতাকর্মীরা বলেন, ‘আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজিএমইএ ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু চুয়াডাঙ্গা-২ আসনে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক তুহিন হাসানকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। রোববার জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তুহিন হাসান মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেনের ছোট ভাই। এর আগে তার আরেক ভাই মণিরামপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নিস্তার ফারুককে দল থেকে বহিস্কার করা হয়েছিল। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুত্বর অভিযোগের ভিত্তিতে তুহিন হাসানকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পৌর বিএনপিসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের নেতৃবৃন্দকে তুহিনের সাথে যোগাযোগ…