Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদরের রামনগর ইউনিয়নের কাজিপুর মুন্সিপাড়া জামে মসজিদের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজিপুর মুন্সিপাড়া জামে মসজিদের সেক্রিটারি মুন্সি নাজমুল হোসেন। এ সময় মসজিদ ভিত্তিক মক্তবের কোমলমতি শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুন্সিপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হাসান। মাহফিলে প্রধান বক্তার আলোচনা পেশ করেন মাওলানা জুলফিকার আল মাহমুদ। অতিথিগণ রাসুলের আদর্শ বাস্তবায়নের জন্য সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে মসজিদ কমিটির সহ সভাপতি মাস্টার আবু ইমরান গাজী, সহ সম্পাদক তৌহিদুল হক মারুফ, জিয়াউল হক মাছুম, কামরুজ্জামান, সাফিন, আ. রহিম, মস্টার মনোয়ারসহ…

Read More

কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ দীর্ঘদিন পর নিজ এলাকায় আসলে তাকে বরণ করে নেয় হাজারো জনতা। শনিবার বিকেলে তিনি কেশবপুরে পৌঁছালে শত শত মোটরসাইকেল ও যানবাহনযোগে তাকে স্বাগত জানান বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এদিন দুপুরে যশোরে পৌঁছে নেতাকর্মীদের নিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন। এরপর বিকেলে কেশবপুরে এসেই তিনি বিএনপি নেতা ও মজিদপুর ইউনিয়ন পরিষদের চার বারের নির্বাচিত চেয়ারম্যান প্রয়াত আবু বকর আবুর কবর জিয়ারত করেন। পরে তিনি কেশবপুরে পথসভা ও…

Read More

শরণখোলা সংবাদদাতা উপকূলীয় অঞ্চলের শিক্ষার গুণগত মান উন্নয়নে বাগেরহাটের শরণখোলায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শরণখোলা আঞ্চলিক উপ-কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার রায়েন্দা রাজৈর বাসস্ট্যান্ড সংলগ্ন আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কেন্দ্রে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীনের সভাপতিত্বে ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি ছিলেন খুলনা রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দিন পিপিএম, বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট পিসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ জিয়াউল ইসলাম, বাগেরহাট পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট মহিলা…

Read More

জীবননগর সংবাদদাতা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে পূর্ব শত্রুতা ও রাজনৈতিক কোন্দলের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অপর এক ভাই। নিহতরা হলেন উথলী গ্রামের বড় মসজিদ পাড়ার বাসিন্দা মিন্টা মিয়া (৬০) ও তার ছোট ভাই হামজা আলী (৪৫)। গুরুতর আহত আরেক ভাই রাজ্জাক। জানা গেছে, শনিবার সকাল আনুমানিক ৭টার দিকে তিন ভাই মিন্টা, হামজা ও রাজ্জাক গ্রামের ৭২ নং ব্রীজের কাছে ওরসের মাঠে কৃষি কাজ করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের একই গ্রামের খোকা (৫০), খোকার পুত্র জুয়েল (৩৫) ও হিমেল (২৫), ইশা (৫৫), স্বপনসহ সংঘবদ্ধ দল তাদের ওপর অতর্কিত হামলা…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় বিদ্যুতের মূল গ্রিড লাইনে ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে শনিবার সকাল থেকে জেলা জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিস জানায়, বেলা ১১টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার বিনেরপোতা এলাকায় ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড লাইনের একটি পাওয়ার ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সাতক্ষীরা গ্রিড লাইনের ইনচার্জ রাসেল ইসলাম বলেন, “ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আশা করা হচ্ছে বিকেল নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যাবে।” সাতক্ষীরা ফায়ার সার্ভিসের…

Read More

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় প্রকাশ্যে জুয়া খেলতে গিয়ে দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হাকিমপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের আসাদুল ঢালীর লিচু বাগানে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন হাজিপুর গ্রামের জামাত আলীর ছেলে শান্তি ওরফে ভোলা (৩৫) এবং ঝিনাইদহের মহেশপুর উপজেলার আদমপুর গ্রামের রমিজ উদ্দীনের ছেলে হাফিজুর রহমান (৩১)। জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অন্য কয়েকজন জুয়ার আসরের লোক পালিয়ে যায়। এসময় দুজনকে আটক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে যশোরে ৮১টি পূজামন্ডপে নগদ অর্থ ও শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়েছে। শুক্রবার দলের এই কেন্দ্রীয় নেতার পক্ষে জেলা বিএনপি এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট- যশোর জেলা শাখার নেতৃবৃন্দ মন্ডপে মন্ডপে গিয়ে নগদ অর্থ ও শুভেচ্ছা বার্তা প্রদান করেন। এদিন, সদর উপজেলার চাঁচড়া, রামনগর, ফতেপুর, নরেন্দ্রপুর, কচুয়া, বসুন্দিয়া, ইছালি, লেবুতলা, ফতেপুর, কাশিমপুর এবং নওয়াপাড়া ইউনিয়নের ৮১টি পুজা মন্ডপে অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে নগদ অর্থ এবং শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়। এরমধ্যে চাঁচড়া ইউনিয়নের সাড়াপোল সার্বজনীন পূজা মন্দির, রূপদিয়া…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরের রোহিতায় পুকুর থেকে মাহমুদা সিদ্দিকা (১৩) নামে কিশোরী ছাত্রীর বিবস্ত্র লাশ উদ্ধারের ঘটনায় নিহতের বাবাকে গ্রেফতার করে আদালতে হাজির করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার আদালতে মেয়েকে শ্বাসরোধে হত্যার দায় স্বীকার করে জবানবন্দী দেয়ার পর আদালত বাবা আয়নুল হককে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ বলছে, বাড়ির পাশের দোকান থেকে রুটি চুরি করার বিষয়ে অভিযোগ পেয়ে আয়নুল হক নিজেই মেয়েকে রাগবশত গলাটিপে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়েছিলেন। এদিকে, কিশোরীর মা শাহিনুর আক্তার স্বামীকে মেয়ের হত্যাকারী হিসেবে মানতে নারাজ। তিনি স্বামীর আদালতে দেয়া স্বীকারোক্তির বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন। শুক্রবার সকালে সরেজমিন রোহিতায় নিহতের বাড়িতে গেলে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে সাহিত্য সংগঠন ‘সপ্তাহে একটি বই পড়ি’ আয়োজিত পাঠচক্রে ক্যারিয়ার দিকনির্দেশনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে যশোরের স্টেডিয়াম গ্যালারিস্থ সংগঠনটির কার্যালয়ে এই ক্যারিয়ার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার বিষয় ছিল ‘ক্যারিয়ার দিকনির্দেশনা: স্বপ্ন থেকে সাফল্য। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ঢাকার পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম। এ সময় তিনি বলেন, তরুণ প্রজন্মের সবচেয়ে বড় শক্তি হলো তাদের স্বপ্ন। সঠিক পরিকল্পনা, সময় ব্যবস্থাপনা এবং দিকনির্দেশনার মাধ্যমেই সেই স্বপ্নকে বাস্তবায়িত করা সম্ভব। তিনি তরুণদেরকে ইতিবাচক চিন্তা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের মাধ্যমে ক্যারিয়ার গঠনের আহ্বান জানান। সভাপতিত্ব করেন সপ্তাহে একটি বই পড়ির প্রতিষ্ঠাতা ও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে রদশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি বলেন, একটি রাজনৈতিক দল যারা পূর্বে বিএনপির সাথে রজাটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিয়ে মাত্র ১৮টি আসনে জয়লাভ করেছিল এবং এককভাবে নির্বাচন করে মাত্র ৩টি আসন পেয়েছিল, তারা এখন আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখছে। পিআর পদ্ধতির মতো উদ্ভট দাবি তুলে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এদের বিষয়ে সবাইকে এখন থেকেই সতর্ক থাকতে হবে। শুক্রবার যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নে পৃথক তিনটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব এসব কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ…

Read More