Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদকযশোরের শার্শায় জোরপূর্বক একটি পেট্রোল পাম্প দখল চেষ্টার অভিযোগ উঠেছে। আনোয়ার হোসেন ওরফে আইনাল নামে এক বিএনপি নেতা জাল-জালিয়াতি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাম্পটি দখলে নিতে লাগাতার হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য তনিমা তাসনুমা। অভিযুক্ত বিএনপি নেতা আনোয়ার হোসেন উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।সংবাদ সম্মেলনে তনিমা তাসনুমা বলেন, তার পিতা গোলাম কিবরিয়া ১৯৯৫ সালে বাগআঁচড়া মৌজার ২৮৬৫নং খতিয়ানের ৩৩৭৪নং হাল দাগের ১৭ শতক জমি কিনে মেসার্স গোলাম কিবরিয়া ফিলিং স্টেশনটি স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।…

Read More

বাংলার ভোর প্রতিবেদকবিসিবির সাবেক পরিচালক কাজী এনাম আহমেদকে যশোর ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। জেলার ক্রীড়া সংগঠকদের উদ্যোগে রোববার বেলা ১২ টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।ঘন্টাব্যাপি মানববন্ধনে শতাধিক ক্রীড়া সংগঠক, সাবেক ও বর্তমান খেলোয়াড়বৃন্দ অংশ নেন। এ সময় মানববন্ধন থেকে ক্রীড়া সংগঠকরা বলেন, ছয় মাস আগে যশোর ক্রীড়া সংস্থার ৭ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয় এর গত ১১ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৯ সদস্যের নতুন অ্যাডহক কমিটি পুনর্গঠন করা হয়। ওই কমিটিতে ক্রীড়া সংগঠক শ্রীনিবাস হালদারের স্থলে বিসিবির সাবেক পরিচালক কাজী ইনাম আহমেদকে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের লেবুতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় প্রধান বক্তার বক্তৃতা করেন, সংগঠনের জেলা যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা শামীম আকতার। আমন্ত্রিত অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, লেবুতলা ইউনিয়নের সভাপতি মোস্তফা মনোয়ারুল ইসলাম হ্যাপি, সিনিয়র সহসভাপতি হাসান আলী, ৬নং ওয়ার্ডের সভাপতি শাহাদত হোসেন ও সাংগঠনিক সম্পাদক আবুল কলাম আজাদ। শনিবার বিকেলে টিকেজি সম্মিলনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ বক্তা ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাজমুস সাকিব সবুজ। অনুষ্ঠান পরিচালনা করেন লেবুতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাদের।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের টাউন হল ময়দানে জাকের পার্টি মূলদল ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে জনসভা ও র‌্যালি হয়েছে। শনিবার দুপুরে অনুষ্ঠিত এই জনসভায় জাকের পার্টির নেতা-কর্মীরা জনগণের কল্যাণে কাজ করাসহ দুর্নীতিমুক্ত রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর সাংগঠনিক বিভাগের সভাপতি ও যশোর জেলা জাকের পার্টির সভাপতি হাজী মহিদুল ইসলাম। জনসভায় বক্তারা জাকের পার্টির নীতি ও আদর্শ, এবং তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা দৃঢ়তার সাথে বলেন, জাকের পার্টির নামে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ নেই। আমরা জনগণের কল্যাণে কাজ করতে এসেছি, এবং ইসলামের নীতি ও আদর্শ মেনে চলি। যশোর সদর আসনের জাকের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরকে যানজটমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে পৌরসভা কর্তৃপক্ষ। শনিবার সকালে শহরের দড়াটানা, হাসপাতাল এলাকাসহ বেশ কয়েকটি স্থানে এই অভিযান চালানো হয়। যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ-এর নেতৃত্বে এই অভিযানে উপস্থিত ছিলেন, পৌরসভার ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক মন্টু, মোহাম্মদ আলী, মনিরুজ্জামান নয়ন, মেহেদি হাসান ও আবু বক্কর। অভিযানে দড়াটানা এলাকার ভৈরব হোটেল ও নিউ ভৈরব হোটেলের সামনে বর্ধিত অংশ ভেঙে দেওয়া হয়। এছাড়াও, হাসপাতাল মোড়ের আলী রেজা রাজু সড়কের ফুটপাত দখল করে রাখা দোকানগুলো ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে থাকা সব অস্থায়ী দোকানও পুরোপুরি উচ্ছেদ করা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকার বাসিন্দারা রাস্তার ওপর রাখা একটি ডাস্টবিনের কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এই ডাস্টবিনের ময়লা-আবর্জনার দুর্গন্ধে এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। একই সাথে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। স্থানীয়রা জানান, বকুলতলার কদমতলা মোড়ের কাছে একটি নবনির্মিত দোকানের সামনে এই ডাস্টবিনটি রাখা হয়েছে। এর কারণে শুধু এলাকার ময়লা নয় পাশের টালিখোলা, কাঁঠালতলা এবং পালবাড়ি এলাকার ময়লাও এখানে ফেলা হচ্ছে। এলাকাবাসী এই সমস্যার সমাধান চেয়ে যশোর পৌরসভায় একাধিকবার লিখিত অভিযোগ ও উকিল নোটিশ পাঠিয়েছেন। লিখিত অভিযোগে তারা উল্লেখ করেছেন, ডাস্টবিনের ময়লা-আবর্জনা থেকে প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়াচ্ছে। আশেপাশে কুকুর-বিড়াল ময়লা ছড়িয়ে পরিবেশ নষ্ট করছে।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে যশোর পৌরসভা ও সদর উপজেলার ১৬৫ টি পূজা মন্ডপে নগদ অর্থ ও শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়েছে। শনিবার দলের এই কেন্দ্রীয় নেতার পক্ষে জেলা বিএনপি এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট- যশোর জেলা শাখার নেতৃবৃন্দ যশোর পৌর ও সদর উপজেলার ৮৪ টি মন্ডপে মন্ডপে গিয়ে নগদ অর্থ ও শুভেচ্ছা বার্তা প্রদান করেন। এ দিন সদর উপজেলার হৈবতপুরের ১১ টি, চুড়ামনকাটির ৭ টি, দেয়াড়ার ৫ টি, আরবপুর ইউনিয়নের ৮ টি এবং পৌরসভার ৫৩ টিসহ মোট ৮৪ টি পুজা মন্ডপে অনিন্দ্য…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১৪০টি ভেন্যুকেন্দ্রের সবগুলোই বাতিল করছে যশোর শিক্ষাবোর্ড। ফলে ভেন্যুকেন্দ্রের মোড়কে নিজ প্রতিষ্ঠানের তত্বাবধানে পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সুযোগও বন্ধ হয়ে যাচ্ছে। সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন বলেন, এসএসসি পরীক্ষা নকলমুক্ত, শান্তিপূর্ণ ও প্রভাবমুক্ত পরিবেশে গ্রহণ করা হবে। এজন্য ২০২৬ সালে এসএসসির ভেন্যু কেন্দ্র থাকবে না। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সূত্র জানায়, যশোর বোর্ডের অধীনে খুলনা বিভাগের দশ জেলায় এসএসসি পরীক্ষার ২৯৯টি কেন্দ্র রয়েছে। কেন্দ্রগুলোতে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা পরীক্ষায় অবতীর্ণ হয়। কোনো কোনো কেন্দ্রে সব পরীক্ষার্থীর সংকুলান না হওয়ায় পার্শ্ববর্তী কোনো…

Read More

চৌগাছা সংবাদদাতা চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি উসমান আলী। সভায় প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, যশোর -২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি সাবিরা নাজমুল মুন্নি। বাড়ীয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সভায় আরো উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদ উন নবী মুরাদ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, চৌগাছা উপজেলা বিএনপির সদস্য ইমামুল হক, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর মনা, দপ্তর সম্পাদক আল জীহাদি বাবলু, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ফিজুর,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ৯নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের নাজির শংকপুর ঈদগাহ ময়দান এলাকায় এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ আব্দুর রউফের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ড বিএনপির নির্বাহী সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান আঞ্জু। এ সময় আরো উপস্থিত ছিলেন, নগর বিএনপির সদস্য কাজী নাজির আহমেদ মুন্নু, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওহাব কালু, সাধারণ সম্পাদক ফেরদৌস ওয়াহিদ লিটন, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী খান, নগর বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক সালাহউদ্দিন রাজু, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সৈয়দ শাহাদাত হোসেন লিটন, নগর যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম টগর, ৯নং ওয়ার্ড যুবদলের…

Read More