Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • হযরত মুহাম্মদ (সা.)-র আদর্শ অনুসরণে গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
  • নড়াইলে গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
  • যশোরে পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদ চেষ্টা, নিরাপত্তাহীনতায় পরিবার
  • পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় : মালিক সমিতি থেকে বহিস্কার নয়ন
  • কোটচাঁদপুরে নজরুল বর্ষ উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

উলুধ্বনি ও ঢাকের তালে মিন্টুকে বরণ করে নিলেন মতুয়া সম্প্রদায় হাজারো নারী-পুরুষ

banglarbhoreBy banglarbhoreNovember 14, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মণিরামপুর সংবাদদাতা
উলুধ্বনি ও ঢাকের তালে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামান মিন্টুকে বরণ করে নিলেন মতুয়া সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষ। শুক্রবার বিকেলে মণিরামপুর উপজেলার মতুয়া সম্প্রদায় অধ্যুষিত হরিদাসকাটি ইউনিয়নের হাজিরহাট বাজারে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও প্রচারণায় চালান যশোর-৫ (মণিরামপুর) আসনের মনোনয়ন প্রত্যাশি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু।

জানা যায়, ধারাবাহিক গণসংযোগ ও প্রচারণা অংশ হিসেবে তিনি শুক্রবার দিনব্যাপি উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে নেতাকর্মীদের নিয়ে যান। এ সময় স্থানীয় হাজিরহাট বাজারে পৌছুলে নানা রঙ্গের বস্ত্র পরিহিত হাজারো নারী-পুরুষ ঊলুধ্বনি, শঙ্ক বাজিয়ে ও ঢাকের তালে আসাদুজ্জামান মিন্টুকে বরণ করেন। মতুয়া সম্প্রদায়ের নারী-পুরুষ তাকে সাথে নিয়ে হাজিরহাট থেকে সুন্দলী বাজার পর্যন্ত ঢাক বাজিয়ে নেচে-গেয়ে ধানের শীষের প্রচারণা মিছিলে অংশ নেয়।
পরে হাজিরহাট বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মতুয়া সম্প্রদায়ের আঞ্চলিক সভানেত্রী অঞ্জনা রায়। তারা এবার এই আসনে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা দাবি করেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে আসাদুজ্জামান মিন্টুকে দলীয় প্রার্থী করা হলে মতুয়া তথা হিন্দু সম্প্রদায় ধানের শীষের পক্ষে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন করবে।

মতুয়া সম্প্রদায় আঞ্চলিক কমিটির সভাপতি (পুরুষ) মলিণ রায়ের পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, খানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আব্দুর রকিব, যুবদল নেতা মোতাহারুল ইসলাম রিয়াদ, স্বেচ্ছাসেবক দলের বিল্লাল গাজী, ছাত্রদলের মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।

উলুধ্বনি ঢাক নারী-পুরুষ মতুয়া সম্প্রদায় মিন্টু
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )

    September 1, 2026

    যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার

    August 31, 2026

    যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    August 31, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.