Author: banglarbhore

অভয়নগর সংবাদদাতা নাশকতার মামলায় যশোর জেলা পরিষদের সাবেক সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ মোল্যাকে (৬০) আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার নূরবাগ স্বাধীনতা চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট নওয়াপাড়া হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার ঘটনায় ১৬৪ জনের নামসহ অজ্ঞাতনামা ২৫০ জনের বিরুদ্ধে নাশকতার মামলা হয়। গত ১০ ডিসেম্বর মামলাটি দায়ের করেন অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের বিএনপি নেতা জোবায়ের হোসেন। সেই মামলার এজারহারনামীয় আসামি ছিলেন আব্দুর রউফ মোল্যা। অভয়নগর থানার ওসি এম রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে…

Read More

চৌগাছা সংবাদদাতাযশোরের চৌগাছায় এবার সরকারি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। সোমবার স্বরুপদাহ ইউনিয়নের হিজলী গ্রামের সরকারি জমি থেকে ৪টি মেহগনি গাছ কেটে বিক্রি করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে মঈন উদ্দীন নামে এক ব্যাক্তি চৌগাছা থানায় লিখিত অভিযোগ করেছেন।থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় বিএনপি নেতা হিজলী গ্রামের কামাল হোসেন (৪৮) ও জাকির হোসেন (৪৪) হিজলী গ্রামের একটি মাদ্রাসার সরকারি জমি থেকে ৪টি মেহগনি গাছ কেটে বিক্রি করে দেন।বাদী মঈন উদ্দীন জানান, অভিযুক্তরা বিএনপির নাম খারাপ করতেই নানা অপকর্ম করে চলেছে। আমরা তাদের বিরত করতে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক অবৈধ পথে আসা বিপুল পরিমাণ শাড়ি, থ্রি পিস, ওষুধসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি। সোমবার রাত দেড়টার দিকে যশোরের বেনাপোলের ভবেরবেড় এলাকা থেকে কার্গো ট্রাক ভর্তি এসব মালামাল জব্দ করে ৪৯ বিজিবির সদস্যরা। এ সময় কার্গোর চালক আব্দুল মালেক (৪৬) ও হেলপার অন্তর কর্মকারকে (২৯) আটক করা হয়েছে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১ হাজার ৪৭৬ পিস শাড়ি, ২১৫ পিস থ্রিপিস, ১০ হাজার ৬৯৩পিস বিভিন্ন প্রকার ওষুধ, ৭৪ হাজার ৪৫৫ পিস বিভিন্ন প্রকার কসমেটিকস, টায়ারসহ অন্যান্য মালামাল। যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল ভবেরবেড় ট্রাক টার্মিনালের সামনে পাকা রাস্তার উপর…

Read More

জীবননগর সংবাদদাতা চুয়াডাঙ্গার জীবননগরের দেড় মাস ধরে নিখোঁজ রয়েছেন গৃহবধূ শারমিন খাতুন। আর মেয়ে নিখোঁজ হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন পিতা-মাতা। জানা যায়, ১০ বছর আগে চুয়াডাঙ্গা সদর উপজেলার ঝাঁজরি গ্রামের সাব্বির হোসেনের সঙ্গে বিয়ে হয় জীবননগর উপজেলার শাহপুর গ্রামের ফারহানা আক্তার শারমিনের। বিয়ের দুই বছর পর তাদের ঘরে জন্ম হয় এক কন্যার। তার বয়স এখন ৮ বছর। জানা গেছে, বন্ধুত্বের সুযোগে সাব্বিরের বাড়িতে যাওয়া-আসার মধ্যে শারমিনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন আহসান হাবিব। এই সম্পর্কের জেরে সাব্বিরকে তালাক দিয়ে ৪ মাস আগে আহসান হাবিবকে বিয়ে করেন শারমিন। এর আড়াই মাসের মাথায় নেমে আসে দুঃসংবাদ। গত ১ আগস্ট আহসান হাবিব শারমিনকে কুষ্টিয়ার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির যুব শাখা যুবশক্তির সাবেক ৫০ নেতাকর্মী যোগ দিয়েছেন গণঅধিকার পরিষদে। সোমবার বিকালে যশোর প্রেস ক্লাবের মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব নেতৃবৃন্দ সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দদের ফুল দিয়ে যোগদান করেন। গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দও তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। যোগদান করা নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব জেসিনা মুর্শিদ ও যুবশক্তির জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম রুবেল। এরমধ্যে জেসিনাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পদ স্থগিত করা হয়। যদিও তিনি দাবি করেন তার স্থগিতের চিঠি ভুয়া ছিল। গণঅধিকার পরিষদ যশোর শাখার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো…

Read More

শরণখোলা সংবাদদাতা পূর্ব সুন্দরবনের বনরক্ষীদের টহল অভিযানে বিষ দিয়ে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করেছে বনরক্ষীরা। রোববার সন্ধ্যায় শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের সদস্যরা বেতমোর নদীর সাইটখালে এ অভিযান চালায়। এ সময় আটকদের কাছ থেকে দুটি রিপকর্ড বিষের বোতল, প্রায় ৪০ কেজি চিংড়ি, একটি খালপাটা জাল ও নৌকা জব্দ করা হয়। আটক জেলেরা হলেন শরণখোলার রায়েন্দা গ্রামের খলিল, আল আমিন ও জাহিদ। শরণখোলা রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রানা দেব জানান, বন আইন ভঙ্গের দায়ে আটক তিনজনের বিরুদ্ধে মামলা দিয়ে সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Read More

বাংলার ভোর প্রতিবেদক ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে বাপাউবো এবং সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। যশোর ও খুলনার ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) এবং বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সোমবার রাজধানীর পান্থপথে পানি ভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের পক্ষে স্বাক্ষর করেন যশোর পানি উন্নয়ন সার্কেল, খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক বি. এম. আব্দুল মোমিন। সেনাবাহিনীর পক্ষে স্বাক্ষর করেন ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মামুন উর রশিদ। প্রকল্পের আওতায় যশোর ও খুলনা অঞ্চলের হরিহর নদী (৩৫ কিলোমিটার), হরি-তেলিগাতি নদী…

Read More

অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অনুষ্ঠানে নির্বিঘ্নে পূজা উদযাপনের লক্ষে সকলের সহযোগিতা কামনা করে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টকারী বা কোনো প্রকার অঘটনের আশঙ্কা থাকলে স্থানীয় প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল ফারুক। মতামত প্রকাশ করেন, উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম রবিউল ইসলাম, অভয়নগর সেনা ক্যাম্পের ইনচার্জ ওয়ারেন্ট অফিসার গোলজার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জেসমীন আক্তার,…

Read More

চুয়াডাঙ্গা সংবাদদাতা বৈদ্যুতিক গোলযোগের কারণে চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম দুই দিন ধরে প্রায় স্থবির হয়ে পড়েছে। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে পাসপোর্ট সেবার জন্য আসা শত শত মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ব্যর্থ হয়ে ফিরতে হচ্ছে। সোমবার দুপুরে আংশিক মেরামতের পর সীমিত আকারে পাসপোর্ট ডেলিভারি শুরু হলেও আবেদন গ্রহণসহ পূর্ণাঙ্গ কার্যক্রম এখনও স্বাভাবিক হয়নি। অফিস সূত্র বলছে, অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর ক্ষতিগ্রস্ত হয়ে সার্ভার হঠাৎ বন্ধ হয়ে যায়। এতে টানা দুই দিন পাসপোর্টের আবেদন ও ডেলিভারি বন্ধ থাকায় কয়েক শতাধিক মানুষ ভোগান্তিতে পড়েন। সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, পাসপোর্ট অফিসের গেট ও আশপাশে লাইনে দাঁড়ানো মানুষের মধ্যে ক্ষোভ ও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর উপশহস্থ এস. এম সুলতান ফাইন আর্ট কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ কলেজ ক্যাম্পাসে রোববার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে। নবীনবরণ উদযাপন পরিষদের আহবায়ক প্রভাষক গৌতম কুমার বিশ্বাসের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ মো. শামীম ইকবাল। নতুন শিক্ষার্থীদের শুভ কামনা জানিয়ে বক্তব্য রাখেন প্রভাষক সোমা কবিরাজ, প্রভাষক শান্তা দাশ, প্রভাষক এস. এম তাইফুর রহমান ও প্রভাষক সৈকত চৌধুরী। শিক্ষার্থী শিপনের উপস্থাপনায় এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

Read More