Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Excellent Établissement en Web : Guide Détaillé pour une Aventure de Divertissement Idéale
  • Glücksspielportal ohne Verifizierung – Zügiger Spielspaß frei von behördliche Hindernisse
  • যুবদল নেতা শহীদকে অব্যাহতি রানাসহ দুই নেতাকে চূড়ান্ত সতর্কবার্তা
  • যশোরে সবজির বাজার উর্ধ্বমুখি : স্থিতিশীল মাছ-মাংস
  • যশোরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যে জমি দখলের অভিযোগ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা
  • চুড়ামনকাটিতে আট দলীয় ফুটবলে সোনার বাংলা চ্যাম্পিয়ন
  • চৌগাছা কাঁচাবাজারে অবৈধ ১৮ দোকান, জায়গা না পেয়ে ফিরছেন কৃষক-ব্যাপারি
  • যশোরে খেলাফত মজলিসের প্রতিবাদ সমাবেশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 12
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কায়বায় ধানের শীষের প্রার্থী তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠক

banglarbhoreBy banglarbhoreNovember 15, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শার্শা সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শার্শা-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সাংসদ মফিকুল ইসলাম তৃপ্তির গণসংযোগ ও বৈঠকে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে কায়বা ইউনিয়ন বিএনপির আয়োজনে রুদ্রপুর স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা মাঠে এ গণসংযোগ ও উঠান বৈঠকে অনুষ্ঠিত হয়।

কায়বা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইমাম হোসেনের সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক কামরুজ্জামান মুন্নার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। এ সময় তিনি বলেন, বিএনপি জনগণের দল, এই দলের অনেক ইতিহাস ঐতিহ্য আছে। এই দলের প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন। আমি শহিদ জিয়ার আদর্শের একজন সৈনিক, আমি ছাত্র জীবন থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমি যদি আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী হতে পারি তাহলে বেকারত্ব দূরিকরণ ও শিক্ষিত যুবকদের চাকরির ব্যবস্থা করবো। পাশাপাশি নারীদের কর্মসংস্থান গড়ে তুলবো।

এ সময় আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন বাবলু, সদস্য আল উজায়ের সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, কায়বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুলা মিলন, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন বাপ্পীসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

জনসংযোগ ও উঠান বৈঠক শেষে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের ভোট প্রার্থনা করে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন প্রাধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি।

উঠান বৈঠক গণসংযোগ তৃপ্তি ধানের শীষ প্রার্থী
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যুবদল নেতা শহীদকে অব্যাহতি রানাসহ দুই নেতাকে চূড়ান্ত সতর্কবার্তা

    September 11, 2026

    যশোরে সবজির বাজার উর্ধ্বমুখি : স্থিতিশীল মাছ-মাংস

    September 11, 2026

    যশোরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যে জমি দখলের অভিযোগ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা

    September 11, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.