Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )
  • বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
  • ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার এক
  • ‘আদর্শ ও কর্মে বেঁচে থাকবে ফজলে রাব্বি মোপাশা’
  • ‘ব্ল্যাক বেল্ট ইন মেমরি’ খেতাবে ভূষিত হামিদুল হক সংবর্ধিত
  • বিসিবির অর্থায়নের নতুন পিচে দুর্বৃত্তের হামলা, ৪ লাখ টাকার ক্ষতি
  • যশোরে খুদে পায়ে বিশ্বকাপের উন্মাদনা (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ১৫, ২০২৫

পাঁচ হাজার মোটরসাইকেলে আজিজুরের শোডাউন

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ১৫, ২০২৫
Facebook Twitter WhatsApp
পাঁচ হাজার মোটরসাইকেলে আজিজুরের শোডাউন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের শার্শায় জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমানের নেতৃত্বে প্রায় ৫ হাজার মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শার্শার মিনি স্টেডিয়াম থেকে মোটরসাইকেলের এ বিশাল শোভাযাত্রা শুরু হয়। মোটরসাইকেলের দীর্ঘ মিছিলটি শার্শা বাজার, নাভারণ, বেনাপোলসহ উপজেলার ১১টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। স্থানীয় এলাকাবাসী ও পথচারীরাও এ বিশাল এই বহর দেখতে ভিড় করেন। পরে শার্শা বাজারে গিয়ে সমাপ্তি ঘটে।

শোডাউন শেষে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও শার্শা-১ আসনের প্রার্থী মাওলানা আজিজুর রহমান বলেন, আগামী দিনে শার্শাকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই। উন্নয়ন ও সব ভালো কাজের সঙ্গে থাকব। এ সময় যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, রেজাউল করিম, অধ্যাপক মাওলানা ফারুক হাসান, জাহাঙ্গীর আলম, ফিরোজ আল মাহমুদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজিজুর জামায়াত মোটরসাইকেল শার্শা শোডাউন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )

বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.