বাংলার ভোর প্রতিবেদক যশোরে এক মাংস ব্যবসায়ীর গরু জবাইস্থলে বাছুর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে শহরতলির ধর্মতলায় মা-বাবার দোয়া মিট হাউজে এই বাছুর পাওয়া যায়। যা নিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। খবর পেয়ে দুপুর ১২টার দিকে টাস্কফোর্স টিম সেখানে অভিযান চালায়। তবে, ওইসময় পালিয়ে যান মালিক নজরুল ইসলাম। পরে ভ্রাম্যমাণ আদালত দোকানে উপস্থিত লোকজনের কাছ থেকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করে। এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, সকালে তাদের কাছে খবর আসে নজরুলের কসাইখানায় গরুর বাচ্চা পড়ে আছে। তারা তাৎক্ষণিক সেখানে অভিযান চালান। কিন্তু তাদের পৌঁছানোর আগেই ওই গরুর বাচ্চাটি সরিয়ে ফেলা হয়। প্রতিষ্ঠান মালিককে…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক বন্ধের অভিযান স্থগিতের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন শত শত চালক। একই সাথে, তারা তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছেন। যশোর জেলা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বুধবার দুপুরে শহরের ঈদগা মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করে। যানজটের কারণে সম্প্রতি যশোর পৌরসভা লাইসেন্স বিহীন ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক বন্ধে অভিযান পরিচালনার ঘোষণা দেন। এর প্রতিবাদে সকাল সাড়ে ১১টা থেকে শহরের ঈদগাহ মোড়ে জড়ো হন চালকরা। এরপর সেখানে সংক্ষিপ্ত সভা শেষে দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত করা হয়েছে। দলের চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির সুপারিশে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক সমরেশ মন্ডল মানিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দলটির জেলা শাখা মেয়াদোত্তীর্ণ হওয়ায় আগামী তিন মাসের জন্য জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়েছে। এতে আজিজুর রহমানকে আহবায়ক ও মুফতি ফিরোজ শাহকে সদস্য সচিব করে ৪৫ সদস্য বিশিষ্ট একটি সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এই কমিটি আগামী তিন মাসের মধ্যে যশোর জেলার সকল উপজেলা কাউন্সিল সম্পন্ন করে জেলা কাউন্সিলের মধ্য…
♦ কোন ধরনের লাইসেন্স নবায়ন নেই ♦ মালিকানা জবর দখলের অভিযোগ বাংলার ভোর প্রতিবেদক যশোর ডায়াগনস্টিক সেন্টারের বেহালদশা। স্যাঁতসেতে আর নোংরা পরিবেশ, অদক্ষ জনবল আর লাইসেন্স বিহীন এই ডায়াগনস্টিক সেন্টারটি বছরের পর বছর অবৈধভাবে ব্যবসা করে গেলেও তা দেখার যেন কেউ নেই। প্রতিষ্ঠানটি মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে রীতিমতো প্রতারণায় নেমেছে। প্যাথলজিক্যাল টেস্ট, এক্স-রে, ইসিজি, ইকো, আল্ট্রাসনোগ্রাফি, সিবিসি, আরবিএস, সিরাম ক্রিয়েটিনাইন, এমআরআই, সিটি স্ক্যান থেকে শুরু করে সব ধরনের মেডিকেল টেস্ট করছে। কিন্তু এসবই হচ্ছে কাগজে কলমে। যার গ্রহণযোগ্যতার মান জিরো। প্রতিনিয়িত মানুষ এই প্রতিষ্ঠানের মাধ্যমে নানারকম প্যাথলজিক্যাল টেস্টের নামে হয়রানি ও প্রতারণার শিকার হচ্ছেন। যশোর ২৫০ বেড জেনারেল হাসপাতালের প্রধান ফটকের…
বাংলার ভোর প্রতিবেদক প্রতারণা ও জালিয়াতির অভিযোগে পৌরসভার সার্ভেয়ার (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার শহরের বকচর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট ইসতিয়াক আহমেদ এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তুনু কুমার মন্ডল অভিযোগের তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। অপর আসামিরা হলেন, বকচর হুশতলা এলাকার মেসবাহ উদ্দিন আহম্মেদের ছেলে বাহাউদ্দিন আহেম্মদ ও পশ্চিম বারান্দীপাড়া কদমতলা এলাকার শেখ আব্দুল ওয়াজেদের ছেলে শেখ আশরাফুর রহমান। মামলার অভিযোগে জানা গেছে, অ্যাডভোকেট ইসতিয়াক আহমেদ বকচর মৌজার এসএ ২৩৭ ও আরএস ৬০২ দাগের ২ দশমিক ৪২ শতক জমি ক্রয় করেন অ্যাডভোকেট শেখ তাজ হোসেন তাজুর কাছ থেকে। জমির চৌহদ্দি অনুযায়ী…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে জগদীশচন্দ্র বসু বিজ্ঞান ক্লাবের আয়োজনে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত যশোর শংকরপুরের সফটওয়্যার টেকনোলজি পার্ক মিলনায়তনে এই বিজ্ঞান উৎসব করা হয়। এই উৎসবে খুলনা বিভাগের আট জেলার বিভিন্ন স্কুল ও কলেজের ৪০০ থেকে ৪৫০ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। উৎসবে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করে। জেলা প্রশাসক আজাহারুল ইসলাম ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক (গ্রেড-১) মুনিরা সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মৃত্যুঞ্জয় বিশ্বাস, পুলিশ সুপার রওনক জাহান, যশোর সফটওয়্যার…
বাংলার ভোর প্রতিবেদক স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়াতে যশোরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে ‘আমরা নারী’ এবং এর সহযোগী সংগঠন ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। বুধবার সকালে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি শুরু হবে। এই র্যালিতে যশোর সদরের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেবে। র্যালি শেষে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার…
বাংলার ভোর প্রতিবেদক ভৈরব নদের ওপর তিনটি নির্মাণাধীন সেতু দ্রুত শেষ করা ও একটি ক্ষতিগ্রস্ত অস্থায়ী সেতু অবিলম্বে মেরামতের দাবিতে স্মারকলিপি দিয়েছে ভৈরব নদ সংস্কার আন্দোলন কমিটি। বুধবার দুপুর সাড়ে ১২টায় এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমানের কাছে এই স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে আন্দোলনকারীরা জানান, ভৈরব নদ দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রধান নদী এবং এর স্বাভাবিক প্রবাহের সঙ্গে ভবদহসহ উপকূলীয় অঞ্চলের জলাবদ্ধতা, লবণাক্ততা ও জীববৈচিত্র্য রক্ষা সরাসরি জড়িত। কিন্তু নদের প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় এই অঞ্চলের প্রাণ-প্রকৃতিতে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। ভূমি গঠন প্রক্রিয়াও ব্যাহত হচ্ছে, যা জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চল তলিয়ে যাওয়ার ঝুঁকি বাড়াচ্ছে। আন্দোলনকারীদের অভিযোগ, ২৭২ কোটি টাকা ব্যয়ে…
বাংলার ভোর প্রতিবেদক প্রতিভা অন্বেষণে বাংলাদেশ টেলিভিশনের রিয়েলিটি শো ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার যশোর আঞ্চলিক পর্যায়ের বাছাই পর্ব বুধবার সকাল থেকে জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে। এই প্রতিযোগিতা ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রথম দিনে আঞ্চলিক পর্যায়ে অংশগ্রহণকারী ৬শ’র মধ্যে ‘ইয়েস কার্ড’ পেয়েছে ২০৮ জন। জেলা প্রশাসক আজাহারুল ইসলাম ও পুলিশ সুপার রওনক জাহান প্রতিযোগিতা কার্যক্রম পরিদর্শন এবং অংশগ্রহণকারীর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। জেলা সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম, তথ্য অফিসার এলিন সাঈদ উর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন, বাংলাদেশ টেলিভিশনের কন্ট্রোলার আনোয়ার সাদাত, প্রযোজক এল রোমাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায়…
জীবননগর সংবাদদাতাচুয়াডাঙ্গার জীবননগরে সোনালী ব্যাংকের সাথে শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন বেতন, ভর্তি ফি, পরীক্ষার ফিসহ বিবিধ ফি, চার্জ আদায় কার্যক্রমের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ ঘটিকায় সোনালী ব্যাংক পিএলসি জীবননগর শাখার আয়োজনে শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সেমিনার কক্ষে এই চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাকি বিল্লাহর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসির চুয়াডাঙ্গা প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক জীবননগর শাখা প্রধান আব্দুল হান্নান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইয়াদুল ইসলাম, সিনিয়র অফিসার আসাদুল ইসলাম, সিনিয়র শিক্ষক শফিউল্লাহ, সিনিয়র শিক্ষক নুর কুতুবুল আলম প্রমুখ। স্বাগত বক্তব্যে…