Author: banglarbhore

এম আই মুকুল, জীবননগর দরজায় কড়া নাড়ছে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। চুয়াডাঙ্গার জীবননগরে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে পালনের জন্য ২৫ টি পূজামণ্ডপ প্রস্তুত করা হয়েছে। প্রতিমা প্রস্তুতির কাজ শেষ করে এখন রংতুলিতে দেবির সৌন্দর্য বর্ধনের কাজ করছেন কারিগরেরা। এছাড়াও পূজামণ্ডপ এলাকায় বাহারি আলোকসজ্জা দিয়ে সুসজ্জিত করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালনের জন্য প্রতিটি পূজা মণ্ডপে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষজনের মধ্যে আনন্দোৎসব শুরু হয়ে গেছে। প্রতিমা বিসর্জন পর্যন্ত চলবে তাদের এই আনন্দোৎসব। জীবননগর পূজা উদযাপন কমিটির আহবায়ক জীবন সেন বলেন, উপজেলায় এবার মোট ২৫ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখানুপাতিক (পি.আর) পদ্ধতিতে প্রবর্তন, প্রয়োজনীয় সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার দৃশ্যমান বিচার, আসন্ন নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখা। শুক্রবার বিকেল ৩টায় যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে দলের জেলা সভাপতি মিয়া মুহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি¡ মোহাম্মদ আলী সরদারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক ও যশোর- ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহা. শোয়াইব হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পি. আর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচনে পেশি শক্তি ও কালো টাকার দৌরাত্ম্য…

Read More

♦ আগাম শীতকালীন সবজিতে দামে স্বস্তি ফিরছে ♦ ভোজ্যতেলের অসাধু সিন্ডিকেট তৎপর কাজী নূর উত্তাপ ছড়ানো সবজির বাজারে স্বস্তি ফিরছে। আগাম শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কমতে শুরু করেছে দাম। তবে ভরা মৌসুমেও ইলিশ মাছের দাম কমেনি। চড়া দামে ইলিশ কিনতে না পারায় ভোক্তাদের মাঝে অসন্তোষ বাড়ছে। বিক্রেতারা বলছেন, বাজারে ইলিশের সরবরাহ পর্যাপ্ত থাকা স্বত্তেও বিক্রি নেই বললেই চলে। এজন্য অতিরিক্ত দামকে দায়ি করছেন বিক্রেতারা। ভোজ্যতেলের দাম বৃদ্ধিতে ভোক্তারা বলছেন, শীতকে সামনে রেখে ভোজ্যতেলের অসাধু ব্যবসায়ীরা তৎপর হয়েছে। এখনই প্রশাসনের কঠোর হস্তক্ষেপ শুরু না হলে ভরা শীতে বরাবরের মতো ভোজ্যতেলর দাম অসহনীয় পর্যায়ে যেতে পারে। শুক্রবার যশোরের হাজী মোহাম্মদ মহসিন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। শুক্রবার বিকেলে যশোর দড়াটানা ভৈরব চত্বরে এই সভাবেশ অনুষ্ঠিত হয়। জাগপা যশোর জেলার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা জুলাই সনদের আলোকে নির্বাচন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও জুলুমের বিচার এবং ভারতের সাথে হওয়া অসম চুক্তি বাতিলের দাবি জানান। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র প্রেসিডিয়াম সদস্য খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়ক এবং যশোর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি  নিজামদ্দিন অমিত। নিজামদ্দিন অমিত তার বক্তব্যে সরকারের প্রতি ৭টি প্রধান দাবি উত্থাপন করেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এসব দাবি জরুরি ভিত্তিতে মেনে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক অভয়নগরের দুর্গাপুর গ্রামের সাবেক যুবদল নেতা ও ব্যবসায়ী ইনাম গাজী হত্যা চেষ্টা মামলায় বিএনপির সাবেক নেতা আসাদুজ্জামান জনিকে শোন-অ্যারেস্টের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরা বেগম আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। মামলার অভিযোগে জানা গেছে, নওয়াপাড়া বিএনপির সাবেক নেতা জনি ও তার সহযোগীদের অত্যাচারে অতিষ্ঠ ছিলেন দলের লোকজনসহ স্থানীয় ব্যবসায়ীরা। এর প্রতিবাদ করায় ইনাম গাজীর সঙ্গে জনির লোকজনের বিরোধ সৃষ্টি হয়। গত ৫ মার্চ বিকেলে ইনাম গাজী নওয়াপাড়া কাঁচাবাজারে গেলে জনির লোকজন তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ইনাম গাজীকে কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় ইনাম গাজী ৯ মার্চ ১৬ জনের নাম উল্লেখসহ…

Read More

শার্শা সংবাদদাতা জীবনযুদ্ধে জয়ের লক্ষ্যে সাইপ্রাসে গিয়ে নির্মাণ কাজের সময় ছাদ থেকে পড়ে হাফিজুর রহমান (৪৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি যশোর জেলাধীন বেনাপোল সীমান্তবর্তী পুটখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে। ৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে তিনি মারা যান। মাত্র ১৩ দিন আগে গত ৯ সেপ্টেম্বর ভাগ্য পরিবর্তনের আশায় সংসার, পরিজন ছেড়ে পাড়ি জমিয়েছিলেন ইউরোপের দেশ সাইপ্রাসে। এদিকে তার অকাল মৃত্যুতে স্বজন হারানো বেদনার সাথে যোগ হয়েছে রেখে যাওয়া দেনা পরিশোধের চিন্তা। হাফিজুরের স্বজনেরা জানান, হাফিজুর তার এক বন্ধুর সাথে যোগাযোগ করে গত ৯ সেপ্টম্বর যায় সাইপ্রাসে। বিদেশ যেতে তার খরচ হয়েছে ১২ লাখ টাকা। এর মধ্যে ৭…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের লেবুতলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা হয়। সভায় প্রধান বক্তা ছিলেন, সংগঠনের জেলা যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা শামীম আকতার। আমন্ত্রিত অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সহসভাপতি মান্নান বিশ্বাস, লেবুতলা ইউনিয়নের সভাপতি মোস্তফা মনোয়ারুল ইসলাম হ্যাপি, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, ৭নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি আব্দার হোসেন, সাবেক সভাপতি আব্দুল হামিদ বিশ্বাস, বর্তমান সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক আব্দুল গণি। লেবুতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, একই সংগঠনের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দেশের চাহিদার সিংহভাগ সবজি সরবরাহ করে যশোরের চাষিরা। তবে টানা বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে সবজির ক্ষেত ও বিজতলা। কয়েক দফায় সবজির চারা রোপণ করেও বাঁচানো যাচ্ছে না। তাই বারবার সবজি চারা রোপণ করছে কৃষকরা। দেরিতে রোপণ করায় পিছিয়ে যাচ্ছে শীতকালীন সবজি চাষের মৌসুম। ফলে শীতের মৌসুমে বাজারে সবজি সরবরাহ করাও কঠিন হবে। বাজারে শীতকালীন সবজির ভরপুর সরবরাহ এবার দেরিতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে কৃষি বিভাগ বলছে, সবজি উৎপাদনে ক্ষতিগ্রস্ত চাষিদের দেয়া হচ্ছে সার ও বিজের প্রণোদনা। যশোরের চৌগাছা সড়কের আব্দুলপুর গ্রামের রাস্তার দু’পাশে তাকালেই দেখা যাবে শত শত পলিথিনে ঢাকা রয়েছে সবজির বিজতলা। প্রতিবছর আষাঢ় মাস…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরে এক নারীকে স্ত্রী দাবি করে হাতাহাতিতে জড়ানো সেই দুই পুরুষ জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার সকাল ও দুপুরে তারা যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এদিকে কারাগারের ফটকে ওই নারীর ছেলে ও ছেলের বউসহ স্বজনেরা দ্বিতীয় স্বামী দাবি করা ব্যক্তিকে মারপিট করার জন্য অবস্থান নেন। এতে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় কারারক্ষী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। যশোরে প্রকাশ্যে স্ত্রীকে নিয়ে দুইজনের মধ্যে টানাহেঁচড়ার ঘটনায় কারাগারে আটক থাকা দুইজনের জামিন বুধবার মঞ্জুর করেন আদালত। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল জামিন আবেদনের শুনানি শেষে তাদেরকে জামিনের আদেশ দেন। ওই জামিনের কাগজ কারাগারে পৌঁছালে আজ…

Read More

‘তৃণমূলের সংগঠন সংহত করি গণতন্ত্র, সুশাসন ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী করি’ এই শ্লোগানকে সামনে নিয়ে কর্মী সম্মেলনের মাধ্যমে সাংগঠনিক মাসের সমাপনী ঘোষণা করেছে বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখা। বৃহস্পতিবার বিকেল জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সমাপনী সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি আফরোজা শিরীন। বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফা, জেলা কমিটির সহ-সভাপতি রোজিনা রহমান, সহ-সভাপতি নাসিমা বানু লিলি, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সুলতানা রহমান জলি, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুরশীদা জাহান খাঁন, লিগ্যালএইড সম্পাদক অ্যাড. কামরুন নাহার কনা, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক সুফিয়া বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতানা পারভীন, ভারপ্রাপ্ত প্রশিক্ষণ সম্পাদক রুমা পারভীন, সদস্য জোৎস্না রানী ঘোষ,…

Read More