Author: banglarbhore

জীবননগর সংবাদদাতা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সিংনগর বাঁওড়ের বাঁধ ভেঙে পানির প্রবল স্রোতের চাপে একের পর এক ধসে পড়ছে ব্রিজ। মনোহরপুর, সন্তোষপুর, রাঙ্গিয়ারপোতা ব্রিজের পর এবার ধসে পড়েছে সিংনগর ব্রিজ। এছাড়াও ব্রিজের চারপাশে ফাটল দেখা দেয়ায় হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। এদিকে, ব্রিজের ক্ষয়ক্ষতির জন্য সিংনগর মৎস্যজীবী সমিতির সদস্যদের দায়ি করে শুক্রবার সকাল ৮ টায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য আহাদ আলী বলেন, ব্রিজটি এই এলাকার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্রিজের ওপর দিয়ে সিংনগর গ্রাম ছাড়াও আশপাশের ৮-১০ টি গ্রামের মানুষ যাতায়াত করে থাকেন। এই ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে হাজার হাজার মানুষ এখন দুর্ভোগে পড়েছেন। কৃষক তাদের কৃষিপণ্য দর্শনা ও অন্যান্য…

Read More

বাগআঁচড়া সংবাদদাতা যশোরের বাগআঁচড়া, নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে শ্রমিকদের মাঝে মৃত্যুভাতা ও পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ করাহয়েছে। শুক্রবার সকালে বাগআঁচড়া শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় শার্শা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের নিজস্ব অর্থায়নে মৃত দুই শ্রমিকের পরিবারের হাতে নগদ ৩৫ হাজার টাকা করে মোট ৭০ হাজার মরণ ভাতার টাকা তুলে দেন অতিথিরা। মটর শ্রমিক পরিবহন ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু। বিশেষ অতিথি ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ…

Read More

বুধবার যশোর শহরের মাইকপট্টি বায়তুস সালাম জামে মসজিদের আহ্বায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপবিভাগীয় প্রকৌশলী-১ এর এসডিই তরিকুল ইসলাম। সভায় ৪১ সদস্য কমিটি গঠন করা হয়। কমিটিতে কার্যকরী সহসভাপতি মনোনীত হয়েছেন ডা. আবুল কালাম আজাদ লিটু, সহসভাপতি-২ এএম জামাল উদ্দীন বিলু ও সহসভাপতি-৩ মনোনীত হয়েছেন ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান। সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী হওয়ায় গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হন ফিরোজ কবীর। সহসাধারণ সম্পাদক-১ মনোনীত হন সৈয়দ শাহাজাহান আলী খোকন ও সহসাধারণ সম্পাদক-২ মুন্সি ইলিয়াস হোসেন। কোষাধ্যক্ষ পদে দুইজন প্রার্থী হওয়ায় গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হন জিএম মাহবুব আলম এবং দপ্তর সম্পাদক পদে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের নিয়ে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার হাসপাতালের কনফারেন্স রুমে বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি, স্বাস্থ্য বিভাগ ইউনিট শাখা, যশোর-এর উদ্যোগে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিট শাখার সভাপতি  দাউদ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েত। বিশেষ অতিথি ছিলেন সার্জারি বিভাগের ডাক্তার আবু হায়দার মনিরুজ্জামান, দন্ত বিভাগের ডাক্তার শের আলীসহ হাসপাতালের চতুর্থ শ্রেণীর বিভিন্ন কর্মচারীবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই হাসপাতালে কর্মরত সকল শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীরা একসাথে কাজ করলে হাসপাতালের সার্বিক কার্যক্রম সফলভাবে এগিয়ে নেওয়া সম্ভব। পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক  যশোরের মনিরামপুরের রোহিতায় সাবেক এক ইউপি চেয়ারম্যানের পুকুর থেকে মাহমুদা সিদ্দিকা (১৩) নামে এক কিশোরীর বিবস্ত্র লাশ উদ্ধারের মূল রহস্য উদ্ধার করেছে পুলিশ। কিশোরীর বাবা মাওলানা আইনুল হক নিজেই মেয়েকে দোকান থেকে রুটি চুরি করে খাওয়ার অপরাধে শ্বাসরোধে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়েছিলেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আদালতে মেয়েকে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছেন আয়নুল হক। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, হত্যার স্বীকার কিশোরী মাহমুদার বাবা আয়নুল হককে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়েছে। তিনি আদালতকে জানিয়েছেন গত সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশের দোকান থেকে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক মার্কিন সেনাদের সঙ্গে যৌথ সামরিক মহড়া, চট্টগ্রাম বন্দর ও করিডোর বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া এবং সাম্রাজ্যবাদের কাছে দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ। বৃহস্পতিবার বিকেলে শহরের নীল রতন ধর সড়কে অবস্থিত সংগঠনের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ হয়। সংগঠনের জেলা সম্পাদক তসলিম উর রহমানের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সদস্য জিল্লুর রহমান ভিটুসহ প্রমুখ নেতাকর্মী। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মার্কিন সেনারা চট্টগ্রামে এসে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে, অথচ সরকার…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছায় প্রসূতি মৃত্যুর ঘটনাকে ঘিরে প্রশাসন ফেমাস মেডিকেল ক্লিনিককে সিলগালা করেছে। বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ারের নেতৃত্বে পৌরসদরের রাজাপটিতে এ অভিযান চালানো হয়। ক্লিনিকের প্রধান ফটক বন্ধ থাকায় প্রশাসনের পক্ষ থেকে নতুন করে তালা ঝুলিয়ে দেয়া হয়। পরে ভবনটি মালিকের জিম্মায় রাখা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মতিন ও থানার এসআই কামাল হোসেন প্রমুখ। জানা গেছে, গত মঙ্গলবার উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের শিওরদাহ গ্রামের ইয়ানুর রহমানের মেয়ে সোহানা খাতুন (১৯) ফেমাস ক্লিনিকে সিজার অপারেশনের সময় মারা যান। অপারেশনটি পরিচালনা করেন বিতর্কিত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের ৫টি স্বর্ণের বারসহ আবু বকর সিদ্দিক নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে  বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে যশোর শহরের মুড়লীর মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়। আটক আবু বকর সিদ্দিক ঢাকার শ্যামপুর থানা এলাকার ডিআইটি প্লট এলাকার বাসিন্দা। এসময় তার দেহ তল্লাশী করে ৬৯৭ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার, একটি মোবাইল, একটি পাওয়ার ব্যাংক এবং নগদ ১ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি আভিযানিক দল শহরের মুড়লি মোড় এলাকায় অভিযান চালিয়ে আবু…

Read More

বাঘারপাড়া সংবাদদাতা বাঘারপাড়া থানা পুলিশ গতকাল একটি মাদক বিরোধি অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে। আটকদের জেল হাজতে পাঠানো হয়েছে। এদের মধ্যে আলোচিত একজনের নাম ওহিদুল ইসলাম মনি (৪০)। জানা গেছে, গত কয়েকমাসের নজরদারিতে গতকাল নারিকেলবাড়িয়া ফাঁড়ি পুলিশ অহিদুলকে আটক করে। তিনি নারিকেলবাড়িয়া ইউনিয়নের মালঞ্চি গ্রামের বাসিন্দা। এ সময় ঘটনাস্থল থেকে তানসেন (২৪) নামে তার এক সহযোগিকেও আটক করা হয়। তার বাড়ি ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে। বাঘারপাড়া থানার ওসি ফকির তাইজুর রহমান জানিয়েছেন, তাদের কাছে ইনফরমেশন ছিলো অহিদুর বাঘারপাড়ার ধলগ্রাম, বহরামপুর, বেলেডাঙ্গা, নারিকেলবাড়িয়া সহ বেশ কয়েকটি বাজার এলাকায় ইয়াবা বিক্রির পয়েন্ট বানিয়েছে। দীর্ঘ নজরদারির পর গতকাল ভোরে নারিকেলবাড়িয়া সেবা সংঘ…

Read More

কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে বৃহ¯পতিবার দুপুরে টিসিবির পণ্য না পেয়ে সড়ক অবরোধ করেন কার্ডধারীরা। কেশবপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় তারা সড়ক অবরোধ করে রাখেন। এতে যশোর-চুকনগর সড়কের দু’পাশে যাত্রীবাহী বাসসহ অসংখ্য যানবাহন আটকা পড়ায় ভোগান্তিতে পড়ে অসংখ্য মানুষ। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জানা গেছে, শহরের পুরাতন বাসস্টান্ডের একটি গোডাউনে ডিলার আব্দুল বারিক পৌরসভার এক, সাত, আট ও নয় নম্বর ওয়ার্ডের ৬০৫ জন কার্ডধারীর মাঝে বৃহ¯পতিবার সকাল থেকে টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রি করছিলেন। কিন্তু দুপুর একটার দিকে ৬০৫টি কার্ডের পণ্য শেষ হয়ে গেলে গোডাউন বন্ধ করে দেয়া হয়।…

Read More