Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরে দ্বিতীয় স্ত্রী ও তার আগের স্বামীর ঘরের সন্তানের অত্যাচারে মানবেতর জীবনযাপন করছেন কাজী জাহিদুল আলম নামে এক পল্লী চিকিৎসক। প্রতিনিয়ত তার বসত বাড়ির জমি লিখে নেয়ার জন্য মারধর করছে। মোটা অংকের দেনমোহর দাবি করায় দ্বিতীয় স্ত্রীকে তালাক দিতে পারছেন না তিনি। বুধবার সকালে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন ভুক্তভোগী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাজী জাহিদুল আলম জানান, তার প্রথম স্ত্রী ডিভোর্স হওয়ার পর তিনি পাঁচ বছর আগে সোনালী বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। সোনালীর পূর্বের ঘরের ছেলে সজিবও তাদের সঙ্গে থাকেন। জাহিদুল আলম দাবি করেন, বিয়ের কিছু দিন পর থেকেই তার দ্বিতীয় স্ত্রী ও সৎ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের ঐতিহ্যবাহী ভৈরব নদকে দখলমুক্ত করে আবারো সচল করার দাবিতে বুধবার দুপুরে জেলা প্রশাসক আজাহারুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেছে ‘ভৈরব নদ সংস্কার আন্দোলন’ নামে একটি সংগঠন। স্মারকলিপিতে নদী সংস্কারের জন্য আট দফা দাবি তুলে ধরা হয়েছে। দ্রুত এই দাবিগুলো কার্যকর করার আহ্বানও জানানো হয়েছে। দাবিগুলো হলো, দ্রুত সময়ের মধ্যে ভৈরবের উজানে নদী সংযোগ স্থাপন করতে হবে। ভৈরবসহ সকল নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ করে নদীর সীমানা পুনরুদ্ধার করতে হবে। নদীর সীমানার মধ্যে থাকা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। ‘নদী তট আইন’ মেনে নদীর সঠিক সীমানা নির্ধারণ করতে হবে। উচ্চ আদালতের নির্দেশনা…

Read More

শরণখোলা সংবাদদাতা বাগেরহাটের শরণখোলায় ওয়ার্ল্ড ভিশনের শিশু সুরক্ষা কর্মসূচির অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত। সভায় থানার চাইল্ড হেল্প ডেক্সের সেবার মান উন্নয়ন লক্ষ্যে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সরকারের দেয়া মনিটরিং স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করার নির্দেশনামূলক পরামর্শ দেয়া হয়। সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশনের মাধ্যমে নাগরিক কণ্ঠস্বর এবং জনসেবা প্রদানের উন্নতির জন্য সংলাপ এবং জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ পরিচালিত হচ্ছে। উপজেলার অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার সমর হালদারের উপস্থাপনায় ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজার ক্যারল সুশ্রীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ…

Read More

‘পিআর পদ্ধতিতে নির্বাচন দাবিতে বুধবার বিকেল ৪টায় যশোর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর শাখার উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। যশোর-৩ সদর আসনের সংসদ পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা শোয়াইব হোসেনের নেতৃত্বে যশোর জেলা শাখার সভাপতি মিয়া মুহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ আলী সরদারের পরিচালনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখানুপাতিক (পি.আর) পদ্ধতিতে প্রবর্তন, প্রয়োজনীয় সংস্কার, জুলাই সনদের আইনিভিত্তি এবং গণকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে দাবিতে এ মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয় । প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শোয়াইব হোসেন বলেন পিআর সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনে পেশী শক্তি ও কালো টাকার দৌরাত্ম্য থাকে না, অবৈধভাবে ভোট কেন্দ্র দখল, ভোট ডাকাতির মহৌৎসব, সহিংসতা নৈরাজ্য, জিঘাংসা,…

Read More

বাংলার ভোর প্রতিবেদকপেশাগত দায়িত্ব পালনকালে ডাক্তারদেরকে মানবিক ডাক্তার হওয়ার আহ্বান জানিয়েছেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোসলেহ উদ্দীন ফরিদ।মঙ্গলবার সন্ধ্যায় যশোর শহরের পিটিআই অডিটরিয়মে ইন্টার্ন ডক্টরস রিসেপশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। একই সময় তিনি ডাক্তারদের পেশাগত দায়িত্বের পাশাপাশি কো কারিকুলার এক্টিভিটিস করারও পরামর্শ দেন। ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) যশোর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি ডা. শরিফুজ্জামান রঞ্জু। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মাসুদ রানা, এনডিএফ উপদেষ্টা জিএম আবু ফয়সাল, ডা. ইমদাদুল হক, ডা. নূর কুতুবুল আলম, ইন্টার্ন ডা. শর্মিষ্ঠা ঘোষ প্রমুখ। 

Read More

বাংলার ভোর প্রতিবেদক জুলাই অভ্যুত্থানে যশোরের জাবির ট্রাজেডিতে ২৪ নিহতদের শহিদের স্বীকৃতি নিয়ে বিতর্ক নিরসনের দাবিতে মানববন্ধন করেছে শহীদ পরিবারের সদস্যরা। বুধবার দুপুরে প্রেস ক্লাব যশোরের সামনে এই মানববন্ধন করেন। মানববন্ধন থেকে জাবির ট্রাজেডি নিয়ে শহীদদের র্ব্তিক করতে সম্প্রতি একটি জাতীয় দৈনিককে (প্রথম আলো) প্রকাশিত সংবাদের প্রতিবাদও জানান বক্তারা।   মানববন্ধনে শহীদ পরিবারের সদস্যরা বলেন, দেশের প্রতি দায়বন্ধতার জায়গা থেকে তাদের সন্তানরা জুলাই অভ্যুত্থানে আন্দোলনে রাজপথে ছিলেন। ৫ আগস্ট  সরকার পতনের পর বিজয় মিছিলে যোগ দেয়। সেই মিছিল থেকে হোটেল জাবির ইন্টারন্যাশনালে আগুন লাগলে আটকে পড়াদের উদ্ধারে যায়। তারা কোন লুটপাটের সঙ্গে জড়িত নয়। হোটেল জাবিরে অগ্নিকাণ্ডে নিহত ২৪ জনের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ডিপ্লোমা প্রকৌশলীদের হেনস্তা এবং তাদের আন্দোলনের অযৌক্তিক তিন দফা দাবি রাষ্ট্রপক্ষ প্রত্যাখানের প্রতিবাদে যশোরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার বেলা ১২ টার দিকে যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কলেজ থেকে মিছিল নিয়ে হাইকোর্ট মোড়ে অবস্থান নেন। রাস্তা অবরোধ করে স্লোগানে স্লোগানে নিজেদের দাবি তুলে ধরেন তারা। এ সময় যশোর পালবাড়ি রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। কারিগরি আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ইমামুল হোসেন বলেন,  ‘পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। সরকার এই সমস্যার যৌক্তিক সমাধান করুন। তা নাহলে বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সঙ্গে বড় ধরনের সমস্যার মুখোমুখি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক   বিসিবির সাবেক পরিচালক কাজী ইনাম আহমেদকে যশোর ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলার ক্রীড়া সংগঠকরা। বুধবার বেলা ১১ টার থেকে দুপুর পর্যন্ত যশোর শামসুল হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন গ্যালারির নিচে তারা অবস্থান নেয়। কর্মসূচিতে বিভিন্ন ক্রীড়া সংগঠকরা ছাড়াও সাবেক ও বর্তমান খেলোয়াড়রা অংশ নেন। কর্মসূচি থেকে অনতিবিলম্বে কাজী ইনাম আহমেদকে অপসারণ না করলে যশোরের ক্রীড়াঙ্গনের কার্যক্রম বন্ধ করে দেয়ার হুশিয়ারি দেন নেতৃবৃন্দ। একই সাথে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেয়া হবে বলে জানানো হয়। যশোর ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহাতাব নাসির পলাশ বলেন, আজ আমরা এক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক অর্থ, সম্পদ ও প্রভাব-প্রতিপত্তি দিয়ে অনেক কিছু কেনা গেলেও শিক্ষা কেনা যায় না বলে মন্তব্য করেছেন যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বুধবার দুপুরে বিরামপুরের ঐতিহ্যবাহী শীলা রায় চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি’র বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক বলেন, যে সন্তান জেনে যায় তার বাবা একজন শিক্ষককে কিনে নিতে পারেন, সেই সন্তান আর পড়াশোনা করে না। একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকরা দ্বিতীয় বাবা-মায়ের ভূমিকা পালন করেন। তিনি আরও বলেন, আমাদের বাবা-মায়েরা শিক্ষিত না হলেও তারা বুঝতে পারেন তাদের সন্তান পড়াশোনা করে কি না। কিন্তু…

Read More

অভয়নগর সংবাদদাতা অভয়নগরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলায় ১১ জনকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। আটকরা হলেন, নওয়াপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আব্দুল গফ্ফার বিশ্বাস, চলিশিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য রবিউল ইসলাম রবি, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মেহেদী হাসান রাজন, চলিশিয়া ইউনিয়ন যুবলীগ নেতা নাজমুল হাসান, পায়রা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফিরোজ গাজী, মশরহাটী গ্রামের ইমরান হোসেন, উপজেলা মৎস্যজীবী লীগ নেতা হাফিজুর রহমান, দত্তগাতী গ্রামের কুদ্দুস মোল্যা, ওয়ার্ড যুবলীগ নেতা জোবায়ের বাবু, আল আমিন ও ছাত্রলীগ নেতা দীপংকর মল্লিক। জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর বিকেলে…

Read More