Author: banglarbhore

♦ আ.লীগের সাবেক এমপির ভাই কাজী ইনাম ফের জেডিএসএ সদস্য, ক্ষুব্ধ ক্রীড়া সংগঠকরা ♦ এক দশক বিসিবির পরিচালক থাকলেও নজর দেননি জেলার ক্রীড়াঙ্গনে ♦ প্রতিবাদে স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি আজ বাংলার ভোর প্রতিবেদক  ‘ইনাম’ শব্দটির অর্থ পুরস্কার, বখশিশ বা উপহার। এটি ভালো কাজ কিংবা কাউকে খুশি করার জন্য দান করা হয়। যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে আওয়ামী লীগের সাবেক এমপি কাজী নাবিল আহমেদের ভাই কাজী ইনাম আহমেদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম অ্যাডহক কমিটির সদস্য পেশাদার কোচ নিবাস হালদারকে বাদ দিয়ে ইনাম আহমেদকে কমিটিতে অন্তর্ভুক্ত করায় হতবাক হয়েছেন জেলার ক্রীড়া সংগঠকসহ ক্রীড়াপ্রেমীরা। প্রশ্ন উঠেছে কাকে খুশি করতে ইনাম আহমেদকে কমিটি…

Read More

অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলকে গতিশীল ও সুসংগঠিত করার  লক্ষ্যে নওয়াপাড়া পৌরসভার চেঙ্গুটিয়া বাজারে সোমবার বিকেলে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। নওয়াপাড়া পৌর মৎস্যজীবী দলের সদস্য সচিব মেহেদি হাসান মিলনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পৌর মৎস্যজীবী দলের আহবায়ক এস,এম মনিরুজ্জামান শামিম। সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ও অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফরাজি মতিয়ার রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, যশোর জেলা মৎস্যজীবী দলের আহবায়ক ইসমাইল হোসেন টেনিয়া। বিশেষ অতিথি ছিলেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, পৌর বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন, কোষাধ্যক্ষ ফারুক মোল্যা, ১ নং…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে শীর্ষ মাদক সম্রাজ্ঞী আনজুয়ারাসহ তিন মাদক কারবারিকে অস্ত্র ও মাদকসহ আটক করেছে সেনা ও পুলিশ সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ১৪ সেপ্টেম্বর রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। সাতক্ষীরা সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদের নেতৃত্বে সেনা ও পুলিশের যৌথ টিম শহরের গড়েরকান্দা এলাকায় এ অভিযান চালিয়ে আনজুয়ারা, তার ছেলে আসিফ এবং বাটকেখালী এলাকার আবদুর রহিমকে আটক করে। সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, অভিযানে তাদের কাছ থেকে তিনটি চাপাতি, দুটি কুড়াল, একটি ছুরি, সাতটি চাকু, একটি লাঠি, ২৬ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ এক লাখ ৩৪ হাজার ১৬০ টাকা, তিনটি অ্যান্ড্রয়েড ফোন ও পাঁচটি…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে লাউজানী কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঝিকরগাছা উপজেলা যুব জামায়েতের সভাপতি অ্যাড. আবিদুর রহমান। যুব জামায়াতের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। যুবকদের মাধ্যমে ইসলামের পক্ষে কাজ করার বিশাল সুযোগ এসেছে। আমরা মানুষের সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতে চাই। প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হারুন অর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান। সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, বাংলাদেশ হিন্দু মহাজোটের নেতারা অংশ নেন। নেতৃবৃন্দ আসন্ন শারদীয়া দুর্গাপূজা উদযাপনে সংকট ও চ্যালেঞ্জের বিষয়গুলো তুলে ধরেন। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার রওনক জাহান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সার্বিক নিরাপত্তার প্রস্তুতি নেয়া হয়েছে। পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবে। পাশাপাশি প্রত্যেকটি মণ্ডপে স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। পূজামণ্ডপের নিরাপত্তায় সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে। অর্থ সংকটে কোন মণ্ডপ কর্তৃপক্ষ সিসি ক্যামেরা…

Read More

খাজুরা সংবাদদাতা যশোরের বাঘারপাড়ার চিত্রা মডেল কলেজ ও মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার পৃথক এ অনুষ্ঠানে ১৬২ ও ৯৮ জন নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এদিন সকালে চিত্রা মডেল কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ কহিনুর আলম। প্রধান অতিথি ছিলেন, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আকতার। প্রভাষক রস্তম আলীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, নারিকেলবাড়িয়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ওবায়দুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুল আলিম, বর্তমান ইউপি সদস্য রুমা খাতুন, অবসরপ্রাপ্ত শিক্ষক বাচ্চুর রহমান খানসহ নবীন-প্রবীন শিক্ষার্থীরা। অন্যদিকে, মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজে শামস-উল-হুদা অ্যাকাডেমিক…

Read More

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় পীর বলুহ দেওয়ানের মেলায় অশ্লীল নৃত্যের অভিযোগে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের চার সদস্যকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করেন চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান। অভিযুক্ত চারজনকে মেলার উন্মুক্ত স্থানে অশ্লীল নৃত্য করার দায়ে প্রত্যেককে ৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার হাজিপুর মুনদিয়া গ্রামের লিমন হোসেন (১৯), শামীম হোসেন (২০), কালিগঞ্জের আগমুন্দিয়া গ্রামের রিফাত (১৮) এবং একই থানার কাশিপুর গ্রামের সম্রাট হোসেন (২১)। অভিযানকালে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনসহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। এদিকে গত শনিবার রাতে মেলায় জুয়া…

Read More

বাংলার ভোর প্রতিবেদকযশোরের বাঘারপাড়া ও ঝিকরগাছায় পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ ও স্বেচ্ছাসেবক দলনেতাসহ চারজন নিহত হয়েছেন।জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশ বোঝাই ট্রাকে বাস ধাক্কা দেয়ায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা, এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ১১টার দিকে বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুড়া এলাকায় যশোর-নড়াইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের বাসিন্দা ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম জাফর আলী, বসুন্দিয়ার আক্তার হোসেন, বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা এলাকার এসআই নিক্কন আঢ্য (৩৫)।তুলারামপুর হাইওয়ে পুলিশ জানায়, নড়াইল যশোর মহাসড়কের যশোরের বাঘারপাড়া উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় একটি বাঁশ বোঝাই ট্রাক দাড়িয়ে ছিলো। ঢাকা থেকে যশোরগামী…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অতর্কিত অভিযান চালিয়ে ঢের অনিয়ম পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোরের সমন্বিত কার্যালয়ের তদন্ত দল। হাসপাতালের সেবা নিয়ে বিভিন্ন অভিযোগের ভিত্তিতেই রোববার দুপুরে অভিযান চালায় দুদক। যশোরের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মোহাম্মদ আল-আমিনের নেতৃত্বে একটি দল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ওয়াশরুম, রোগীদের দেয়া খাবার, ওষুধের স্টোর রুম, প্যাথলজি বিভাগ ঘুরে দেখছেন। এ সময় তারা হাসপাতালের বিভিন্ন নথিপত্রও খতিয়ে দেখছেন। অভিযানে খাদ্য সরবরাহ থেকে শুরু করে চিকিৎসাসেবা পর্যন্ত নানা অনিয়মের প্রমাণ পেয়েছে। অভিযানের শুরুতেই দুদক কর্মকর্তারা হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের খাবারের মান পরীক্ষা করেন। সেখানে দেখা যায় ২০০ গ্রাম ভাত দেয়ার কথা থাকলেও…

Read More

♦ শহর যানজটমুক্ত করতে অ্যাকশন প্লান ♦ অবৈধ ক্লিনিক ও মাদকের বিরুদ্ধে চলবে অভিযান বাংলার ভোর প্রতিবেদক যশোরে বেড়েছে অপরাধ প্রবণতা। জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে বেড়েছে খুন ও ধর্ষণের ঘটনা। একই সাথে মাদকের বিস্তার ও চাঁদাবাজি চলছে। এতে সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করছে। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভায় অপরাধ দমনে আইনশৃংখলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানানো হয়েছে। জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে সভায় যশোরে শহরের যানজট, অবৈধ স্থাপনা, নিবন্ধনহীন যানবাহন ও ক্লিনিক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানার সঞ্চালনায় সভায় জেলার অপরাধ চিত্র তুলে…

Read More