বাংলার ভোর প্রতিবেদক রুকুনউদ্দৌলাহ্ কলম কোন কৃত্রিমতা নয়, তার কলম ছিলো সোজা সরল। তিনি সমাজের অসংগতি, মাটি মানুষ আর শেকড়ের কথা তুলে আনতেন। সত্য প্রকাশ করতে গিয়ে তিনি জীবনে বাধার সম্মুখীন হয়েছেন, কিন্তু তাঁর কলম কখনো থেমে থাকেনি। কেউ পথ হারালে পথের সন্ধান চাইলে তাকে পথের সন্ধান দিতেন। সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্। তাই তো তিনি গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন। শনিবার সন্ধ্যায় যশোর টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে বিশিষ্ট সাংবাদিক, লেখক, কলামিস্ট ও মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ্ নাগরিক শোকসভায় বক্তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন নাগরিক শোকসভার কমিটির আহ্বায়ক নেত্রী হাবিবা শেফা। শোকসভায় রুকুনউদ্দৌলাহ্’র দীর্ঘ কর্মময় জীবন, সামাজিক অঙ্গনে অসামান্য…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরে বিধবা হিন্দু নারীর ঘরের দরজা বন্ধ করে ভিতরে বসে মাদক সেবনের অভিযোগে উঠেছে নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিএম খলিলুর রহমানের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের পাঁচাকড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় ওই নারীর ছেলেকে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেয়ার সুযোগে তিনি বিধবার ঘরে গিয়েছিলেন বলে অভিযোগ। বিষয়টি জানাজানির পর গুরুত্বর অসদাচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা বিএনপি ওই নেতার পদ স্থগিত করেছে। শনিবার সন্ধ্যায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তবে খলিলুর রহমান দাবি করেছেন, তিনি দলীয় গ্রুপিংয়ের শিকার হয়েছেন। বিধবা নারী জানিয়েছেন, দুই ছেলে মেয়ে…
♦ কেটে গেছে আতংক ♦ নেই আইনশৃংখলা বাহিনীর চাপ বাংলার ভোর প্রতিবেদক দলীয় নেতাকর্মীদের পদচারণে এখন গম গম করছে শহরের লালদীঘির পাড়ে অবস্থিত যশোর বিএনপির কার্যালয়টি। প্রায় প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত এমন ভিড় লেগে থাকে যে, ঠেলে কার্যালয়ে ঢুকতে হচ্ছে নেতাদের। কিন্তু বিএনপি কার্যালয়ের এমন চিত্র গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে। তার আগে বিগত সরকারের সময়ে বিএনপির নেতাকর্মীরা পুলিশি বাঁধার কারণে দলীয় কার্যালয়টি খুলতে পারতো না। কার্যালয়ের সামনে অনুষ্ঠান করতে গেলে পুলিশের লাঠিচার্জের শিকার হতে হয়েছে নেতাকর্মীদের। এর আগে আওয়ামী লীগ সরকারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি ও নিয়ন্ত্রণে থাকায় বিএনপির কার্যালয়ে লোকসমাগম থাকলেও…
ঝিকরগাছা সংবাদদাতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বলেছেন, আগামীর পথচলা হবে কঠিন ও চ্যালেঞ্জিং। এ চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। শুক্রবার বিকালে ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজিত বিশাল কর্মীসভায় নেতারা এসব কথা বলেন। সভায় বক্তারা অভিযোগ করেন, একটি ধর্মভিত্তিক দল দীর্ঘদিন ধরে জনগণকে বিভ্রান্ত করে আসছে। তারা কখনো স্বৈরাচার এরশাদের সঙ্গে, আবার কখনো শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের সাথেও হাত মিলিয়েছে। খালেদা জিয়ার সরকারে থেকেও তারা মন্ত্রিত্ব নিয়েছিল। তাদের কোনো রাজনৈতিক আদর্শ নেই বলেও মন্তব্য করেন নেতৃবৃন্দ। নেতারা আরও বলেন, বর্তমানে যুবলীগ-ছাত্রলীগ জামায়াত-শিবিরে পরিণত হয়েছে। এজন্য জাতীয়তাবাদী…
সাতক্ষীরা সংবাদদাতা তালার ধানদিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ধানদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে ধানদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-০১ (তালা- কলারোয়া) আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, তালা কলারোয়া মিলে ২১৬ টি ওয়ার্ড কমিটি সম্মেলনের মাধ্যমে নেতা নির্বাচিত হয়েছে। আমি বিশ্বাস করি আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী হয়েছি। শত শত হিন্দু ভাইয়েরা আজ দলে যোগদান করেছে। সামনে দুর্গা মহোৎসব তাই নেতাকর্মীদের প্রতি আহ্বান করছি, হিন্দু সম্প্রদায়ের ভাইয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিশেষ…
শার্শাসংবাদদাতা যশোরের শার্শায় বিদ্যুৎস্পষ্ট হয়ে রাসেল হোসেন (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের সেতাই গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহতের পরিবারে ও এলাকায় শোকের মাতম চলছে। নিহত রাসেল হোসেন সেতাই গ্রামের উত্তরপাড়ার আনারুল মন্ডলের ছেলে এবং সেতাই এসি’আই ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। নিহত রাসেলের পরিবার জানায়, শুক্রবার স্কুল ছুটির দিন তারা কয়েকজন বন্ধু পিকনিক করার জন্য গ্রামের মাঠে একটি আমবাগানে কাঠখড়ি কুড়াতে যায়। আমগাছের ভাঙ্গা কাঠখড়ি নিয়ে আসার সময় অসাবধানবশত রাসেল বিদ্যুতের তারে ¯তৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে…
বেনাপোল সংবাদদাতা যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে দুই জন নারী ও দুই জন পুরুষ। শুক্রবার সকালে তাদেরকে গোগা সীমান্ত এলাকা থেকে আটক করা হয়। আটকরা হলেন, যশোরের অভয়নগর থানার বর্ণিমালাধরা গ্রামের মিঠু মোল্লা (৩২), একই থানার পাথালিয়া গ্রামের মিজানুর সরদার (৪৫), যশোর কোতোয়ালি থানার বলাডাঙ্গা গ্রামের শাপলা খাতুন (২৩) ও পিরোজপুরের নাজিরপুর থানার চরখোলা গ্রামের সুমি আক্তার (২৪)। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোগা সীমান্ত দিয়ে নারী-পুরুষ অবৈধভাবে ভারতে যাবে এমন খবরে গোগা ক্যাম্পের বিজিবি সদস্যরা ওই সীমান্ত এলাকায়…
শ্যামনগর সংবাদদাতা সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর ২ সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা। এ সময় অস্ত্র-গুলি উদ্ধারসহ জিম্মি থাকা ৯ জেলেকেও উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক প্রেস ব্রিফিং করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের আদাছগি এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সদস্য আটক ও জেলেদের উদ্ধার করা হয়। তিনি জানান, সুন্দরবনের কুখ্যাত ডাকাত রাঙ্গা বাহিনীর সদস্যরা কিছু জেলেকে জিম্মি করে রেখেছে এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৫ টায় কোস্ট গার্ড বেইস মোংলা বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরে তাদেরকে ধাওয়া করে ২ টি একনলা…
মাগুরা সংবাদদাতা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ডাকসুর নির্বাচন যেমন সুষ্ঠু হয়েছে ঠিক তার মতোই সুষ্ঠু হবে জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে। নির্বাচন পিছানোর কোনো সুযোগ নেই, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট অনুষ্ঠিত হবে। এটি অন্তর্বর্তী সরকারের একটি প্রতিশ্রুতি বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, “কেউ যদি নির্বাচন বানচালের চেষ্টা করে, তা সফল হবে না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। চিফ অ্যাডভাইজার ইতোমধ্যেই বলেছেন, এটি একটি ফাউণ্ডেশনাল ইলেকশন যা দেশের রাজনীতিকে দিকনির্দেশনা দেবে।” জুলাই সনদ প্রসঙ্গে শফিকুল আলম জানান, রাজনৈতিক দলের সঙ্গে কনসাসিয়াস কমিশনের আলোচনা চলছে। প্রয়োজনে অন্তর্বর্তী সরকার ও কাউন্সিলর অ্যাডভাইজাররা সিদ্ধান্ত নেবেন কীভাবে এ আলোচনা এগিয়ে নেয়া হবে। তিনি আশা…
বাংলার বিনোদন ডেস্ক কথা দিয়েছিলেন চমক দেবেন। সেকথা রেখেছেন মনামী ঘোষ। বৃহস্পতিবার তার পুজোর মিউজিক ভিডিও ‘কল্কি’র পয়লা ঝলক প্রকাশ্যে এনে ‘ঝড়ের পূর্বাভাস’ দিলেন মনামী। পুজোর মিউজিক ভিডিওর ঝলক শেয়ার করে মনামী লিখেছেন, ‘ধ্বংসের পূর্বাভাস। সৃষ্টির পূর্বাভাস। ১৫ সেপ্টেম্বর আসছে এক জীবনমুখী রূপকথার গল্প কল্কি। ‘আইলো উমা’র পর এবার ‘কল্কি , এলো রে গৌরী’র মিউজিক ভিডিওতেও যে নাচে-গানে পুজোর জলসা মাতিয়ে দেবেন অভিনেত্রী, সেটা টিজারেই বেশ বোঝা গেল। অভিনেত্রী জানিয়েছেন, মনামী ঘোষ ইউটিউব চ্যানেলে আর মাত্র তিন দিন বাদেই মুক্তি পাচ্ছে গানটি। তার প্রাক্কালেই গানের টিজার প্রকাশ্যে এনে ঝড়ের পূর্বাভাস দিয়েছেন অভিনেত্রী।