Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন
  • শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ
  • লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি
  • পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি
  • স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও সহজ অর্থায়নের দাবি যশোরে
  • একটি চক্র বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে : নার্গিস বেগম
  • কৃষ্ণনগরে অসুস্থ পশুর মাংস বিক্রির প্রতিবাদে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিএনপি নেতা তপনের ‘বাড়ি-জমি’ নিলাম নোটিশে তোলপাড়

সাড়ে ৪ কোটি টাকা ঋণ খেলাপি
banglarbhoreBy banglarbhoreNovember 10, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
চাঁদাবাজি, দখলদারিত্ব, শালিস বাণিজ্য, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটসহ নানা অপকর্মের ঘটনায় বারবার সংবাদের শিরোনাম হওয়া বিএনপি নেতা তপন আবারো সংবাদের শিরোনামে উঠেছে এসেছেন। এবার তিনি শিরোনাম হয়েছেন ঋণ খেলাপীর দায়ে।
জানা গেছে, যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপন। বারবার নানা অপকর্ম করলেও দল তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। তবে এবার স্থানীয় এশিয়া ব্যাংক থেকে নেয়া সাড়ে চার কোটি টাকা আদায়ে বন্ধকী সম্পত্তি বিক্রির নোটিশ স্থানীয় পত্রিকায় প্রকাশ করেছে ব্যাংকটি। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় চলছে।
সোমবার নিলামের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংক এশিয়া পিএলসি যশোর শাখার প্রধান মৃত্যুঞ্জয় অধিকারী। এর আগে ১২ অক্টোবর স্থানীয় একটি গণমাধ্যমে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। আগ্রহী ক্রেতাদের ২ নভেম্বর ব্যাংকটির ওই শাখায় নিলামের দরপ্রস্তাব জমা দিতে বলা হয়। এরই মধ্যে ঋণগ্রহীতার সম্পত্তি নিলাম কার্যক্রম শেষ পর্যায়ে পৌঁছেছে বলে জানান ওই ব্যাংক কর্মকর্তা।
মনিরুজ্জামান তপনের বাড়ি বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের গাইদঘাট গ্রামে। বর্তমানে যশোর শহরে পালবাড়ি এলাকায় নিজের মালিকানাধীন বাসায় বসবাস করেন তিনি।
জানা গেছে, ঋণগ্রহীতা প্রতিষ্ঠান মেসার্স মনির ট্রেডার্সের মালিক মনিরুজ্জামান। একই সঙ্গে আইসিএল এমএমটি জেভি-এর পার্টনার। গৃহীত ঋণের বিপরীতে তফসিল বর্ণিত যশোর কোতয়ালী থানার চুড়ামনকাটি মৌজায় ৫ শতক জমিসহ তদস্থিত সকল ও বর্তমান নির্মাণাদী এবং পুরাতন কসবা মৌজায় ৫.৫০ শতক জমিসহ তদউপরিস্থিত তিনতলা বিল্ডিং এবং সকল ও বর্তমান নির্মাণাদী সম্পত্তি ব্যাংক এশিয়া যশোর শাখায় বন্ধক রেখেছেন। চলতি মাসের ১২ তারিখ পর্যন্ত লিগ্যাল খরচসহ ব্যাংকের সর্বমোট, পাওনা চার কোটি চল্লিশ লাখ আটত্রিশ হাজার দুইশত পাঁচ টাকা বিরাশি পয়সা এবং আদায় কালতক আসল, সুদ ও অন্যান্য খরচাদিসহ আদায়ের জন্য প্রদত্ত রেজিস্ট্রার্ড আমমোক্তারনামা বলে বর্ণিত তফসিল সম্পত্তি নিলামে তুলেছে ব্যাংক।
স্থানীয়রা বলছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে বেপরোয়া হয়ে উঠেছেন বিএনপি নেতা মনিরুজ্জামান তপন। দলীয় প্রভাব খাটিয়ে তিনি ও তার লোকজন চাঁদাবাজি, দখলদারিত্ব, সালিশি বাণিজ্য, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটসহ নানা অপকর্ম করেছেন। যা নিয়ে জাতীয় ও স্থানীয় পত্র-পত্রিকায় ফলাও করে খবর প্রকাশিত হয়েছে। মূলত, তপন এসব অপকর্মের মাধ্যমে লাখ লাখ টাকা বাণিজ্য করার নেপথ্যে রয়েছে ব্যাংক ঋণ। একমাত্র তারই ব্যক্তিস্বার্থের কারণে বন্দবিলা ইউনিয়নের জনসাধারণের কাছে দলের ভাবমূর্তি অনেকটা ক্ষুণ্ন হয়েছে।
ইউনিয়ন বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা হলে নাম প্রকাশ করলে তপনের রোষানলে পড়তে পারেন আশঙ্কায় নাম প্রকাশ না করার অনুরোধ জানান তারা। তারা বলেন, তপন এতটাই বেপরোয়া যে হাইকোর্টে বিচারাধীন জমির মামলা মোকাদ্দমাও তোয়াক্কা করেননা। চিহিৃত আওয়ামী লীগ সন্ত্রাসীদের পুনর্বাসন ও তার লাগামহীন নানা অপকর্মের প্রতিবাদ করায় ইউনিয়ন বিএনপির সিনিয়র দুই নেতাকে মারপিটের ঘটনায় চুনোপুঁটিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলেও বারবার পার পেয়ে যাচ্ছেন তপন। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে চরম অসন্তোষ ও ক্ষোভ থেকেই ইউনিয়ন বিএনপিতে বিভক্তি তৈরি হয়েছে। যার একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন মনিরুজ্জামান তপন এবং অন্যটির নেতৃত্বে দলটির ইউনিয়ন সাধারণ সম্পাদক আজিজুর রহমান ও সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন ভূট্টো।
এ ব্যাপারে কথা বলার জন্য বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপনের মুঠোফোনে একাধিবার কল করা হয়। তবে তার মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।
সোমবার নিলামের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংক এশিয়া পিএলসি যশোর শাখার প্রধান মৃত্যুঞ্জয় অধিকারী। তিনি জানান, ব্যাংকের নিয়মানুযায়ী ঋণগ্রহীতা প্রতিষ্ঠান মেসার্স মনির ট্রেডার্সের মালিক মনিরুজ্জামানের সম্পত্তি নিলাম কার্যক্রম শেষ পর্যায়ে পৌঁছেছে। তফসিল বর্ণিত জমি ও তিনতলা বিল্ডিং ঋণগ্রহীতার মালিকানাধীন যশোর শহরের পালবাড়ি এলাকার বাসাবাড়ি। তবে গৃহীত ঋণের পরিমাণ ও নিলামে কয়জন দরপ্রস্তাব জমা দিয়েছেন তা তিনি জানাননি।

ঋণ খেলাপি তপন নিলাম নোটিশ নেতা বাড়ি-জমি বিএনপি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন

    September 6, 2026

    শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ

    September 6, 2026

    লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.