Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সুন্দরবনের অরণ্য থেকে খলিফাতাবাদ: হযরত খানজাহান আলী (রহ.)-এর জীবন, সাধনা ও কর্ম
  • কেশবপুরে শিশুখাদ্যে ভেজাল : রিভা ফুডকে লাখ টাকা জরিমানা
  • লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা
  • জমিজমার বিরোধে ভাতিজা হত্যা চাচার যাবজ্জীবন, ছেলের এক বছর কারাদণ্ড
  • যশোর জেনারেল হাসপাতালে স্বর্ণের চেইন কাটার সময় নারী আটক
  • ইয়াবাসহ সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • সরকারে নির্দেশ উড়িয়ে শহরে বৈদ্যুতিক বাতিতে জমজমাট বেচাকেনা
  • যশোরে যুবলীগ নেতা দাঁতাল বাবু আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, August 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল চার বোনের

banglarbhoreBy banglarbhoreNovember 9, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
প্রতিকী ছবি
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মেহেরপুর সংবাদদাতা
মেহেরপুর সদর উপজেলায় বিলে শাপলা তুলতে গিয়ে চার স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার মোমিনপুর বিলে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের টিম লিডার শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলো- অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা, চতুর্থ শ্রেণির ছাত্রী রাফিয়া, একই শ্রেণির আলিয়া এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিম। তারা সবাই আপন চাচাতো বোন। তাদের পিতা মজিবর রহমান ও শাহারুল ইসলাম সহদর।

স্থানীয়রা জানায়, দুপুরে চারজন একসঙ্গে মসুরিভাজা বিলে শাপলা তুলতে যায়। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে সন্ধ্যার আগে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনার পর গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

মেহেরপুর ফায়ার সার্ভিস ইউনিটের টিম লিডার শামিম হোসেন জানান, শাপলা ফুল তুলতে গিয়ে চারজন বিলে ডুবে যায়। স্থানীয়রা তিনজনের মরদেহ উদ্ধার করে। একজনকে খুঁজে না পেলে আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে পৌছে বিলের একটি গর্তের মধ্যে থেকে বাকি জনের মরদেহ উদ্ধার করা হয়।

বারাদি পুলিশ ক্যাম্পের ইনচার্জ রেজাউল ইসলাম বলেন, দুপুর দেড়টার দিকে চারজন মশুরিভাজা বিলে শাপলা ফুল তুলতে যায়। ফুল তুলতে গিয়ে তারা একটি গর্তে পড়ে নিখোঁজ হয় বলে ধারণা করা হচ্ছে। পরে বিকেল ৫টা ২০ মিনিটে তাদের লাশ উদ্ধার করা হয়।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মেছবাহ উদ্দিন বলেন, নিহত চারজনের কেউ সাঁতার জানতো না। বিলে একেক যায়গায় একেক রকম গভীরতা। যে কারণে তারা বুঝতে না পেরে বিলে তলিয়ে যায়। পরে তাদের খোঁজাখুজির পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যা মরদেহ উদ্ধার করে।

মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলামের নেতৃত্বে ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী কর্মকর্তা সুমাইয়া জাহান ঝুকাসহ প্রশাসনের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহত পরিবারের খোঁজখবর নিয়েছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে নিহতদের দাফনের জন্য মরদেহ প্রতি ১০ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে।

মেহেরপুর শাপলা স্কুলশিক্ষার্থী
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সুন্দরবনের অরণ্য থেকে খলিফাতাবাদ: হযরত খানজাহান আলী (রহ.)-এর জীবন, সাধনা ও কর্ম

    August 14, 2026

    কেশবপুরে শিশুখাদ্যে ভেজাল : রিভা ফুডকে লাখ টাকা জরিমানা

    August 14, 2026

    লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা

    August 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.