Author: banglarbhore

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় জালিয়াতির মাধ্যমে ইটভাটা দখল, নাম পরিবর্তনসহ নানা অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন আসল মালিকপক্ষ। বুধবার বিকেলে প্রেসক্লাব চৌগাছা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা আলাউদ্দীন ও সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ। সংবাদ সম্মেলনে তারা জানান, ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ড. মাওলানা আলাউদ্দীন, মাওলানা আব্দুল লতিফ ও তোফায়েল আহমেদ ছিলেন ভাটার যৌথ মালিক। তখন তোফায়েল আহমেদের ছেলে মাহবুবুর রহমান সেখানে কর্মচারী হিসেবে কাজ করতেন। অভিযোগ করা হয়, ২০১২ সালে ফ্যাসিস্ট সরকারের চক্রান্তে ড. মাওলানা আলাউদ্দীন ও মাওলানা আব্দুল লতিফ কারাবন্দি থাকার সুযোগে তোফায়েল আহমেদ তার ছেলে মাহবুবুর রহমানকে দিয়ে…

Read More

বাঘারপাড়া সংবাদদাতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনের জনগণ ‘কেমন সংসদ সদস্য চাই’ শীর্যক মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে দোহাকুলা ইউনিয়নের এনবিকে মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংক্রান্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল যশোর-৪ আসনের বিএনপির মনোনোয়ন প্রত্যাশী নূরে আলম সিদ্দিকী সোহাগ। এ সময় তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী যোগ্য ও ক্লিন ইমেজের নেতাদের মনোনয়ন দেবে বিএনপি। কোনো চাঁদাবাজ, ঋণ খেলাপী, ভূমি দখলকারী বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেয়ার সুযোগ নেই। তিনি আরো বলেন, টাকা মেরে খাওয়া সংসদ সদস্য জনগণ চায়না। এ সময় তিনি আরো বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয় জনগণের…

Read More

শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগরের বাদঘাটা গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে উপকূলীয় সবুজ সংহতি ও সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সদস্যরা। বুধবার সকাল সাড়ে নয়টায় উপজলো নির্বাহী কর্মকর্তা রনী খাতুনের কাছে স্মারকলিপি প্রদান করে জলাবদ্ধতা নিরসনে সরকারের দ্রুত পদক্ষেপ দাবি করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয় পৌর এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা বিগত সময়েও প্রশাসনকে অবহিত করেও কোন সুফল হয়নি। সবুজ সংহতির সদস্যরা জানান যে, শ্যামনগর সদর ইউনিয়নের বাদঘাটা গ্রামটি সম্পূর্ণ কৃষি নির্ভর একটি গ্রাম। এখানে কৃষির সাথে সম্পৃক্ত সব রকমের চর্চা ও ফসল উৎপাদন হয়। একই সাথে এখানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান আছে। প্রতিবছর বর্ষাকালে জলাবদ্ধতার কারণে গ্রামের মানুষের…

Read More

শার্শা সংবাদদাতা যশোরের শার্শায় ১২ কেজি গাঁজাসহ জুলফিকার আলী ভুট্টো (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর চার টার দিকে শার্শা থানাধীন রামচন্দ্রপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম রামচন্দ্রপুর এলাকায় জুলফিকার আলী ভুট্টোর বসত বাড়িতে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা জব্দ করে। এসময় বসত বাড়িতে গাঁজা সংরক্ষণের অপরাধে তাকে আটক করে পুলিশ। শার্শা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা পর্যায়ে কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্কের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট ইরুফা সুলতানা এবং বিশেষ অতিথি ছিলেন উইনরক ইন্টারন্যাশনারের রিজিওনাল কো-অর্ডিনেটর সুপ্তি দিব্রা। এছাড়া সভায় রূপান্তর, রাইটস যশোর, জাগরণী চক্র ফাউণ্ডেশন, সলিডারিটি সেন্টার বাংলাদেশ, এডোর, ঢাকা আহসানিয়া মিশন, ব্লাস্ট, ধারা, মাসুদুর খান ফাউণ্ডেশন, জয়তী সোসাইটি, কেএমএসএস, আফনান, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, বমসা, পেন ফাউণ্ডেশন, আশরাফ ফাউণ্ডেশন, দি সলভেশন আর্মিসহ ১৯ টি বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রকল্পের কার্যক্রমসহ মানব পাচার প্রতিরোধে কাউন্টার ট্রাফিকিং…

Read More

বাংলার ভোর প্রতিবেদক স্থল বন্দর বেনাপোলে রাজস্ব ফাঁকির ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। সম্প্রতি আঞ্চলিক ও দেশের জাতীয় পত্র পত্রিকা ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশের পরে এই নিয়ে নড়ে চড়ে বসেছে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। বিষয়টি নজরে এসেছে দুর্নীতি দমনসহ বিভিন্ন গেয়েন্দা সংস্থার। রাজস্ব ফাঁকি দিয়ে অনেকেই সম্পদের পাহাড় গড়েছেন। বেশ কয়েকটি সিণ্ডিকেট রয়েছে এই চক্রের। যার মধ্যে অতি সম্প্রতি আলোচনায় এসেছে ভাই ভাই সিণ্ডিকেট। এই সিণ্ডিকেটের অন্যতম হোতা আজিম। বেনাপোল-যশোর এলাকায় তার রয়েছে সম্পদের পাহাড়। আলাদিনের চেরাগের মত তাদের এই চেরাগের নাম রাজস্ব ফাঁকি। ভারত থেকে আমদানি পণ্যর সাথে অবৈধ নিষিদ্ধ পণ্যের চালান প্রবেশ করিয়ে বনে গেছেন কোটি কোটি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর থেকে প্রকাশিত রূপান্তর প্রতিদিন তৃতীয় বর্ষের পদার্পণ করেছে। তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে বুধবার প্রেসক্লাব যশোরে আলোচনা শেষে কেক কাটা হয়েছে। আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। পত্রিকার বার্তা সম্পাদক শিশির সরকার বিপুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের নির্বাহী সদস্য আব্দুল ওয়াহাব মুকুল, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজল, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, যশোর জেলা ফটোজার্নালিস্ট…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দেশব্যাপি জাতীয় পার্টির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। বুধবার দুপুরে জেলা জাতীয় পার্টির উদ্যোগে শহরের গোহাটা রোডস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। বিভিন্ন স্লোগান দিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোতয়ালী থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে কর্মসূচি শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সরু চৌধুরী। এ সময় নেতাকর্মীদের ‘জাতীয় পার্টি অফিসে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘মরবো না লড়বো, লড়বো লড়বো’, ‘আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা’ স্লোগান দিতে দেখা যায়। সমাবেশে বক্তরা বলেন, ‘জাতীয় পার্টিকে হুমকি ভয় দেখিয়ে লাভ নেই। আমরা এরশাদের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য সৈয়দ কবীর হোসেন জনির বিরুদ্ধে চেম্বারের ভাড়া পরিশোধ না করায় সমিতিতে অভিযোগ দেয়া হয়েছে। মঙ্গলবার যশোর উপশহর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদ সমিতিতে এ অভিযোগ দিয়েছেন। অভিযোগটি গ্রহণ করে কবীর হোসেন জনিকে শোকজ করা হয়েছে। বিষয়টি সমিতির অফিস সূত্রে নিশ্চিত হওয়া গেছে। অভিযোগে বলা হয়েছে, যশোর শহরের দড়াটানাস্থ মোমিননগর সমবায় শিল্প ইউনিয়ন লিমিটেডের দ্বিতীয়তলার একটি কক্ষের মালিক অধ্যক্ষ হারুন অর রশিদ। এ কক্ষটি অ্যাডভোকেট সৈয়দ কবীর হোসেন জনিকে ভাড়া নিয়ে চেম্বার করে ব্যবহার করছেন। চুক্তি অনুযায়ী প্রতি মাসে সাড়ে ১২শ’ টাকা ঘর ভাড়া এবং ২শ’৫০ টাকা বিদ্যুৎ বিল বাবদ নির্ধারন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনের জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেছেন, জনগণের সেবার ব্রত নিয়েই লন্ডন ছেড়ে তৃণমূল পর্যায়ের মানুষের  সেবায় কাজ করতে এসেছি। যশোর অনেক দিক থেকে উন্নয়ন বঞ্চিত। দল আমাকে মনোনিত করেছে, ইতোমধ্যে জনগণের জন্য কাজ শুরু করেছি। নির্বাচিত না হলেও যশোরের উন্নয়নে কাজ করে যাবে। যেই বিজয়ী হোক না কেন, সব দলকে একসাথে নিয়ে উন্নয়নে কাজ করে যাবো। নির্বাচিত হলে চাঁদাবাজ ও টেণ্ডারবাজি বন্ধ করবো। বুধবার বিকেলে প্রেসক্লাব যশোরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ডা. মোসলেহ উদ্দিন ফরিদ একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও যশোর…

Read More