Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বর্ষার সুরে-নৃত্যে মুখর শিল্পকলা
  • স্বর্ণ স্মাগলিং পণ্য নয়, সিন্ডিকেটের মাধ্যমে স্বর্ণকে বৈধতা অর্জন করতে দেয়া হয়নি : বাজুস সভাপতি
  • বন্যাকবলিতদের জন্য ত্রাণ নিয়ে চট্টগ্রামে যশোর জেলা ইমাম পরিষদ
  • সংবিধানের কোনো সংশোধন নয়, আমূল সংস্কার চাই: গোলাম পরওয়ার
  • ভবদহে জলাবদ্ধতা নিরসনে আমডাঙ্গা খাল পরিষ্কারে স্বেচ্ছাশ্রম
  • বাঘারপাড়ায় আ. লীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল (ভিডিও সহ)
  • মতুয়া মহাসম্মেলন উপলক্ষে লোহাগড়ায় মতবিনিময় : পৌর কমিটি গঠন
  • বৃষ্টির অজুহাতে সরবরাহ কম : বাড়তি সবজি-মাছ-মুরগি-ডিম নিত্যপণ্য
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, August 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রাসলীলা উপলক্ষে যশোরে আলোচনা সভা

banglarbhoreBy banglarbhoreNovember 9, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার ভায়না রাধাগোবিন্দ মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাসলীলা ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

এ সময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। এই দেশ হিন্দু, মুসলিম বৌদ্ধ, খ্রিস্টানসহ এই ভূকণ্ডে বসবাসকারী সকল ধর্মের মানুষ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মহান জাতীয় সংসদে বলেছিলেন, এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে কোন ভেদাভেদ নেই। পাহাড় এবং সমতলে বসবাসকারীদের মধ্যে পার্থক্য রাখার কোন সুযোগ নেই। আমাদের সকলের একটি পরিচয় আমরা বাংলাদেশী। তাই এই যশোরে তরিকুল ইসলামের সন্তান হিসেবে আমার যতখানি অধিকার আছে, আপনাদের (সনাতন ধর্মাবলম্বী) সন্তানদেরও ঠিক ততখানি অধিকার আছে। এই বিশ্বাস নিয়ে আপনাদের যশোর বসবাস করতে হবে। আমরা সকলে মিলে যশোর তথা সমগ্র বাংলাদেশকে নতুন ভাবে গড়তে চাই।

রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি অধ্যাপক অলোক ঘোষের সভাপত্বিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট দিলীপ কুমার চন্দ্র, পূজা উদযাপন পরিষদ ও নীলগঞ্জ মহাশ্মশান কমিটির সাবেক সভাপতি অসীম কুন্ডু, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার সদস্য সচিব নির্মল কুমার বিট, নীলগঞ্জ মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক বাবু সনৎ কুমার সাহা, বাংলাদেশ পূজা উদযাপন বৈষম্য বিরোধী সনাতন সমাজের আহ্বায়ক মিনাল কান্তি দে, পুজা পরিষদের সাবেক নেতা বাবু দীপক রায় প্রমুখ।

আলোচনা সভা যশোর রাসলীলা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

বর্ষার সুরে-নৃত্যে মুখর শিল্পকলা

August 1, 2026

স্বর্ণ স্মাগলিং পণ্য নয়, সিন্ডিকেটের মাধ্যমে স্বর্ণকে বৈধতা অর্জন করতে দেয়া হয়নি : বাজুস সভাপতি

July 31, 2026

বন্যাকবলিতদের জন্য ত্রাণ নিয়ে চট্টগ্রামে যশোর জেলা ইমাম পরিষদ

July 31, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.