Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা
  • নতুন কোন করারোপ ছাড়াই মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
  • মণিরামপুরে আ.লীগের ৫ নেতাকর্মী আটক
  • যশোরে ৪৮ ঘণ্টায় ৫ লাশ : জনমনে আতঙ্ক
  • ঝিকরগাছায় বিএনপি নেতার মুচলেকা
  • কালিগঞ্জ ও আশাশুনি থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার
  • পাইকগাছায় গণপিটুনীতে নিহতের ঘটনায় মামলা : আটক ১
  • দুর্নীতি বিরোধী সচেতনতা বাড়ানোর লক্ষ্যে অভয়নগরে বিতর্ক প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ৯, ২০২৫

জীবননগরে দোকান পুড়ে ভস্মীভূত, অর্ধ লাখ টাকার ক্ষয়ক্ষতি

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ৯, ২০২৫
Facebook Twitter WhatsApp
জীবননগরে দোকান পুড়ে ভস্মীভূত, অর্ধ লাখ টাকার ক্ষয়ক্ষতি
Share
Facebook Twitter LinkedIn

জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা বলে জানা গেছে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, হাসাদাহ বকুন্ডিয়া গ্রামের চঞ্চল মন্ডল (৩২) দীর্ঘদিন যাবত হাসদাহ বাজারে একটি দোকান ঘর ভাড়া নিয়ে ঝাঁটা, টোপরসহ সাংসারিক আসবাবপত্র বিক্রি করতেন। শনিবার রাত নয়টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরবর্তীতে রাত সাড়ে নয়টার দিকে বাজারের লোকজন দোকানে আকস্মিক আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে জীবননগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ক্ষতিগ্রস্ত দোকানদার চঞ্চল মন্ডল জানান, ‘তিল তিল করে গড়া জীবনের সম্বল দোকান ঘরটি পুড়ে যাওয়ায় আমি নিঃস্ব হয়ে গেছি।’ সংসারের সকল আসবাবপত্রের দোকান ছিল আমার। আগুনে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

জীবননগর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে তারা জানান, আগুনে প্রায় ৫০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। তবে সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ণয়ে আরও তদন্ত চলছে।

অগ্নিকাণ্ড জীবননগর ফায়ার সার্ভিস
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা

নতুন কোন করারোপ ছাড়াই মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

মণিরামপুরে আ.লীগের ৫ নেতাকর্মী আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.