Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক ভৈরব নদ দখলমুক্তসহ পাঁচ দফা দাবি আদায়ে মহাসড়কে অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে ভৈরব নদ সংস্কার আন্দোলন কমিটি। মঙ্গলবার দুপুরে সংবাদ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে উত্থাপিত দাবিসমূহ হলো, ভৈরব নদসহ সকল নদী অবৈধ দখলদার ও নদী সীমানার ভেতরের দখল উচ্ছেদ করতে হবে ; ভৈরবের ভেতর হাসপাতাল ক্লিনিকের বর্জ্য, বাড়ি-প্রতিষ্ঠানে পয়প্রণালী সংযোগ বন্ধ করা এবং বাজারের বর্জ্য, ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে; নদী তট আইন মেনে নদীর সীমানা উদ্ধার করতে হবে; নদের উপর সংকীর্ণ সেতু অপসরণ করে, বিআইডব্লিউটিএ’র অনুমোদিত ও নৌ-চলাচলের উপযোগী সেতু করতে হবে এবং অস্থায়ী সেতুসমূহ…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আইয়ুব আলী বিশ্বাস (৫০) নামে একজন নিহত হয়েছেন। ৮ সেপ্টেম্বর রাত ৭টার পর সদর উপজেলার মঘী ইউনিয়নের দাসনা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি থেকে মোটরসাইকেলে বাজারে যাওয়ার পথে আইয়ুব আলীর ছোট ভাই সাহেব আলী বিশ্বাসের চোখে টর্চের আলো ফেলে প্রতিপক্ষরা। এ নিয়ে কথা কাটাকাটি ও চিৎকার শুরু হলে বড় ভাই আইয়ুব আলী সেখানে গেলে প্রতিপক্ষরা তার মাথায় চেরা কাঠ ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতাল, পরে ফরিদপুর হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছার গদখালী ইউনিয়নের কামারপাড়া গ্রামে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহতের নাম মাসুরা খাতুন (৩৫)। অভিযুক্ত স্বামী জাহিদুল ইসলাম (৪২) ঘটনার পর থেকে পলাতক রয়েছে। নিহতের খালাতো ভাই জাহাঙ্গীর হোসেন জানান, প্রায় আট-নয় বছর আগে জাহিদুলের সঙ্গে মাসুরার বিয়ে হয়। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। তাদের সংসারে সাত ও তিন বছরের দুটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই জাহিদুল মাদকসেবন ও ব্যবসায় জড়িয়ে পড়ায় মাসুরাকে শারীরিকভাবে নির্যাতন করতো। নির্যাতন সহ্য করতে না পেরে মাসুরা একসময় তালাকও দিয়েছিল। তবে এলাকাবাসীর মধ্যস্থতায় তিন মাস আগে পুনরায় সংসারে ফিরিয়ে আনে জাহিদুল। তিনি আরও বলেন, ৮…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরে চাঁদা না পেয়ে ভ্যানচালক মিন্টু হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার বেলা ১২ টার দিকে প্রেস ক্লাব যশোরের সামনে এই মানববন্ধন হয়। মানববন্ধনে নিহতের স্বজন ও এলাকাবাসী অভিযুক্তদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে নানা স্লোগান দেন। মানববন্ধনে নিহতের স্বজনেরা অভিযোগ করেন, ‘৫০ হাজার টাকা না দেয়ায় পৌর বিএনপির বহিস্কৃত শ্রম বিষয়ক সম্পাদক সাব্বির হোসেনের নেতৃত্বে মিন্টুকে হত্যা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে মিন্টুর দুই ভাই। এই ঘটনায় মামলা করা হলেও অভিযুক্তদের আঁড়াল করার চেষ্টা করছে স্থানীয় বিএনপি ও পুলিশ। এমনকি ভুক্তভোগি পরিবারের দেয়া আসামিদের নাম এজাহারে অন্তর্ভুক্ত না…

Read More

♦ জনপ্রতিনিধির পলাতক থাকায় ভোগান্তি লাঘবে ইউপি প্রশাসক নিয়োগ ♦ উপজেলা, পৌরসভা ও জিলা পরিষদ বিলুপ্ত করায় ক্ষমতা হারিয়েছে অনেকেই ♦ কেউ কেউ নিজ দপ্তরে ফেরার চেষ্টা করলেও মবের ভয়ে পিছু হঠেন বাংলার ভোর প্রতিবেদক যশোর সদরের আরবপুর ইউনিয়নে দুইবারের ইউপি চেয়ারম্যান ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারসহ শীর্ষনেতাদের আশির্বাদপুষ্ট হওয়ায় দুটি নির্বাচনেই জয়ী হতে বেগ পেতে হয়নি তার। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী এই নেতা জনপ্রতিনিধির চেয়ারে বসে এলাকায় করেছিলেন ত্রাসের রাজত্ব। সন্ত্রাসীবাহিনী গড়ে তুলে দখল, বিরোধী নেতাকর্মীদের উপর করেছিলেন হামলা, মামলা নির্যাতন। ‘শাহারুল বাহিনীর’ হাত থেকে রেহায় পায়নি অনেক আওয়ামী লীগের…

Read More

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ যশোরের কেশবপুর উপজেলার চারটি গ্রাম এখন কাঠের কুটির শিল্পের জন্য পরিচিত। আলতাপোল, কন্দর্পপুর, বড়েঙ্গা ও মঙ্গলকোট গ্রামের শত শত মানুষ এই শিল্পে কাজ করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন। এক সময়ের দিনমজুর বা অন্যের জমিতে কামলা খেটে খাওয়া মানুষগুলো এখন এই কুটির শিল্পের মাধ্যমে স্বাবলম্বী। ছোট ছোট কাঠের টুকরা থেকে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের মোমদানি, ফুলদানি, চুড়ির আলনা, কলস, বাটি, খুনতিসহ নানা ধরনের নিত্য ব্যবহার্য সামগ্রি। প্রায় দুই যুগ আগে আলতাপোল গ্রামের ইনসার আলী ভারত থেকে এই শিল্পের কাজ শিখে এসে শুরু করেন। তার সাফল্য দেখে এলাকার আরও অনেকে এই কাজে যুক্ত হন। বর্তমানে এই চারটি গ্রামে প্রায়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা প্রযুক্তির যুগে নিরক্ষরতা দূরীকরণে আধুনিক শিক্ষার ওপর জোর দেন। সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। সভায় বক্তারা বলেন, সাক্ষরতা কেবল অক্ষরজ্ঞান নয়, বরং এটি আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার অপরিহার্য হাতিয়ার। একজন নিরক্ষর মানুষ এই ডিজিটাল যুগে যেন অন্ধের মতোই। দেশের এখনও প্রায় ২৩-২৪ শতাংশ মানুষ নিরক্ষর, যা টেকসই উন্নয়নের পথে একটি বড় বাধা।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর চাঁচড়া করিচিয়া গ্রামের আব্দুল ওহাবের মেয়ে মনজুয়ারাকে নির্যাতন করে জোরপূর্বক তালাক দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যশোর কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, কয়েক মাস আগে যশোর সদরের সুলতানপুর গ্রামের জাফর মোল্যার ছেলে মাসুদের (৪৫) সাথে বিয়ের কয়েকদিন পর থেকে মনজুয়ারাকে যৌতুকের জন্য চাপ দেয় জাফর। যৌতুক দিতে না পারায় গৃহবধূর উপর শুরু হয় নির্যাতন। একপর্যায়ে গৃহবধূর পিতার বাড়িতে গত ১ সেপ্টেম্বর রাতে স্বামী মাসুদ রানা, নালিয়া গ্রামের মকছেদ আলীর ছেলে কুদ্দুস ও সুলতানপুর গ্রামের রবিউল ইসলাম, করিচিয়া গ্রামের মুরাদের ছেলে মিজানুর, মুকুল, নজরুলের ছেলে সজীব, সুজন, মজিদের ছেলে মইদুল, ওহাব খন্দকারের ছেলে…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সাতক্ষীরার আয়োজনে সোমবার সকালে জেলা কালেক্টরেট চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ এম আবুল হাশেম।   জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, মাধ্যমিক পর্যায়ের একজন শিক্ষার্থী একজন করে নিরক্ষর ব্যক্তিকে সাক্ষরজ্ঞান প্রদান করলে দেশে শতভাগ সাক্ষরতা…

Read More

মাগুরা প্রতিনিধি মাগুরায় সড়ক দুর্ঘটনায় মো. সায়েম উদ্দিন (৫৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। রোববার রাত ৯টায় সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া মন্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী। নিহত সায়েম উদ্দিন মাগুরা সদর উপজেলার ১১ নম্বর গোপালগ্রাম ইউনিয়নের বাহারবাগ গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে এবং ওই ইউনিয়নের সাবেক সদস্য। প্রত্যক্ষদর্শীরা জানান, সায়েম উদ্দিন মোটরসাইকেলে যাওয়ার সময় হঠাৎ একটি কুকুরের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। তবে ঢাকায় নেওয়ার পথে…

Read More