স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ১৪ দশমিক ৭২ বর্গ কিলোমিটার আয়তনের দেশের পঞ্চম বৃহত্তম পৌরসভা যশোর। এখানে প্রায় ৪ লক্ষাধিক মানুষের বসবাস। এই শহরে সরকারি গুরুত্বপূর্ণ অফিস, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিকসহ একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। সকাল থেকেই চাকরিজীবী ও শ্রমজীবী মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে খেঁজুর গুড়, ফুল-পাখি আর নকশি কাঁথার জন্য বিখ্যাত এই শহর। ব্রিটিশ ভারতের প্রথম জেলা হওয়ায় যশোরের নাম বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছে। সেই খ্যাতিতে বিশেষত্ব যোগ করেছেন মানকুমারি বসু, মধুসূদন দত্তের মতো বিখ্যাত ব্যক্তিরা। এই সুখ্যাতি থাকলেও দীর্ঘ বছর ধরে শহরের যানজট ব্যবস্থার কোনো পরিবর্তন আসেনি। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন সাধারণ পথচারীরা। যত্রতত্র রিকশা, ইজিবাইকের জটলা লেগেই থাকে।…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের ছয়টি সংসদীয় আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের মতবিনিময় ও দলীয় প্রতিক দেয়াল ঘড়ির পক্ষে নির্বাচনী গণসংযোগের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান রোববার প্রেসক্লাব যশোর অনুষ্ঠিত হয়েছে। দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাস্টার আব্দুল লতিফ এতে প্রধান অতিথি ছিলেন এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা হাফেজ মাওলানা নাসির উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি ও যশোর-৩ (সদর) আসনের দল মনোনীত প্রাপ্তি হাফেজ মাওলানা আব্দুল্লাহ। এ সময় যশোর-১ (শার্শা) আসনের দলীয় প্রার্থী মাওলানা মাহবুবুল্লাহ, যশোর ২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনের প্রার্থী মাওলানা কামাল হোসেন, যশোর ৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের প্রার্থী মাওলানা আশেক…
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যশোর সদর উপজেলার ৫ নং উপশহর ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আকতার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, সংগঠনের জেলা আহবায়ক মোস্তফা আমীর ফয়সাল এবং সদস্য সচিব রাজিদুর রহমান সাগর রোববার কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সাথে দ্রুত সময়ের মধ্যে কর্মীসভার মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।
বাংলার ভোর প্রতিবেদক দুইশো কোটি টাকা আত্মসাৎ করে উল্টো মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে বিএনপি নেতা আসাদুজ্জামান জনিকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবার। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন জনির বোন ইলোরা জারমিন। তিনি বলেন, ‘জাফ্রিদি এন্টারপ্রাইজ’ নামের একটি হার্ডওয়্যার প্রতিষ্ঠানের মালিক শাহনেওয়াজ কবীর টিপু তার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইলোরা জারমিন বলেন, নওয়াপাড়ার স্বনামধন্য সারের ব্যবসায়ী আসাদুজ্জামান জনি নয়, বরং শাহনেওয়াজ কবীর টিপু বিভিন্ন ব্যবসায়ীর প্রায় ৬২ কোটি টাকা ও নাবিল গ্রুপের ১৪০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। পাওনা টাকা আদায়ে জনি সক্রিয় ভূমিকা নেয়ায় তাকে ও তার বাবা কামরুজ্জামান…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর সভার ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের এক কর্মীসভা গতকাল রোববার বিকেলে নওয়াপাড়া ইনিস্টিউট হলরুমে অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, সাবেক ছাত্রনেতা শামীম আকতার। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিলন মাহমুদ বকুল, বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হামিদুর রহমান রাজিব, রেজওয়ান হাওলাদার সোহেল। সভায় আরো বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি পিয়ার আলি, অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা হাবিবুর রহমান (হাবিব), সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন…
বাংলার ভোর প্রতিবেদক বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে তার পরিণতি কি হয় ১/১১ এর সময় আমরা সেটি দেখেছি। তথাকথিত নির্বাচিত শেখ হাসিনার আমলেও তার পরিণাম ভোগ করেছি। সে কারণে বিএনপি দেশ ও জনগণের স্বার্থে নির্বাচনের কথা বলছে। সেটি যেন তেন কোন নির্বাচন নয়, অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশে জনগণ যেন স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে। জনরায় যাদের পক্ষে থাকবে তারাই সরকার গঠন করবে। গুরুতর অসুস্থ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয়তাবাদীয় শ্রমিক দলের প্রধান উপদেষ্টা, প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের সুস্থতা কামনায় যশোর জেলা শ্রমিক দল আয়োজিত দোয়া…
কালীগঞ্জ সংবাদদাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালিগঞ্জ উপজেলা ঝিনাইদহ-৪আসনের আগামী দিনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টুর নেতৃত্বে রোববার কালিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টু। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ভিপি ইসরাইল হোসেন জীবন, আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য আশরাফুজ্জামান স্বপন, রেজাউল ইসলাম নুনু, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আনোয়ার হোসেন, পৌর বিএনপি নেতা আশরাফুল ইসলাম…
বেনাপোল সংবাদদাতা বেনাপোল স্থলবন্দরে আমদানিকৃত ভারতীয় কাঁচা মরিচ বোঝাই ট্রাকে কেবিন থেকে একটি এয়ার পিস্তল ও ৯৩ পিস এয়ারগুলি উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় ভারতীয় ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে বিজিবি। রোববার দুপুরে ভারত থেকে বেনাপোল কার্গো ভেহিকেল টার্মিনালে প্রবেশের সময় নিয়মিত চেকিং এ বিজিবি সদস্যরা তাদের আটক করেন। আটক ভারতীয় ট্রাকচালক গুরজীত সালুজা (৩১) ও হেলপার রাম দাস নাওয়াদি (২৪) ভারতের মধ্য প্রদেশের বিতুল জেলার চন্দ্র শিকড় ওয়ার্ড এলাকার বাসিন্দা। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের হাবিলদার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টহল দল ভারতীয় ট্রাক (সিজি-০৪পিইউ-৫২৮৮) তল্লাশির সময় ওই এয়ার পিস্তল ও গুলি উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে চালক জানিয়েছেন, এই প্রথম…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের জেল রোড বেলতলা এলাকায় স্মার্ট কনসালটেন্সি নামক একটি প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটি শেনজেনভুক্ত ইউরোপিয়াস দেশসমূহসহ বিশ্বের অন্যান্য দেশের ওয়ার্ক পারমিট ভিসা, ভিসিট ভিসা, রেসিডেন্স ভিসা ও স্টুডেন্ট ভিসা প্রসেসিং করে থাকে। শনিবার বিকেলে অতিথি হিসেবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন দৈনিক বাংলার ভোর সম্পদাক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ বিদ্যুৎ, কেএম নাজমুস সাহাদাত তনুসহ শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও গণমান্য ব্যক্তিরা। উদ্বোধন পর্বের শেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলার ভোর প্রতিবেদক চার দফা দাবিতে বিক্ষোভ শেষে অনির্দিষ্টকালের জন্য ছুটির দরখাস্ত জমা দিয়েছে যশোরের পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা। পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের ঘোষিত অনির্দিষ্টকালের গণছুটি কর্মসূচির অংশ হিসেবে রোববার ১১টায় তারা এ ছুটির দরখাস্ত জমা দেন। পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা পল্লী বিদ্যুতের সংস্কার, দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা, চাকরি বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধের দাবিতে আন্দোলন করে আসছেন। একাধিকবার কমিটি গঠনসহ সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে নানামুখি আশ্বাস দেয়া হলেও কিছুই বাস্তবায়ন করেনি বিদ্যুৎ মন্ত্রণালয়। উপরন্তু আন্দোলনের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতি, বদলি, বরখাস্তসহ নানা শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে হয়রানি করছে। এ অবস্থায় দাবি আদায়ে…