Author: banglarbhore

বাংলার ভোর ডেস্ক সারাদেশে মাধ্যমিক পর্যায়ের স্কুলে বৃহস্পতিবার রমজানের প্রথম দিন থেকেই ছুটি শুরু হচ্ছে। ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, বিগত ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখের স্মারক নম্বর: ৩৭.০০.০০০০.০৭১.০৪.০০২.০২ (অংশ)-৫০৭ মূলে জারীকৃত প্রজ্ঞাপন সংশোধনক্রমে সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের ২০২৬ (১৪৩২-১৪৩৩ বঙ্গাব্দ) শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি নিম্নোক্তরূপে নির্ধারণ করা হলো। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবেকদর (১৭ মার্চ), জুমাতুলবিদা (২০ মার্চ), ঈদুল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী প্রাণসায়ের খাল পুনরায় দখল ও ভরাটের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ব্রিজ সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। “সদ্য জেগে ওঠা প্রাণসায়ের খাল পুনঃমৃতকরণের অপচেষ্টার প্রতিবাদে প্রতিবাদী বন্ধন” শীর্ষক এ কর্মসূচিতে স্থানীয় সচেতন নাগরিক, শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা খাল রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। কর্মসূচির আয়োজন করে প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চ, সাতক্ষীরা। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এক সময় প্রাণসায়ের খাল ছিল সাতক্ষীরা শহরের…

Read More

শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে শান্তি ও সংহতি সার্কেলের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ২ টায় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশস্থ কানাডা হাইকমিশন সহযোগিতায় রূপান্তর’র বাস্তবায়নে ‘সাতক্ষীরার সীমান্ত এলাকায় সামাজিক সংহতি গড়ে তোলা এবং সংঘর্ষ প্রতিরোধ’-শীর্ষক প্রকল্পের আওতায় লিখিত বক্তব্য পাঠ করেন-পিএসসিসি দলনেতা ইয়াছিন আরাফাত ও মুনতাকিমুল ইসলাম রূহানী। এ সময় তারা জানান, শ্যামনগর, কালিগঞ্জ, দেবহাটা, আশাশুনি ১৫ জন নারী এবং ১৫ পুরুষ সমন্বয়ে ১০ টি দল তৈরির কথা। যারা তৃণমূল পর্যায় শান্তির অবকাঠামো হিসেবে কাজ করবে। যেখানে ৩০০ জনকে বিষয়ভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হবে। তারা কমিউনিটির শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে সমন্বয় সাধন করবে। প্রকল্পটির প্রধান…

Read More

শরিফুল ইসলাম পুরান ঢাকার ঐতিহাসিক জনপদ আরমানিটোলা—সংকীর্ণ গলি, পুরনো স্থাপনা আর শত বছরের স্মৃতিতে ভরপুর এক এলাকা। এই ঐতিহ্যের মধ্যেই আবুল খয়রাত সড়কে দাঁড়িয়ে আছে অপূর্ব সৌন্দর্যের এক নিদর্শন—তারা মসজিদ। স্থাপত্যের অনন্যতা, ঐতিহাসিক গুরুত্ব এবং নান্দনিক কারুকাজের জন্য এটি শুধু একটি উপাসনালয় নয়, বরং বাংলাদেশের ইসলামি ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক। প্রতিষ্ঠার ইতিহাস তারা মসজিদের ইতিহাস প্রায় দুই শতাব্দী পুরনো। ধারণা করা হয়, উনিশ শতকের প্রথম দিকে স্থানীয় ধনাঢ্য ব্যবসায়ী মির্জা গোলাম পীর এই মসজিদ নির্মাণ করেন। শুরুতে এটি ছিল অপেক্ষাকৃত সাধারণ স্থাপত্যের একটি মসজিদ। তবে সময়ের সঙ্গে সঙ্গে এর গুরুত্ব ও পরিচিতি বাড়তে থাকে। বিশ শতকের প্রথমার্ধে সমাজসেবী ও ব্যবসায়ী…

Read More

বাংলার ভোর ডেস্ক বাংলাদেশের আকাশে বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু হবে। এদিকে আজ (বুধবার) রাত থেকেই দেশের মসজিদগুলোতে তারাবি নামাজ আদায় করবেন মুসল্লিরা। এ বছর ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সারাদেশে একই নিয়মে তারাবির নামাজ পড়া হবে। বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এ ঘোষণা দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

Read More

জয়ন্ত বসু যশোরে শ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মতিথি উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক উৎসব শুরু হয়েছে। বৈশ্বিক মানবিকতার কর্মযজ্ঞে নিবেদিত থাকতে এবং সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে মানবসেবা ও মানবিক উন্নয়নের আহ্বান জানানোর মধ্যে দিয়ে যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের আয়োজনে বুধবার এ উৎসব শুরু হয়। এদিন দুপুরে ‘স্বামী বিবেকানন্দের জীবন ও আদর্শ’ শীর্ষক বিষয়ভিত্তিক আলোচনা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত ডেপুটি কমিশার (এডিসি- সার্বিক) কমলেশ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন আদ্-দ্বীন সখিনা উইমেন্স মেডিকেল কলেজে যশোরের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর হরেকৃষ্ণ দাস। সভাপতিত্ব করেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরে পরিত্যক্ত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ঝুলতে দেখা গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টার পরে শহরের গাড়িখানাস্থ পরিত্যক্ত দলীয় কার্যালয়ের ছাঁদের সামনের দেয়ালে ব্যানারটি ঝুলতে দেখা যায়। তবে কারা ও কখন ব্যানারটি টানানো হয়েছে সেটা কেউ বলতে পারেনি। এ ঘটনার ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনার সৃষ্টি হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে কোতয়ালী মডেল থানার পুলিশ যেয়ে ব্যানারটি নামিয়ে থানা হেফাজতে রেখেছে। ভিডিওটি দেখা যায়, জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের গাড়িখানাস্থ সড়কের সামনে অংশে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে জড়িয়ে ধরা পিতা-কন্যার এমন একটি ছবি…

Read More

বুলবুল শহীদ খান হিমেল দীর্ঘ ১৭ বছর পর যশোর জেলা বিএনপির প্রয়াত বর্ষীয়ান নেতা তরিকুল ইসলামের পরিবারে মন্ত্রীত্ব ফিরে আসায় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষে উচ্ছ্বাস দেখা গেছে। জেলা বিএনপির নেতাকর্মীরা এটিকে এ অঞ্চলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক মাইলফলক হিসেবে দেখছেন। অনিন্দ্য ইসলাম অমিতের বাবা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামও চারবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বাবার পথ ধরেই এবার মন্ত্রিসভায় যুক্ত হলেন অমিত। তার পিতা জীবিত থাকা অবস্থায় যশোর জেলা বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। ধাপে ধাপে নিজের অবস্থান তৈরি করেন। তার পিতার মৃত্যুর পর জেলা বিএনপির নেপথ্যের কারিগর হিসেবে ভূমিকা রাখেন। গত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় আনন্দে ভাসছে তার নিজ জেলা যশোরে। মঙ্গলবার দুপুরের পরে এ খবর শোনার সঙ্গে সঙ্গেই নেতাকর্মীরা জড়ো হন শহরের লাল দীঘিস্থ দলীয় কার্যালয় চত্বরে। সেখানে নেতাকর্মীরা স্লোগানের সঙ্গে একে অপরকে রঙ দিয়ে রাঙিয়ে তোলেন নিজেদের। পাশাপাশি একে অন্যকে মিষ্টি বিতরণ করা করেন। পরে বিকেল ৫টায় জেলা বিএনপির ব্যানারে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু করে দড়াটনা, মুজিব সড়ক, জর্জ কোর্ট মোড় ও মাইকপট্টি হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা নতুন প্রতিমন্ত্রীর নামে…

Read More

বেনাপোল সংবাদদাতা ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) দিয়ে ২৮ জন বাংলাদেশি শিশু-কিশোরকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিটে উভয় দেশের সংশ্লিষ্ট প্রতিনিধি ও ইমিগ্রেশন কর্মকর্তাদের উপস্থিতিতে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। ভারত সরকারের ব্যুরো অব ইমিগ্রেশনের তথ্যমতে, কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের কনস্যুলার শাখা থেকে ইস্যুকৃত ট্রাভেল পারমিট এবং এফআরআরও কলকাতার ‘লিভ ইন্ডিয়া নোটিশ’ অনুসারে এসব বাংলাদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়। পরে তাদের দু’দেশ ইমিগ্রেশন রোড বেনাপোল-পেট্রাপোল শূন্যরেখায় বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেয়া হয়। বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতির প্রতিনিধি রেখা বিশ্বাস জানান, স্বদেশে ফেরত আসা শিশু-কিশোররা বিভিন্ন সময়ে ভারতে…

Read More