Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় শিশুকে ধর্ষণ চেষ্টা : বৃদ্ধ আটক
  • ১৪৩৩ কে স্বাগত জানিয়ে বিএসপির বর্ণাঢ্য শোভাযাত্রা
  • মুন্সি নাজমুলের সৌজন্যে ভ্যান প্রদান
  • শিক্ষার্থীদের জাতির সেবক হয়ে দায়িত্ব পালন করতে হবে: এমপি আবুল কালাম আজাদ
  • মোংলায় অপরাধীদের বিরুদ্ধে লেখালেখি : সাংবাদিক মাসুদ রানা’র বিরুদ্ধে অপপ্রচারে নিন্দা
  • শ্যামনগরে মামলা ভিন্ন পথে প্রবাহিত চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
  • পাইকগাছায় শিবসা ব্রিজ সংলগ্ন সড়ক সংস্কার দাবি
  • মাগুরায় উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারে সমন্বয় সভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আলোচিত মাতৃসেবা ক্লিনিকে অপচিকিৎসায় রোগীর মৃত্যু !

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ৫, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের জেলরোডের আলোচিত মাতৃসেবা ক্লিনিকে অপচিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার বিকেলে ক্লিনিক ঘেরাও করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। অভিযোগ করা হয়েছে, ক্লিনিকের গাইনী চিকিৎসক ডা. সোনিয়া শারমিনের অদক্ষতা, অবহেলা ও খামখেয়ালিপনার কারণে রোগী ফরিদা ইসলামের মৃত্যু হয়েছে। ফরিদা ইসলাম (৩৮) যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের আয়নাল হকের স্ত্রী।

স্বজনদের বরাতে জানা যায়, জরায়ু সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন ফরিদা ইসলাম। চিকিৎসার জন্য তিনি ডা. সোনিয়া শারমিনের স্মরণাপন্ন হন। চিকিৎসক তাকে অপারেশনের পরামর্শ দেন এবং প্রায় ১২ দিন আগে মাতৃসেবা ক্লিনিকে অপারেশনটি সম্পন্ন হয়। অপারেশনের পর বাড়িতে ফিরলেও ফরিদার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে। পুনরায় তাকে একই ক্লিনিকে ভর্তি করা হলে ডা. সোনিয়া জানান, তিনি আর চিকিৎসা দিতে পারবেন না। পরে ফরিদাকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। বুধবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্বজনেরা দাবি করেন, ঢাকার চিকিৎসকেরা জানিয়েছেন ফরিদার ভুল অপারেশন করা হয়েছিল। তাছাড়া অপারেশনের পরও ভুল চিকিৎসা দেয়া হয়। তারা আরও জানান, ফরিদার জরায়ুতে ক্যান্সার ছিল এবং অপচিকিৎসার কারণে সংক্রমণ ছড়িয়ে পড়ে তার মৃত্যু হয়। রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনেরা বিকেলে মাতৃসেবা ক্লিনিক ঘেরাও করে বিক্ষোভ করেন এবং সংশ্লিষ্ট চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে মাতৃসেবা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম বলেন, ফরিদা আমাদের ক্লিনিকের রোগী ছিলেন। ডা. সোনিয়া অপারেশন করেছেন। এখন শুনছি তিনি মারা গেছেন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। অন্যদিকে ডা. সোনিয়া শারমিন অভিযোগ অস্বীকার করে বলেন, অপারেশনের আগে রোগীকে বায়োপসি পরীক্ষার পরামর্শ দেয়া হয়েছিল, কিন্তু তারা রাজি হননি। তাদের অনুরোধেই অপারেশন করা হয়েছে। আমার কোনো ভুল ছিল না। এসব অভিযোগ ভিত্তিহীন।

অপচিকিৎসা মাতৃসেবা ক্লিনিক রোগী
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শার্শায় শিশুকে ধর্ষণ চেষ্টা : বৃদ্ধ আটক

এপ্রিল ১৩, ২০২৬

১৪৩৩ কে স্বাগত জানিয়ে বিএসপির বর্ণাঢ্য শোভাযাত্রা

এপ্রিল ১৩, ২০২৬

মুন্সি নাজমুলের সৌজন্যে ভ্যান প্রদান

এপ্রিল ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.